রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন হাই-কমিশনার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ভারতের নতুন হাই-কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে এই পরিচয়পত্র পেশ করেন তিনি। ২০১৯ সালের মার্চ থেকে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসা রীভা গাঙ্গুলী দাশের স্থলাভিষিক্ত হলেন বিক্রম দোরাইস্বামী। ১৯৯২ ব্যাচের কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী অতিরিক্ত সচিব হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংগঠন ও সম্মেলন বিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেনবিস্তারিত পড়ুন

নতুন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি শূন্য হয়েছিল। সেই স্থানে আসা আমিন উদ্দিন তিন দশক ধরে সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে কাজ করে আসছেন। এক সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও পালন করেছিলেন তিনি। আইন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার আমিন উদ্দিনকে নিয়োগের প্রজ্ঞাপন হয়। এতে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ওবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পিচের রাস্তা করার কথা বলে ইট তুলে মাটির রাস্তায় পরিণত!

সাতক্ষীরার পিচের কার্পেটিং রাস্তা করা হবে বলে ইট তুলে মাটির রাস্তায় পরিণত করেছে সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার। এতে বর্ষা-কাদায় দুর্ভোগে পড়েছে ৫টি গ্রামের কয়েক হাজার মানুষ। বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড দেয়ার নামে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম দূর্নীতি ও স্বেচ্চাচাতিার প্রতিবাদে স্থানীয় ইউনিয়ন বাসীর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে দক্ষিন শ্রীপুর ইউনিয়নের সোনাতলা নামক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডলের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

আরো খবর

সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও সবোর্চ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও সবোর্চ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে কালিগঞ্জের নলতায় অবস্থিত নবকিরণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। প্রথমে সংগঠনের কার্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নলতা হাসপাতাল এলাকায় মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। সেখানে সংগঠনের সভাপতি আহসান কবির টুটুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি আবুল কালাম বিন আকবারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ আদর্শবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় চালকসহ ফেনসিডিল ও পিকআপ ভ্যান আটক

যশোরের শার্শা উপজেলার বসতপুর এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ১৫০ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে। সেই সাথে চালক শেখ সোহাগ হোসেন (২৩) কে ফেনসিডিল নেয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। সে যশোর কোতয়ালী থানার ভায়না গ্রামের শেখ মনির হোসেনের ছেলে। বৃহস্পতিবার ভোরে বাগআঁচড়া-গোগা সড়কের বসতপুর পাঁকা রাস্তার ওপর থেকে ফেনসিডিল ও পিকআপ ভ্যানসহ সোহাগকে আটক করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপনবিস্তারিত পড়ুন

দূর্গা পুজা উপলক্ষ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎ শিল্পিরা

প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পিরা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর কয়েকদিন বাদেই দেবী দুর্গা আসছেন। দেবীর আগমনকে ঘিরে দেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত এখন মৃৎ শিল্পীরা। দিন রাত পরিশ্রম করে তাদের নিপুন হাতের ছোঁয়ায় তৈরি করছেন একেকটি অসাধারণ সুন্দর প্রতিমা। তেমনি কলারোয়ার জয়নগর ইউনিয়নের বিভিন্ন মন্দির প্রাঙ্গনে নানা আকার আর ঢংয়ের দুর্গা দেবীর মূর্তি বানানো হচ্ছে। উপজেলার জয়নগর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ত্রিশমাইলে ট্রাক মটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল সংলগ্ন পাম্পের সামনের রাস্তায় ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে পাচপাড়া গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে ইমরান হোসেন (২১) নামে একজন ঘটনাস্থলেই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি আসাদুল নামের এক ভ্যান চালক মারাত্মক আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে পাচটা থেকে ৬টার মাঝামাঝি সময়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম ও মঈনূল আমিন মিঠু জানান, পেট্রোল পাম্প থেকে পেট্রোল ক্রয় করে ইমরান হোসেনবিস্তারিত পড়ুন

ড্রাইভার হেল্পারদের শব্দ দূষণ না করার শপথ

সাতক্ষীরায় উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী ৮শ’ হাইড্রোলিক হর্ণ ধ্বংস

সাতক্ষীরায় উচ্চমাত্রায় শব্দ সৃষ্টিকারী ও জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ অবৈধ হাইড্রোলিক হর্ণ ধ্বংসকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। একই সাথে হাইড্রোলিক হর্ণ আর কখনও ব্যবহার করবে না মর্মে ড্রাইভার হেল্পাররা শপথ করেন। বুধবার বেলা আড়াইটায় সাতক্ষীরা বাস টার্মিনালে জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচির প্রথম দিনে ৮ শ’ হাইড্রোলিক হর্ণ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ কর্মসূচি উদ্বোধন করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। পুলিশ সুপার বলেন, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন সভ্যবিস্তারিত পড়ুন

কলারোয়ার বোয়ালিয়ায় ফুটবল টুর্নামেন্টে সাহাপুর‌ চ্যাম্পিয়ন

কলারোয়ার বোয়ালিয়ায় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ফুটবল টুর্নামেন্টে‌ খাসপুর কে হারিয়ে সাহাপুর চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করেন উপজেলার খাসপুর ফুটবল একাদশ অপরদিকে প্রতিপক্ষ হিসেবে জোর প্রতিদ্বন্দ্বিতা করেন সাহাপুর ফুটবল একাদশ। খেলার শুরুতেই উভয়পক্ষ চরম উত্তেজনার মধ্য দিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সাহাপুর ফুটবল একাদশ এর ০৮ নং জার্সিধারী খেলোয়ারেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধনে ঘৃণা আর ধিক্কার শিক্ষার্থীদের

কয়েকজন বন্ধু। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দাঁড়িয়ে গেলো রাস্তার পাশে। সীমিত পরিসরে তবে বৃহৎ আবেগ-অনুভূতিতে। হাতে লেখা বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে মানববন্ধনে সোচ্চার কন্ঠে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন তারা। বললেন ধিক্কার ও ঘৃণার কথা। দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে কলারোয়ায় ওই মানববন্ধন করেছে কয়েকজন সাধারণ শিক্ষার্থী। সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির ব্যানারে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া সরকারি কলেজের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারাবিস্তারিত পড়ুন