শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার যুগিখালী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কলারোয়ার যুগিখালী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

‘নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখি সমৃদ্ধি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৩নভেম্বর) সকালে যুগিখালী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আলহাজ মীর খায়রুল কবির।

যুগিখালী ইউনিয়ন পরিষদের রবিউল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ১২নং যুগিখালী বিটের দায়িত্বপ্রাপ্ত এএসআই জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, মোতালেব মোড়ল, মাদরাসা সুপার মাওলানা ওসমাণ গণি, গ্রাম চিকিৎসক আব্দুল ওহাব, ছোট রাজনগর দাখিল মাদরাসার সুপার মাওলানা বজলুর রহমান, কামারালী দালিখ মাদরাসার সহ-সুপার আরাফুল আলম, ইউপি সদস্য শাহাজান সরদার, মফিজুল ইসলাম, জব্বার গাইন, আ. রশিদ, ইউপি সচিব জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

নবাগত ওসি মীর খায়রুল কবির বলেন, ইউনিয়ন থেকে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, ধর্ষণ, সাইবার ক্রাইম, সন্ত্রাস, যে কোন জুয়া, সন্ধ্যার পর স্কুল পড়ুয়া ছেলে-মেয়েদের রাস্তা ঘুরাফেরা বন্ধসহ সকল প্রকার অপরাধ দমনে কলারোয়া থানা পুলিশ সবসময় কঠোর পদক্ষেপের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

সকল অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে তিনি পুলিশের পাশাপাশি ইউনিয়নবাসীর সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানে নবাগত ওসি’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন যুগিখালী ইউনিয়ন পুলিশিং বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই একেএম তৌফিক আহম্মেদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব