সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার ধানদিয়ায় রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ

অনুমতি ছাড়াই কলারোয়ার ধানদিয়া চৌরাস্তা বাজার এলাকার রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। জানা গেছে, ধানদিয়া-ত্রিশমাইল রাস্তার পাশে তার এক ফালি জমি রয়েছে চকজয়নগর গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে ধানদিয়া চৌরাস্তা বাজারে সার ও কীটনাশক ব্যবসায়ী আনোয়ার হোসেন গাজীর। সেই জমির ফসল নষ্ট হওয়ার সুবাদে সরকারি রাস্তার পাশে থাকা আম গাছটি কেটে দিয়েছেন প্রশাসনের অনুমতি না নিয়েই ২৪সেপ্টেম্বর বৃহস্পতিবার। আম গাছটি কেটে দেওয়ার ঘটনাটি ধানদিয়া চৌরাস্তা বাজার কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নির্বাহী কমিটির সভা

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইন্সটিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কপাই সভাপতি সহিদুল ইসলাম। কপাই সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজার পরিচালায় সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পাঠাগার সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, সমাজসেবা সম্পাদক সহিদুল ইসলাম বাবু, সাংস্কৃতিক সম্পাদক বিশ্বানাথ দেবনাথ, প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন শ্যামল,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ব্যক্তি গ্রেপ্তার

কলারোয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, থানার এসআই ইস্রাফিল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামের ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কিশোর কুমার ঘোষের পুত্র সন্দীপ কুমার ঘোষকে এবং একই গ্রামের নিয়মিত মামলার আসামি সিরাজুল ইসলামের পুত্র রুহুল আমিন খোকনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত ওসি হারান চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নব-নির্মিত পরিবার পরিকল্পনা ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলার নব-নির্মিত পরিবার পরিকল্পনা ভবন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক রওশনারা জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সহকারি কমিশনার নুরুল আমিন। উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজবিস্তারিত পড়ুন

কেশবপুরের মধু সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

যশোরের (কেশবপুর-সাগরদাঁড়ী) মাইকেল মধুসূদন দত্ত সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্ধোধন করলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। রোববার দুপুরে কেশবপুরস্থ মধু তোরণ গেটে ৪২ কোটি টাকা ব্যয়ে এ সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্ধোধন করা হয়। কেশবপুর শহর থেকে সাগরদাঁড়ী যেতে ১৩কিলোমিটারের মধ্যে হাসানপুর পর্যন্ত ৭কিরোমিটার রাস্তা ভেঙ্গে বড়-বড় গর্তের সৃষ্টি হওয়ার ফলে সাগরদাঁড়ীতে আগত পর্যটকেরা পড়তেন মহা বিপাকে। গত দশ বছওে এ রাস্তার কোনবিস্তারিত পড়ুন

নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে আরিফ খন্দকার (৪০) নামে এক বালুর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফ জামরিলডাঙ্গা গ্রামের নুরুল খন্দকারের ছেলে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়,আরিফকে শনিবার রাতে গ্রামের প্রতিপক্ষরা ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জামরিলডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় বাবুল মোল্যার বাড়ির সন্নিকটে সড়কের পাশে ফেলেবিস্তারিত পড়ুন

বিজয় দিবসের আগে রাজাকারদের ‘আংশিক’ তালিকা দেবে সংসদীয় কমিটি

আগামী বিজয় দিবসের আগেই একাত্তরের রাজাকারদের ‘আংশিক’ তালিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে এ সংক্রান্ত সংসদীয় উপ-কমিটি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ উপকমিটি এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন উপ-কমিটির আহ্বায়ক শাজাহান খান। রোববার সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি শাজাহান বলেন, “আগামী ৭-১০ দিনের মধ্যে আমরা একটা মিটিং করব। এরইমধ্যে কাজ শুরু করেছি। কিছু তালিকা আমরা সংগ্রহ করেছি। আশা করছি আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আংশিকবিস্তারিত পড়ুন

সীমান্তে অ্যাম্বুলেন্সে করে গরু পাচার!

ভারতের উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে গরু পাচার বন্ধে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা বাড়ছে। পাচারকারীরা নানা কৌশলে গরু পাচার করছে সীমান্তে। গত ১০ সেপ্টেম্বর ভারতের জলপাইগুড়ির সাতকুড়া গ্রামের অ্যাম্বুলেন্সে করে গরু পাচারের ঘটনা সামনে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। জলপাইগুড়ির নগর বেরুবাড়ি এবং রাজগঞ্জের সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে। সম্প্রতি মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল হক এবং বিএসএফের প্রাক্তন কমান্ডান্ট সতীশ কুমারের ব্যাপারে সিবিআই তদন্ত শুরু করেছে। সতীশ কুমার এক সময়ে জলপাইগুড়িরই রাধাবাড়ি ক্যাম্পে ছিলেন।বিস্তারিত পড়ুন

Mysterious Migration of Hercules (হারকিউলিসের রহস্যময় স্থানান্তর)

কেন ধর্ষণ আর হত্যার সাজা দিতে হারলিউলিস এসেছিলেন। এখন বুঝতে পারছেন? শিল্পকর্ম সৃষ্টির পেছনের গল্পঃ গ্রীক আদর্শবাদের কারণেই হয়তো দেবতা আর মানুষের মধ্যকার দূরত্ব কিছুটা হলেও ঘুচেছে। তারই অনুসরণে রোমান মিথোলজির মহান চরিত্র হারকিউলিসের জন্ম হয়েছিল মানুষের ঘরে। দেবতা জিউস ও মানবি আক্লমিনার সন্তান তিনি। মৃত স্ত্রী ও সন্তানের পূনর্জীবনের জন্য তিনি দেবতা ইউরেস্হিউস এর উপদেশক্রমে বার রকম অসম্ভব কাজ করার সিদ্ধান্ত নেন। এই কাজ গুলোকে সমষ্টিগতভাবে বলা হয় হারকিউলিসের শ্রমবিস্তারিত পড়ুন

প্রতিবেশীদের সঙ্গে আরও দৃঢ় সহযোগিতায় জোর প্রধানমন্ত্রীর

এ অঞ্চলের মানুষের উন্নয়নে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক আরও দৃঢ় সহযোগিতার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বিদায়ী সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী একথা জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী এ সৌজন্য সাক্ষাতে রীভা গাঙ্গুলি দাশ কোভিড-১৯ মহামারি, রোহিঙ্গা সংকট ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব,বিস্তারিত পড়ুন