নবনির্বাচিত যবিপ্রবি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, সকলে মিলে কাজ করার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে। সুস্থ পরিবেশ বজায় না থাকলে কখনোই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে যবিপ্রবির নবনির্বাচিত কর্মচারীর সমিতির প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে যবিপ্রবি সর্বপ্রথম কোভিড-১৯ পরীক্ষা শুরু করে। তা এখনো চলমান আছে। এ অঞ্চলের মানুষকে সরাসরি আমরা সেবা দিতে পারছি। এটা আমাদের সকলের জন্য গর্বের। আমাদের এই অগ্রযাত্রার সারথি যবিপ্রবি পরিবারের প্রতিটি সদস্য। তিনি বলেন, এই করোনার সময়ও বাংলাদেশের আশানুরূপ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। আশা করছি, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন।
কর্মচারীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, আইন, বিধিমালা ও নীতিমালার মধ্যে কর্মচারীদের যদি কোনো দাবি-দাওয়া থাকে, তাহলে সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি, আইনের বাইরে কোনো দাবি-দাওয়া নিয়ে কর্মচারী ভাইবোনেরা আসবেন না।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ নবনির্বাচিত কর্মচারী সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, যাঁরা দায়িত্ব নিয়েছেন তাঁরা আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অবহিত করলে আমরা অবশ্যই কর্মচারী ভাই-বোনদের আবদার-আবেদন দেখবো। আশা করি, সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে পারব।
কর্মচারী সমিতির সভাপতি শওকত ইসলাম সবুজের সভাপতিত্বে সাধারণ সভায় আরও বক্তব্য দেন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারি, কর্মচারী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মঞ্জুরুল হক, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল। অনুষ্ঠান পরিচালনা করেন কর্মচারী সমিতির সহসভাপতি এস এম রাজু আহমেদ। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননাও জানানো হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন


