Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করলেন লুৎফুল্লাহ এমপি

৭৮লাখ টাকা ব্যয়ে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ১২৫ নং পারমাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন এর নির্মান কাজ শেষে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) নতুন এ ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক রথীন্দ্র সরকার, তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, উপজেলাবিস্তারিত পড়ুন
মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

মণিরামপুরে সিরাপের লেভেলে নির্ধারিত মূল্যের চেয়ে দশ টাকা বেশি নেওয়ায় এক ওষুধের দোকানিকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী উপজেলার টেংরামারী বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে এই জরিমানা করেন। ওই বাজারের চা-দোকানি জয়নাল আবেদীনের অভিযোগের ভিত্তিতে আদালত এই অভিযান চালান। জয়নাল আবেদীন বলেন, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জাহাঙ্গীরের ফার্মেসি থেকে ‘হেপাটোলিন’ নামে একটি সিরাপ কেনেন তিনি।বিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে চুরির ঘটনা বৃদ্ধি ।। আতংকে মানুষ

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। যে কারণে রাজগঞ্জ অঞ্চলের সাধারণ মানুষ আতংকে রয়েছে। সম্প্রতি রাজগঞ্জ অঞ্চল থেকে গরু, মোটর সাইকেল, বাই সাইকেল, ইঞ্জিন ভ্যান চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গত ১৬ আগস্ট রাতে রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের মোজাফফার আলীর ৩ টি গরু তার গোয়াল ঘর থেকে চুরি হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ্য টাকা। ১৭ আগস্ট রাতে রাজগঞ্জের কোমলপুর গ্রামের মানিকের গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরিবিস্তারিত পড়ুন
শার্শায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

‘হারবে ধর্ষক, জিতবে দেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ’- শ্লোগানে নোয়াখালীসহ দেশব্যাপী ধর্ষণ ও নারী প্রতি সহিংসতা এবং ধর্ষকদের “দ্রুত বিচার আইনে” সর্ব্বোচ শাস্তির দাবিতে শার্শার নাভারনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে ৭ দফা দাবিতে এ মানববন্ধন পালিত হয়। এসময় মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন ঝিকরগাছা সেবা সংগঠন, ঝিকরগাছা সেবক সংগঠন, সার্চ মানবাধিকার কল্যান ট্রাস্ট শার্শা, নবীবনগর মিতালী যুব সংঘ,বিস্তারিত পড়ুন
কলারোয়ার লাঙ্গলঝাড়ায় শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগীতা

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মৃত্তিকা (সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান) এর বাস্তবায়নে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বুধবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কৃষাণ-কৃষাণীদের জীবন যাত্রার মান উন্নয়নে বসত বাড়ীতে জৈব সার ব্যবহারের মাধ্যমে শাক-সবজি চাষের উপর ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৃত্তিকা (এনজিও) পরিচালকবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল ম্যাচে সাতক্ষীরার মুকুন্দপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মুকুন্দপুরকে হারিয়ে স্বাগতিক ফুটবল একাদশ জয়লাভ করেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরার মুকুন্দপুর ও কেঁড়াগাছি ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। প্রথমার্ধের ১০মিনিটে কেঁড়াগাছির ১০নং জার্সি পরিহিত খেলোয়ার রানা একটি গোল করে দলকে এগিয়ে নেন। ১৬ মিনিটে কেঁড়াগাছির ৭নং জার্সি পরিহিত রাজ ১টি গোল করে বিরতিতে যায়। বিরতির পর উভয় দলের খেলোয়াররাবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগরের ক্ষেত্রপাড়া ওয়ার্ডের শ্রমিকলীগের কমিটি

কলারোয়া জয়নগরে শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৭অক্টোবর) বিকাল ৫টায় কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের সরসকাটি দাখিল মাদ্রাসার সামনে গাজী মার্কেটে ২নং উত্তর ক্ষেত্রপাড়া ওয়ার্ডের জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ গাজীর পরিচালনায় ও ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহমান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১নং জয়নগর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত যোদ্ধাদের নিয়ে কমিটি গঠনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ও শহর স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বুধবার দুপুরে শহরের সঙ্গীতা মোড়স্থ সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা এ সময় কপালে কালো কাপড় ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন। বক্তারা বলেন, বর্তমান স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা কোন দিনবিস্তারিত পড়ুন
কলারোয়া নিউজের উপদেষ্টা হলেন আখতার আসাদুজ্জামান

পাঠকনন্দিত অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ ডটকম-এর উপদেষ্টা মনোনীত হয়েছেন আখতার আসাদুজ্জামান (চাঁন্দু)। সম্প্রতি কলারোয়া নিউজের এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে তিনি উপদেষ্টা হিসেবে মনোনীত হন। কলারোয়া নিউজের উপদেষ্টা মনোনীত হওয়ার পর আখতার আসাদুজ্জামান জানান, ‘বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কলারোয়া নিউজ আগামি দিনগুলিতে আরও বলিষ্ট ভূমিকা রাখবে বলে আশা করি। কলারোয়া নিউজের সম্পাদক আরিফ মাহমুদ সহ সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমে অনলাইন পত্রিকাটি আজ আস্থার জায়গায় পৌঁছেছে। ইতোমধ্যে নিউজ পোর্টালটি বেশ পাঠকপ্রিয়তাও অর্জন করেছে।’বিস্তারিত পড়ুন
করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে দুই রোগীর মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে দুই রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১০ জন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তালা উপজেলার পাটকেলঘাটার কক্কাসডাঙ্গা এলাকার মৃত ভারত সরকারের পুত্র হাজারী লাল সরকার (৮২) গত ২৯ সেপ্টেম্বর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বুধবার ভোর রাত ৩ টার দিকে চিকিৎসাধীনবিস্তারিত পড়ুন

