Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
হারবেন জেনেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছেন যারা

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে গত ২৩০ বছর ধরে। কিন্তু রিপাবলিকান বা ডেমোক্র্যাটিক – এই দুই পার্টির বাইরের কেউ কি কখনো প্রেসিডেন্ট হয়েছেন? হয়েছেন, মাত্র একবার। তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। তিনি ছিলেন একজন ‘স্বতন্ত্র’ প্রার্থী। মার্কিন রাজনীতির এই দুই স্তম্ভ রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টি এমনভাবে মিডিয়ায় নির্বাচনী প্রচারে আধিপত্য করে, এবং প্রচারণার জন্য চাঁদা তোলার ক্ষেত্রেও তারা এমনভাবে এগিয়ে আছে যে এই দুই পাটির বাইরের কারো জেতার সম্ভাবনাবিস্তারিত পড়ুন
করোনা নেগেটিভ ট্রাম্প

করোনা টেস্টে নেগেটিভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সকালে ট্রাম্প তার ভেরিফায়েড টুইটারে এ তথ্য জানিয়েছেন। টুইটের সঙ্গে হোয়াইট হাউজে নিজের চিকিৎসকের বিবৃতিও সংযুক্ত করেছেন ট্রাম্প। সম্প্রতি করোনা টেস্টে পজিটিভ আসে ডোনাল্ড ট্রাম্পের। তিনদিন হাসপাতালেও ছিলেন তিনি। ৭২ ঘণ্টা পর পুরোপুরি সুস্থ না হলেও তিনি হোয়াইট হাউজে চলে যান।
নড়াইলে ছাত্রীকে নির্যাতন গৃহশিক্ষকের! পিতাকে আহত, গ্রেফতার ১

নড়াইলে বাবার সাহসিকতার জন্য বেঁচে গেলেন তার মেয়ে স্কুলছাত্রী। মেয়েকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযুক্ত গৃহশিক্ষক আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। তাকে গ্রেফতার করেছে পুলিশ। গৃহশিক্ষকের হাতে বেশ কয়েকবার যৌন হয়রানির পর বাবাকে জানায় নড়াইলের এক স্কুলছাত্রী। তাকে পড়াতে নিষেধ করা হলে ক্ষিপ্ত হয়ে রোববার রাতে ঘরে ঢুকে ঐ ছাত্রীকে নির্যাতনের চেষ্টা চালায়। এ সময় মেয়েকে রক্ষা করতে এলে বাবাকে ধারালোবিস্তারিত পড়ুন
নড়াইলে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে পোস্ট! ডিজিটাল আইনে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতু ও সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ায় নড়াইলের লোহাগড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নামে মামলা হয়েছে। এ মামলা করেন ছাত্রলীগের লোহাগড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি সৈয়দ আহসান হাবিব গিয়াস। অভিযুক্ত যুবকের নাম মামুন শিকদার (২৫)। তিনি লোহাগড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার ইতনা গ্রামের ফুলমিয়া শিকদারের ছেলে। লোহাগড়া থানার উপ পরিদর্শক এস আই সাইফুল ইসলাম বলেন, ১২ অক্টোবর সোমবারবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় মাদরাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলার বায়সা-চাঁদপুর দাখিল মাদরাসার সুপার জাহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২০ ইং সালের নিয়োগ বিজ্ঞপ্তিকে পুঁজি করে অর্থ বাণিজ্যের অভিযোগ তুলেছেন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য নুর ইসলাম সরদার। নতুন জনবল কাঠামোর ভিত্তিতে প্রতিষ্ঠানে চলতি বছরে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিজের খেয়াল খুশি মতো লোক পছন্দ করে নিয়োগে অস্বচ্ছতা ও অবৈধ পথে হাটছেন বলে দাবি করেন নুর ইসলাম সরদার। মিডিয়াকে তিনি ভিডিও জবানবন্ধি দিয়ে বলেন, নিয়োগবিস্তারিত পড়ুন
বাধ্য হয়ে প্রবাসীদের ফেরা বন্ধে তিন মন্ত্রণালয়কে নির্দেশনা

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের যেন বাধ্য হয়ে দেশে ফিরতে না হয়, সেজন্য তিন মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রণালয় তিনটি হলো- পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বেঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে গণভবন থেকেবিস্তারিত পড়ুন
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, মঙ্গলবার অধ্যাদেশ: আইনমন্ত্রী

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে এ সংক্রান্ত আইনটির একটি সংশোধনী প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মঙ্গলবার এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। অর্থাৎ কাল থেকেই এটি আইনে পরিণত হবে। এর আগে এটির আইনি যাচাই (ভেটিং) হবে। “যেহেতু সংসদ অধিবেশন আপাতত চলমান নেই, তাই সরকার সংশোধিত আইনটি একটি অধ্যাদেশ হিসেবে জারি করার সিদ্ধান্ত নিয়েছে,” যোগবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ

রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাপান। আগামী ২২ অক্টোবর এই বৈঠকে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে আগামী ১০ বছর রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কোন দেশ কীভাবে কত খরচ করবে তা নিয়ে আলোচনা হবে। তবে এ নিয়ে মোটেও আগ্রহী নয় বাংলাদেশ। কারণ, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মূল অবস্থান দ্রুত প্রত্যাবাসন। সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, বৈঠকে মিয়ানমারের প্রতিনিধি থাকতে পারে, আমরা এবিস্তারিত পড়ুন
টুরিস্ট ভিসা এখনই নয় : ভারতীয় হাইকমিশনার

ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, এয়ার বাবল (বাণিজ্যিক ফ্লাইট) চালুর প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই চালু হবে। তবে টুরিস্ট ভিসা এখনই চালু হচ্ছে না। সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব অকৃত্রিম। সে সম্পর্ক বহুমাত্রিক। তিস্তার পানি বণ্টন নিয়ে দু’দেশ ইতিবাচক অবস্থায় রয়েছে। সম্মানজনক সমাধানে দু’দেশ দৃঢ়ভাবে আশাবাদী।
ফখরুলের বাসায় ডিম ছোড়ায় ১২ নেতা বহিষ্কার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনে হামলার ঘটনায় জড়িত মহানগর উত্তরের থানা পর্যায়ের ১২ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকেলে মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এবিএমএ রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃত নেতারা হলেন- দক্ষিণখান থানা বিএনপির সহ-সভাপতি ফুল ইসলাম, একই থানার সদস্য নাজিম উদ্দিন দেওয়ান ও আমজাদ হোসেন। দক্ষিণ খান থানার ৫০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোকলেছ। উত্তরা পূর্ব থানাবিস্তারিত পড়ুন

