বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় ফেনসিডিল ও ইজিবাইকসহ ১ জন আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বাইশ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ আকবর আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে।
সে শার্শা থানার রুদ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আটটার দিকে বসতপুর মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, শার্শার রুদ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আকবর আলী তার নিজস্ব ইজিবাইকে করে ফেনসিডিল এর একটি চালান নিয়ে বাগআঁচড়ার দিকে আসছে, এমন খবরে পুলিশের একটি চৌকস দল বসতপুর মাদ্রাসা মোড়ে অবস্থান নেয়।

আকবর আলী রাত আটটা নাগাদ বসতপুর মাদ্রাসা মোড়ে পৌছালে পুলিশ তার গাড়ীর গতি রোধ করে। এসময় তার ইজিবাইক তল্লাশি করে ভেতর থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ইজিবাইকটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার সকালে যশোর কোর্টে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীনবিস্তারিত পড়ুন

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক