শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জেলেকে ১৫দিন করে কারাদন্ডাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের কালিয়া উপজেলার চিত্রা ও নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে সাত জেলেকে ১৫দিন করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা এ আদেশ দেন।

কালিয়া থানার এস আই সাইদুর রহমান ও দেবব্রত জানান, বুধবার সকালে কালিয়ার নবগঙ্গা ও চিত্রা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালসহ সাত জেলেকে আটক করা হয়।

এরা হলেন-কালিয়ার বিষ্ণুপুর গ্রামের হাসান মুন্সী (২২) ও আজিজ মুন্সি (২৫), পাচকাহুনিয়া গ্রামের পাভেল শিকদার (১৯) ও শেরেকুল শিকদার (১৯), চন্দ্রপুর গ্রামের হাসান শেখ (২৬) ও বাপ্পি মল্লিক (২৩) এবং বুড়িখালী গ্রামের সজিব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, গত ১৭ অক্টোবর কালিয়ার চিত্রা ও নবগঙ্গা নদীতে রাতভর অভিযান চালিয়ে ইলিশ মাছ ও জালসহ চারজনকে আটক করে ডিবি পুলিশ। জামরিলডাঙ্গা এলাকা থেকে বারইপাড়া ব্রিজ পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার নৌপথে অভিযান চালায় পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…