Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শেখ হাসিনার জীবনটাই সংগ্রামের: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনও সংগ্রামের মধ্য দিয়েই প্রতিনিয়ত কাটাতে হচ্ছে বলে মনে করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ‘রক্তাক্ত ও কণ্টকাকীর্ণ পথ যাকে দমাতে পারেনি, তিনি শেখ হাসিনা’। তিনি বলছেন, শেখ হাসিনাকে ‘দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার এখনও ষড়যন্ত্র’ হচ্ছে, এ বিষয়ে সচেতন ও সতর্ক থাকতে হবে। শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন নেতা শাবান মাহমুদের লেখা ‘শেখ হাসিনার জীবনকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী। সচিবালয়ে রোববার এ অনুষ্ঠানে হাছান বলেন,বিস্তারিত পড়ুন
কামরুল ইসলাম সাজুর স্বরচিত কবিতা- “কিছু”

কিছু কিছু সময় মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়…… স্বরচিত কবিতা- “কিছু” কামরুল ইসলাম সাজু ভুলে যেতে চাই সবি, ভুলে ভুলে তাই – তবু্ও কিছু কিছু যন্ত্রণা আমায় তাড়িয়ে বেড়ায়। মানুষ নামের যন্ত্র সে’তো বড্ড বিকল, কিছু কিছু স্মৃতি আমায় বাদ ভাঙা শৃঙ্খল। এতো বিশ্বাসের মাঝে, তুমি তো নও সে- কিছু সময়ের সুযোগ তোমার; ঐ কুচ্ছিত রুপটা তখনি বেরিয়ে আসে।। তুমি ঘাতক বলে বুঝতে দাওনি কিছু-তে কিছু সময়ের বন্ধু সে’তো, তাই’তোবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর ‘মগজ-খেকো’ প্রাণীর হানা, ৮ শহরে সতর্কতা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে কলের পানিতে এক প্রকার বিরল অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। এরপরই আটটি শহরে সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, এককোষী মুক্তজীবী এ প্রাণীটি মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়। এর আগে পাকিস্তানে ‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ নামের এ অ্যামিবার সন্ধান পাওয়া যায়। ২০১২ সালে অনেক মানুষের মৃত্যু হয় এ অ্যামিবার কারণে। বিজ্ঞানীরা জানান, এটি সাধারণত সাঁতারের সময় নাক দিয়ে প্রবেশ করে। বিজ্ঞানীরা একে ‘মগজ-খেকো’ অ্যামিবাও বলে থাকেন। ‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ পানিরবিস্তারিত পড়ুন
রেকর্ড পরিমাণ বৃষ্টি, রংপুরে ৪০ হাজার মানুষ পানিবন্দী

দেশের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে রংপুরে। এতে শহরের অলিগলি পানির নিচে তলিয়ে গেছে। বাড়ি-ঘরে পানি প্রবেশ করায় অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টা থেকে আজ রবিবার পর্যন্ত ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রংপুর নগরীর নিচু এলাকার বেশিরভাগ রাস্তা ৩-৪ ফুট পানিতে তলিয়ে গেছে। নগরীর বাবু খাঁ ও কামার পাড়া, জুম্ম্পাড়া, কেরানীপাড়াসহ অন্তত ৫০টি মহল্লার প্রধান সড়কসহ বাড়ি-ঘর তলিয়ে গেছেবিস্তারিত পড়ুন
যুবরাজকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সৌদি নির্বাসিতদের দল গঠন

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে। সৌদি আরব থেকে নির্বাসিত কয়েক ব্যক্তি এ দল গঠন করেছেন এবং তাদের আরেকটি লক্ষ্য হচ্ছে সৌদি আরবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সৌদি আরবে গণতন্ত্রায়নের জন্য রাজা সালমানের আমলে এই প্রথম কোনো রাজনৈতিক দলের জন্ম হলো। যারা দলটি গঠন করেছেন তারা সবাই সৌদি শাসকগোষ্ঠী থেকে ভিন্ন মতাবলম্বী এবং নির্বাসিত জীবনযাপন করছেন। গত বুধবার লন্ডনে ‘নিউ ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’বিস্তারিত পড়ুন
মহামারিতেও টানা ৪ মাস মুনাফা বাড়লো চীনা ব্যবসায়ীদের

করোনাভাইরাস মহামারিতে বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর অবস্থা যখন নাজেহাল, সেখানে ভাইরাসটির উৎস হয়েও টানা চতুর্থ মাসে মুনাফা বেড়েছে চীনা ব্যবসায়ীদের। রোববার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানিয়েছে, গত বছরের তুলনায় এবারের আগস্টে চীনা শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা বেড়েছে ১৯ দশমিক ১ শতাংশ বা ৬১২ দশমিক ৮১ বিলিয়ন ইউয়ান (৮৯ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার)। গত জুলাইয়ে চীনের শিল্প খাতে বার্ষিক মুনাফা বৃদ্ধির পরিমাণ ছিল ১৯ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ আগস্টে এর পরিমাণবিস্তারিত পড়ুন
চীনকে চাপে রাখতে হাত মেলাচ্ছে ভারত-জাপান!

চীনকে নজরে রেখে সামরিক সম্পর্ক আরও মজবুত করছে ভারত ও জাপান। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়িয়ে তুলতে সম্প্রতি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে নয়াদিল্লি ও টোকিও। এই চুক্তির আসল উদ্দেশ্য চীনা বাহিনীর বিরুদ্ধে একটি সামরিক বলয় গড়ে তোলা বলেই মনে করছেন বিশ্লেষকরা। এবার জাপানের সঙ্গে হাত মিলিয়ে প্রযুক্তিতে চীনকে আরও কোণঠাসা করার চেষ্টা করছে মোদি সরকার। 5G এবং 5G প্লাসের মতো উন্নত প্রযুক্তি তৈরিতে যৌথ উদ্যোগ নিচ্ছে ভারত ও জাপান। এরবিস্তারিত পড়ুন
৫ অক্টোবর ভারতীয় নতুন হাইকমিশনার ঢাকায় আসছেন

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আগামী ৫ অক্টোবর ঢাকায় আসছেন। শনিবার দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে ইতোমধ্যেই বিক্রম দোরাইস্বামীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি আগামী ৫ অক্টোবর ঢাকায় এসে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এরপর ৮ অক্টোবর তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন। বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা।বিস্তারিত পড়ুন
বিচার বিভাগ নিয়ে পোস্ট : দুই সপ্তাহের জন্য ইউনুছ আলী আকন্দ পেশা থেকে বরখাস্ত

দেশের বিচার বিভাগ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে পোস্ট দেয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আইনজীবী পেশা বা কাজ থেকে বিরত (সাসপেন্ড) থাকার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে তাকে আগামী ১২ অক্টোবর আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া কেনবিস্তারিত পড়ুন
আশাশুনির প্রতাপনগর ইউপি চেয়ারম্যানকে নিয়ে মিথ্যেচারকারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০ নং প্রতাপনগর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেনের বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রলীগের অব্যহতি প্রাপ্ত সভাপতি জামায়াত-শিবিরের পৃষ্টপোষকাতাকারি মাহমুদুল হাসান মিলন কর্তৃক ষড়যন্ত্র ও মিথ্যেচারের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কল্যাণপুর গ্রামের মোঃ আতিয়ার রহমান ঢালীর ছেলে মোঃ আশিকুজ্জামান আশিক। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১১ সালের ইউপি নির্বাচনে শেখ জাকির হোসেন বিপুলবিস্তারিত পড়ুন

