রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জেলেকে ১৫দিন করে কারাদন্ডাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের কালিয়া উপজেলার চিত্রা ও নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে সাত জেলেকে ১৫দিন করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা এ আদেশ দেন। কালিয়া থানার এস আই সাইদুর রহমান ও দেবব্রত জানান, বুধবার সকালে কালিয়ার নবগঙ্গা ও চিত্রা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালসহ সাত জেলেকে আটক করা হয়। এরা হলেন-কালিয়ার বিষ্ণুপুর গ্রামেরবিস্তারিত পড়ুন

‘মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা হচ্ছে না, অ্যাসাইনমেন্টের মাধ্যমেই মূল্যায়ন’

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পরবর্তী ক্লাসে উন্নীত করতে এনসিটিবি নতুন করে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে। তার আলোকে শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট করতে দেয়া হবে। এটি মূল্যায়নের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে। বুধবার (২১ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিববিস্তারিত পড়ুন

কম্পিউটার কারসাজির মাধ্যমে অনলাইনে লক্ষাধিক নারীর ভুয়া নগ্ন ছবি!

চোখ আকাশে ওঠার খবর। কিন্তু এমন ঘটনা ঘটেছে। কম্পিউটার কারসাজি করে অনলাইনে ছড়িয়ে দেয়া হয়েছে কমপক্ষে এক লাখ নারীর নগ্ন ছবি। কিন্তু এসব ছবি ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিকে ব্যবহার করে কম্পিউটার কারসারির মাধ্যমে নগ্ন করে ফেলা হয়েছে ওইসব নারীকে। এরপর সেই ছবি ছড়িয়ে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে। বিবিসি বলছে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারীদের পোশাক খুলে নেয়া হয়েছে। যাদের এভাবে টার্গেট করা হয়েছে, তার মধ্যেবিস্তারিত পড়ুন

সবচেয়ে বেশি মানুষের বসবাস ঢাকার লালবাগে

ঢাকাকে বাসযোগ্য করতে হলে শহরের ভারবহন ক্ষমতা বিবেচনায় এলাকাভিত্তিক ধারণ ক্ষমতা ও জনঘনত্ব নির্দিষ্ট করে উন্নয়ন পরিকল্পনা করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। মঙ্গলবার ‘ঢাকা শহরের জনঘনত্ব, বাসযোগ্যতা ও উন্নয়ন ব্যবস্থাপনা সংক্রান্ত বিআইপির প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়, বিশ্বে এক একর জায়গার মধ্যে সবচেয়ে বেশি মানুষের বসবাস ঢাকার লালবাগ এলাকায়। আর বাংলাদেশের মোট জনসংখ্যার ১২ ভাগেরও বেশি মানুষবিস্তারিত পড়ুন

চীনে ৬০ হাজার রোগীকে করোনার টিকা, নেই পার্শ্বপ্রতিক্রিয়া!

প্রায় ৬০ হাজার মানুষের ওপর করোনা ভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষামূলক টিকা প্রয়োগ করেছে চীন। তাদের কারো মধ্যেই কোনো বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। মঙ্গলবার দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তিয়ান বাওগো এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেছেন। তিনি বলেন, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, যাদের টিকা দেয়া হয়েছে, তাদের সবাই নিরাপদ আছেন। এ খবর দিয়েছে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন। গত শুক্রবার চীনের ইউয়ু শহরের স্থানীয় সরকার জানিয়েছিল, জরুরি প্রয়োজনে বাসিন্দাদের পরীক্ষামূলক টিকা ব্যবহারবিস্তারিত পড়ুন

অবশেষে চীনা ব্যাংকে একাউন্ট থাকার কথা স্বীকার ট্রাম্পের

বিভিন্ন ইস্যু নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে, চীনের ব্যাংকে তার একটি ব্যাংক একাউন্ট আছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের বলা হয়েছে, ওই একাউন্টটি নিয়ন্ত্রণ করে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্ট। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে তারা স্থানীয় পর্যায়ে এর বিপরীতে আয়কর দিয়েছে। এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৬ ও ২০১৭বিস্তারিত পড়ুন

গায়ে হলুদের সাজে ক্রিকেট মাঠে সানজিদা

সানজিদা ইসলাম, জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য। ব্যাট হাতে দেশ-বিদেশে দলের হয়ে অবদান রেখেছেন তিনি। সম্প্রতি জীবনের নতুন ইনিংস শুরু করলেন এই নারী ক্রিকেটার। তার এই ইনিংসে জুটি বেঁধেছেন ক্রিকেট অঙ্গনেরই আরেকজনের সঙ্গে। বিয়ের মতো জীবনের বড় এক অধ্যায়কে প্রিয় মাঠের সঙ্গে জড়িয়ে রাখার কথা ভেবেছিলেন সানজিদা। কাকতালীয়ভাবে সেই ভাবনার রূপায়নও হয়ে গেল। গায়ে হলুদের ছবি তুলতে গিয়ে শেষ পর্যন্ত ব্যাট হাতে মাঠে নেমে যান জাতীয় দলের এই নারী ক্রিকেটার।বিস্তারিত পড়ুন

মহাকাশে যুদ্ধের দামামা, চীন-রাশিয়াকে নজরে রেখে স্পেস সেন্টার বানাচ্ছে ন্যাটো

ভবিষ্যতে রাশিয়া ও চীনের কাছ থেকে আসা মহাজাগতিক ও সামরিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে জার্মানিতে একটি স্পেস সেন্টার তৈরি করার সিদ্ধান্ত নিল ন্যাটো। ফলে এবার মহাকাশেও কার্যত বেজে উঠল যুদ্ধের দামামা। আমেরিকা নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ৩০টি দেশের উচ্চপদস্থ সামরিক কর্তারা ভারচুয়াল বৈঠকে বসে সোমবার সিদ্ধান্ত নিয়েছেন, নয়া স্পেস সেন্টারটি দ্রুত গড়ে তোলা হবে জার্মানির রাইনল্যান্ড প্যালাটিনেট রাজ্যের র‌্যামস্টেইন এলাকায়। এখানে ন্যাটো গোষ্ঠীর একটি বিশাল বিমান বাহিনীর ঘাঁটি আছে। সেখানেই এটি গড়েবিস্তারিত পড়ুন

উন্নয়ন সূচকে বাংলাদেশের উন্নতি, ভারতে ব্যাপক আলোচনা (ভিডিও)

উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে বিভিন্ন সূচকে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে ভারতজুড়ে। বিশেষ করে পশ্চিমবঙ্গের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন চিত্র। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদনে বাংলাদেশের এই উন্নয়ন চিত্র উঠে আসে। বাংলাদেশ ভারতের চেয়ে কোন কোন সূচকে কী পরিমাণ এগিয়ে আছে তা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার বেসরকারি টেলিভিশন ‘কলকাতা টিভি’। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব ক্ষুধা সূচকবিস্তারিত পড়ুন

গোলাম রহমান ব্রাইটের কবিতা: “স্বার্থ”

স্বার্থ গোলাম রহমান ব্রাইট সম্পর্কের তুলনায় স্বার্থ বড়, স্বার্থের তুলনায় অর্থ ব্যক্তিত্বে অনড় বিবেক বোধ মানে না কোনই শর্ত। স্বার্থান্ধ কতিপয় পথভ্রষ্ট মানব ভুলেছে স্বর্গ মত্ত নিজস্ব স্বকীয়তা বিলিয়ে দিয়ে হারিয়েছে সব তত্ত্ব। স্বার্থের সমুদ্রে দিগ্বিদিক হারিয়ে দুমড়ে মুচড়ে পড়ি স্বার্থ সিদ্ধিতে তোষামোদ চলে সত্যের গড়াগড়ি। একই কারণে বিবেক বোধকে গলা টিপেই ধরি নাহোক তুষ্টি তবুও হারাই স্বার্থের জীবন তরী। স্বার্থের কাছে সম্পর্ক তুচ্ছ স্বার্থই বড় জানি অর্থ আবার স্বার্থের বড়বিস্তারিত পড়ুন