Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভিপি নুরসহ ৬ জনকে গ্রেফতার চেয়ে আদালতে আবেদন

ধর্ষণের অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনকে গ্রেফতারের আবেদন করেছেন মামলার বাদী। রবিবার মামলার অভিযোগকারী ছাত্রী আদালতে এই আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার আবেদনটি নথিভুক্ত রাখার আদেশ দেন। মামলার অপর আসামিরা হলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবিস্তারিত পড়ুন
সিনহা হত্যায় বোনের মামলা বাতিল চেয়ে আবেদন

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় তার বোনের করা নালিশি মামলাটির বিচার কাজ বেআইনি ও অবৈধ ঘোষণা চেয়ে রিভিশন মামলা করেছেন অন্যতম আসামি পুলিশের বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী। তার যুক্তি, এই ঘটনায় যেহেতু পুলিশ বাদী হয়ে আগেই একটি মামলা করেছে, তাই দ্বিতীয় মামলা চলতে পারে না। কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এই মামলাটি গ্রহণ করে চূড়ান্ত শুনানি ও আদেশের জন্যবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে সড়কের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার

কালিগঞ্জে সড়কের পাশ থেকে এক জীবিত নবজাতককে উদ্ধার করেছে জনতা। রবিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী মহাশ্মশান সন্নিকটে একটি প্যাকেটে থাকা নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উদ্ধারকারী ইসরাইল বিশ্বাস, পঞ্চানন মন্ডল ও আব্দুস সাত্তার জানান, তারা রবিবার বিকেলে মৎস্য ঘেরে যাওয়ার সময় গোলখালি মহাশ্মশান এলাকায় আবর্জনাযুক্ত স্থানে একটি বাজার করার ব্যাগের ভিতর থেকে কান্নায় শব্দ শুনতে পান এবং নড়াচড়া করতে দেখেন। সেসময় ওই ব্যাগ খুলেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পিএন স্কুলের জরাজীর্ণ ছাদ ধ্বসে প্রাণ গেলো শ্রমিকের

পরিত্যক্ত জরাজীর্ণ স্কুল ভবনের ভাঙার সময় ছাদ ধ্বসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী পিএন হাইস্কুলের পরিত্যক্ত একটি ভবনের ছাদ ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আলাউদ্দীন (২৬)। সে শহরের সুলতানপুর এলাকায় আব্দুল মজিদ সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের টেন্ডার হওয়া একটি পরিত্যক্ত ভবন অপসারণের জন্য ছাদ ভাঙার কাজ চলছিল। এ সময় ছাদের একটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ডোপ টেস্ট’র সূচনাকারী অতি.পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন আবারো সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের মাসব্যাপি ভালো কাজের জন্য চৌকস অফিসার এবং ফোর্সদের পুরষ্কার প্রদান করা হয়। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)বিস্তারিত পড়ুন
প্রতিবন্ধিকে দেখে তাৎক্ষনিক হুইল চেয়ার দিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টু

প্রতিবন্ধি মাসুদ রানা (৩৫)কে দেখে তাৎক্ষনিক একটি নতুন হুইল চেয়ার উপহার দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এসময় মাসুদ রানার পরিবারসহ উপস্থিত সাধারণ মানুষ উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদে গেলে প্রতিবন্ধী মাসুদ রানাকে দেখে তাকে এ হুইল চেয়ার তুলে দেন উপজেলা চেয়ারম্যান লাল্টু। মাসুদ রানা হেলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বজ্রবাকসা গ্রামের বদরউদ্দীনের ছেলে। হেলাতলা ইউনিয়ন পরিষদেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল, ক্যাম্পেইন উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) সকাল ১০টায় শহরের সূর্যের হাসি নেটওয়ার্ক-ক্লিনিকে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সাতক্ষীরা সিভিল সার্জ ডা. হুসাইন শাফায়ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৩২হাজার শিশু

কলারোয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান পয়েন্টে একটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। আনুষ্ঠানিক উদ্বোধনকালে সেখানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম, এমটি ইপিআই কাজী নাজমুল হাসান, এসআই ও নিরাপদ খাদ্য পরিদর্শকবিস্তারিত পড়ুন
শার্শার কায়বায় ফেনসিডিল সহ দুই যুবক আটক

যশোরের শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ রবিবার ভোর রাতে গাজীর কায়বা গ্রাম থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, রবিবার রাত সাড়ে ৩টার দিকে গোপন খবরের ভিত্তিতে গাজীর কায়বা গ্রামের শাহবাজের বাড়ীর সামনে পুলিশ অবস্থান নেয়। সেসময়ই নৌকা থেকে ফেনসিডিল ভর্তি ব্যাগ নিয়ে নামার সাথে সাথে এএস আই মাসুদ পুলিশ সদস্যদের নিয়ে আরিফ আহমেদ (২২) ও নাজমুল হুদা (২১) নামে দুইবিস্তারিত পড়ুন
করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে মনিরামপুরের এক গৃহবধূর মৃত্যু

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে সুমি খাতুন (২৬) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত সুমি খাতুন যশোর জেলার মনিরামপুর থানার ওয়াপদা এলাকার ইশতিয়াক হোসেনের স্ত্রী। জানা গেছে, সুমি খাতুন গত ৩ অক্টোবর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর ৪ অক্টোবর ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআরবিস্তারিত পড়ুন

