সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পিচের রাস্তা করার কথা বলে ইট তুলে মাটির রাস্তায় পরিণত!

সাতক্ষীরার পিচের কার্পেটিং রাস্তা করা হবে বলে ইট তুলে মাটির রাস্তায় পরিণত করেছে সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার। এতে বর্ষা-কাদায় দুর্ভোগে পড়েছে ৫টি গ্রামের কয়েক হাজার মানুষ।
বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড দেয়ার নামে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম দূর্নীতি ও স্বেচ্চাচাতিার প্রতিবাদে স্থানীয় ইউনিয়ন বাসীর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে দক্ষিন শ্রীপুর ইউনিয়নের সোনাতলা নামক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি রুহুল কুদ্দুস রয়েল, যুবলীগ সভাপতি মেহেদি হাসান, সাবেক ইউপ সদস্য আব্দুল গাজী প্রমুখ।

বক্তারা এ সময় অভিযোগ করে বলেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ভিতর দিয়ে যাওয়া ইটের সোলিং তুলে সেখানে পিচের কার্পেটিং রাস্তা করা হবে বলে সেখান থেকে চেয়ারম্যান প্রশান্ত ইট তুলে নিয়ে বিভিন্ন স্থানে সেগুলো কাজে লাগিয়েছেন। অথচ দীর্ঘদিন ধরে এই এলাকায় এখনও কোন পিচের কার্পেটিং রাস্তার কাজ শুরু করা হয়নি। এর ফলে এলাকাবাসী বৃষ্টি কাদার মধ্যে জন দূর্ভেগের মধ্যে দিনতিপাত করছেন।

বক্তারা বলেন, চেয়ারম্যান প্রশান্ত সরকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড দেয়ার নামে জনপ্রতি ৫ থেকে ৭ হাজার টাকা গ্রহন করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ।

বক্তারা আরো বলেন, চেয়ারম্যান প্রশান্ত সরকার একজন দৈত নাগরিক। ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বারুইহাটি এলাকার ভোটার তালিকায় তার নামও রয়েছে। এ সময়, দূর্নীতিবাজ চেয়ারম্যান প্রশান্ত সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ তার চেয়ারম্যান পদ থেকে অব্যহতির জোর দাবি জানান তারা।

এ বিষয়ে কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার বলেন, পুরোনে ইট থাকলে ঠিকাদাররা কাজ নিতে চাননা। সে কারণে সোনাতলা গ্রামের ইটের সোলিং থেকে ইট তুলে একই ওয়ার্ডের অন্য রাস্তায় কাজে লাগানো হয়েছে। ইউনিয়ন পরিষদে রেজুলেশন করে সবার সিদ্ধান নিয়ে এ কাজ করা হয়েছে। করোনার কারণে ৫ থেকে ৬ মাস ধরে টেন্ডারের অপেক্ষায় আছি। তিন কিলোমিটার রাস্তা পিচের কার্পেটিংয়ের জন্য টেন্ডারের আবেদন করা হয়েছে। খুব দ্রুত পিচের কার্পেটিং রাস্তার কাজে হাত দেওয়া হবে। পাকিস্তানী আমল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এখানে লেখাপাড়া করেছি, এখানে সব তাহলে ভারতীয় নাগরিক হলাম কিভাবে। সামানে ইউপি নির্বাচনকে সামনে রেখে বিরোধী পক্ষ আমাকে ঘায়েল করতে বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা