বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গায়ে হলুদের সাজে ক্রিকেট মাঠে সানজিদা

সানজিদা ইসলাম, জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য। ব্যাট হাতে দেশ-বিদেশে দলের হয়ে অবদান রেখেছেন তিনি।

সম্প্রতি জীবনের নতুন ইনিংস শুরু করলেন এই নারী ক্রিকেটার। তার এই ইনিংসে জুটি বেঁধেছেন ক্রিকেট অঙ্গনেরই আরেকজনের সঙ্গে।

বিয়ের মতো জীবনের বড় এক অধ্যায়কে প্রিয় মাঠের সঙ্গে জড়িয়ে রাখার কথা ভেবেছিলেন সানজিদা।

কাকতালীয়ভাবে সেই ভাবনার রূপায়নও হয়ে গেল। গায়ে হলুদের ছবি তুলতে গিয়ে শেষ পর্যন্ত ব্যাট হাতে মাঠে নেমে যান জাতীয় দলের এই নারী ক্রিকেটার। অপ্রত্যাশিতভাবে দুই সতীর্থের ক্যামেরাবন্দী হওয়া মুহূর্তটি সানজিদার জন্য স্বপ্নের এক ছবি।

গত শনিবার ক্রিকেটার মীম মোসাদ্দেককে বিয়ে করেন সানজিদা। আগের দিন গায়ে হলুদের ছবি তুলতে যান রংপুর স্টেডিয়ামে। আগে থেকেই ছোট ছেলেরা টেনিস বল দিয়ে সেখানে ক্রিকেট খেলছিল। ক্রিকেটার সত্ত্বা জেগে উঠতেই গায়ে হলুদের সাজেই ব্যাট করতে নেমে গেলেন তিনি।

সানজিদার গায়ে হলুদ সাজের এখন ফেসবুকের পাতায় পাতায় ঘুরছে। ছবিগুলো সানজিদার জন্য আনন্দদায়ক। হুট করেই তৈরি হওয়া সেই ফ্রেম এখন স্থায়ী জায়গা পেয়ে গেছে তার হৃদয়ের মণিকোঠায়।

সংবাদ মাধ্যমকে সানজিদা ইসলাম জানান, কোনও পরিকল্পনা ছাড়াই ছবি তোলা হয়েছে। আমরা মূলত স্টেডিয়ামের ভেতরে কাশবনে ছবি তুলতে যাচ্ছিলাম।

ওখানে বাচ্চারা খেলছিল। অনেক দিন না খেলার জন্যই ওদের কাছ থেকে ব্যাটটা নিয়ে একটু শ্যাডো করছিলাম। সঙ্গে দুই সতীর্থ শবনম মুশতারী ও হাসনাত সিনথিয়া মুহূর্তটি ক্যামেরাবন্দী করে। কোনও প্রস্তুতি ছাড়াই ন্যাচারালিই ছবিগুলো তোলা হয়েছে।

তিনি আরও জানান, বিয়ের পোশাকে মোটরসাইকেলে চড়ে ছবি তোলার শখ ছিল তার। কিন্তু তা পূরণ হয়নি। তবে গায়ে হলুদের সাজে মাঠের ওই ছবি বাকি আক্ষেপ পুরোপুরিই দূর করে দিয়েছে।

বাংলাদেশের হয়ে ১৬টি ওয়ানডে ও ৫৪ টি-টোয়েন্টি খেলেছেন সানজিদা ইসলাম। গত বছর থাইল্যান্ডের বিপক্ষে তার ৭১ রানের ইনিংস সে সময় ছিল দেশের হয়ে রেকর্ড। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেন তিনি।

এদিকে, তার স্বামী মীম মোসাদ্দেক রংপুর বিভাগীয় দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। ঢাকায়ও খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে ১৯৩০ সালে। অথচ আর্জেন্টিনার জার্সিতে ১৮৯৩ লেখা কেন?বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন

কলারোয়া ফুটবল একাডেমিকে দুইটি নতুন ফুটবল উপহার দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন।বিস্তারিত পড়ুন

  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে দক্ষিণ কোরিয়া চেক রিপাবলিককে হারালো
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের