শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবচেয়ে বেশি মানুষের বসবাস ঢাকার লালবাগে

ঢাকাকে বাসযোগ্য করতে হলে শহরের ভারবহন ক্ষমতা বিবেচনায় এলাকাভিত্তিক ধারণ ক্ষমতা ও জনঘনত্ব নির্দিষ্ট করে উন্নয়ন পরিকল্পনা করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

মঙ্গলবার ‘ঢাকা শহরের জনঘনত্ব, বাসযোগ্যতা ও উন্নয়ন ব্যবস্থাপনা সংক্রান্ত বিআইপির প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এতে আরও বলা হয়, বিশ্বে এক একর জায়গার মধ্যে সবচেয়ে বেশি মানুষের বসবাস ঢাকার লালবাগ এলাকায়। আর বাংলাদেশের মোট জনসংখ্যার ১২ ভাগেরও বেশি মানুষ থাকেন রাজউক এলাকায়।

রাজউক এলাকার আয়তন দেশের মোট আয়তনের মাত্র ১ ভাগ।

সংবাদ সম্মেলনে বিআইপির সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান বলেন, যেকোনও শহরের বাসযোগ্যতার অন্যতম পরিমাপক শহরের জনঘনত্ব। সেই হিসেবে বাসযোগ্যতার সূচকে ঢাকা শহরের অতি নিম্ন অবস্থানের প্রধান কারণ অতিরিক্ত জনসংখ্যা ও অধিক জনঘনত্ব। উন্নয়ন পরিকল্পনা ও ব্যবস্থাপনায় জনসংখ্যা, জনঘনত্ব ও শহরের বিদ্যমান অবকাঠামো ও নাগরিক সুযোগ-সুবিধাদির সাপেক্ষে শহরের ভারবহন ক্ষমতা বিবেচনা না করা হলে যে কোনও শহর তার বাসযোগ্যতা হারাবে।
ঢাকা এর প্রকৃষ্ট উদাহরণ।

বিআইপির প্রতিবেদনে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের জনঘনত্বের একটি তুলনা চিত্র তুলে ধরা হয়। এতে জানানো হয়, একটি বড় শহরের জনঘনত্বের জন্য মানদণ্ড ধরা হয় প্রতি একরে ৭০-৮০ জন। যা সর্বোচ্চ ১২০ পর্যন্ত কেন্দ্রীয় শহর এলাকায় হতে পারে।

জাপানের টোকিও শহরের কেন্দ্রীয় এলাকার ওয়ার্ড সমূহের জনঘনত্ব একর প্রতি ৯০ এর নিচে, অস্ট্রেলিয়ায় সিডনি শহরের সর্বোচ্চ জনঘনত্ব প্রতি একরে ৫৮ জন এবং সিঙ্গাপুরকে উঁচু ভবন এর শহর বলা হয়, কিন্তু সেখানেও শতকরা ৮০ ভাগ জমি সরকারের মালিকানাধীন এবং শতকরা ৯০ ভাগ আবাসন সরকার প্রদান করে থাকে এবং একটা পরিকল্পনা এলাকা (প্ল্যানিং ডিসট্রিক্ট) ব্যতীত বাকি সকল পরিকল্পিত শহরের জনঘনত্ব প্রতি একরে ৮০ জন এর নিচে।

তিনি বলেন, যে কোন শহরের ইমারত নির্মাণ বিধিমালায় রাস্তাকে বিবেচনায় নেওয়া হয়। কিন্তু ঢাকার ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এ ভবনের উচ্চতা নির্ধারণে রাস্তার প্রশস্ততার বিবেচনা বাদ দিয়ে করা হয়েছে। এতে অবকাঠামো ও নাগরিক সুবিধাদির ভিত্তিকে এলাকাভিত্তিক ভারবহন ক্ষমতাকে বিবেচনায় না নিয়ে সুউচ্চ ফ্লোর এরিয়া অনুপাত (এফএআর) প্রস্তাব করার ফলে ঢাকা শহরের জনসংখ্যা ও জনঘনত্ব ক্রমাগত বেড়েই চলছে।

এছাড়াও ঢাকার অতিঘন এলাকায় ব্যক্তিগত মালিকানায় ১, ২ বা ৩ তলা বিশিষ্ট ভবনের সংখ্যা শতকরা ৪০-৫০ ভাগ আছে, যেগুলো বিদ্যমান ইমারত সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুযায়ী ভবিষ্যতে পুনঃউন্নয়ন করা হলে এসব এলাকার জনসংখ্যা ও জনঘনত্ব বাসযোগ্যতার জন্য ভয়ংকর হুমকি হয়ে দাঁড়াবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী