Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভারতের সঙ্গে পণ্য আনা-নেওয়ায় নৌবন্দর চালু হচ্ছে রাজশাহীতে

ভারত থেকে পণ্য আমদানি করতে রাজশাহীতে একটি নৌবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ থেকে পদ্মা নদী হয়ে ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দরে পণ্য আনা-নেওয়া করা হবে। শিগগিরই এই পথে পরীক্ষামূলকভাবে পণ্যের চালান যাবে। এজন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গোদাগাড়ীর সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। সোমবার তিনি গোদাগাড়ীর সুলতানগঞ্জ এলাকা পরিদর্শন করেন। এরপর স্পিড বোটে তিনি পদ্মা নদীর ভারতীয় সীমান্ত এলাকা পর্যন্ত দেখে আসেন। পরেবিস্তারিত পড়ুন
বর্ণিল সাজের ছোঁয়ায় কলারোয়ার ৪১টি দুর্গাপূজার মন্ডপ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা ২১ অক্টোবর বুধবার শুরু হতে যাচ্ছে। কলারোয়া উপজেলায় শারদীয় উৎসবের আয়োজনে ব্যস্ত সময় পার করছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। শরতের আগমণীতে দুঃখ দৈন্য নিপীড়িত মর্ত্যলোকের মানব মাঝে, মহাশক্তির অধিকারীনিরুপে আবির্ভূত হন, শ্রীশ্রী মহামায়া মা দূর্গা। তখন আলোকিত হয়ে ওঠে দশদিশি। এবছর উপজেলায় ৪১টি সার্বজনীন দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আগামি ২১ অক্টোবর পূণ্য মহালায়ার মধ্য দিয়ে মতর্যধামে দেবীপক্ষের শুরু হবে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফেনসিডিলসহ দুই যুবক আটক

কলারোয়ার সরসকাটি ফাঁড়ির পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭২ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলো- সাতক্ষীরা সদরের পায়রাডাঙ্গা এলাকার লুৎফর সরদারের ছেলে শরিফুল ইসলাম ঢালী (২৬) ও যশোরের বারান্দীপাড়া বটতলা এলাকার শেখহাটি গ্রামের গোলাম মোস্তফা বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস (৩৩)। রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে সরসকাটি বাজার মহেন্দ্র স্ট্যান্ড থেকে পুলিশ তাদের আটক করে। সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মেদ টিপু জানান, তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপনবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০২০ আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে (১১ অক্টোবর) স্থানীয় ফুটবল মাঠে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রকে প্রধান উপদেষ্টা করে মেম্বার মহিদুল ইসলামকে সভাপতি ও সাবেক মেম্বার মনসুর আলী বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ফুটবল টুর্নামেন্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আলহাজ্ব আশরাফ মন্ডল, সাবেক মেম্বার তৌদুজ্জামান,বিস্তারিত পড়ুন
শার্শায় বিএনপি নেতার মায়ের মৃত্যু, অমিত ইসলামের শোক

যশোর জেলার শার্শা থানার কায়বা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাহারিয়ার হোসেন মুকুলের মাতা ও মৃত ডা. আলতাপ হোসেনের স্ত্রী আকলিমা বেগম গত রবিবার রাত সাড়ে ১১টায় দিকে মৃত্যুবরণ করেন। সোমবার দুপুর ২ টায় মরহুমার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। বিএনপি নেতার মায়ের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত শোক জ্ঞাপন করেছেন। এছাড়াও জেলা ও থানা বিএনপিসহ সাধারণ মানুষও গভীর ভাবে শোকাহত। মরহুমার জানাযায় উপস্থিতবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় সাংবাদিকের কাছে চাঁদাবাজি ও হামলা, থানায় অভিযোগ

বেসরকারী টেলিভিশন চানেল এস এর যশোরের শার্শা উপজেলা প্রতিনিধি মহসিন আলমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় সোমবার দুপুরে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মহসিন আলম। অভিযোগ সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের পারবেড়ারোপানি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে মহসিন আলম রবিবার রাত ৯ টার দিকে নাভারন বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে পাঁচপোতা বাজারে একই গ্রামের মৃতঃ বাহার আলী সরদারের ছেলে আব্দুর রশীদ (৪৭) ও মৃতঃ খলিল গাজিরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে দেড় যুগ আগে হামলার ঘটনায় করা মামলা বাতিল করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই আদেশ দেন। ওই ঘটনার সময় আসামি রকিবের বয়স দশ বছর ছিল উল্লেখ করে হত্যাচেষ্টা মামলাটি বাতিল চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে আবেদন করে রকিব। এর পরিপ্রেক্ষিতে ২০১৭ সালেরবিস্তারিত পড়ুন
ইশ! এ সড়ক দেখতে কবে যে যাবো : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত দৃষ্টিনন্দন ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক দেখার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইশ! এ সড়কে কবে যে যাবো। আমার মনটা পড়ে থাকলো। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওরবাসীর স্বপ্নের এ সড়কটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই ‘আবুরা সড়ক’ (অলওয়েদার সড়ক) উদ্বোধন ঘোষণার পর হাওরের বিস্ময় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভিডিওচিত্র দেখানো হয়। এসময় হাওর ও সড়কটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ সড়ক দিয়ে গাড়িতে কবে যাবো। রাষ্ট্রপতিও চানবিস্তারিত পড়ুন
ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নারী নির্যাতন ও ধর্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্ষকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণ একটি নিকৃষ্টতম অপরাধ। সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় কঠোর আইন প্রণয়ন ও তার বাস্তবায়নের পাশাপাশি দ্রুততম সময়ের মাধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায়বিস্তারিত পড়ুন
সীমান্তে একটি মৃত্যুও কাঙ্ক্ষিত নয়: ভারতীয় নতুন হাইকমিশনার

সীমান্তে হত্যা প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, সীমান্তে একটি মৃত্যুও কাঙ্ক্ষিত নয়। এ সমস্যা সমাধানে বিভিন্ন দিক থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি ও আমার দিক থেকে চেষ্টা করে যাব। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি সহ অন্যান্য বিষয়ে আরও অপেক্ষা করতে হবে। এর আগে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্রবিস্তারিত পড়ুন

