Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ছেলেকে নিয়ে অপুর আবেগঘন স্ট্যাটাস

আজ ২৭ সেপ্টেম্বর, আমার কলিজার টুকরা সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন। আপনারা সবাই জানেন, এই মাসে আমি আমার মাকে হারালাম। আমার জীবনের সবচেয়ে বেশি আপনজন এই দু’জন মানুষ। জয়ের গত জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন আমার মা-ই করেছেন। তিনি সবচেয়ে বেশি উচ্ছ্বসিত থাকতেন জয়ের জন্মদিনের অনুষ্ঠান নিয়ে! মা, তুমি যেখানেই থাকো জয়ের জন্য আশীর্বাদ করো। তোমার আশীর্বাদে জয়কে যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। বাবা এবার তোমার জন্মদিনের কোনো আয়োজন-ই আমিবিস্তারিত পড়ুন
নড়াইলের জমি লিখে নিয়ে বৃদ্ধা মাকে বিতাড়িত, উদ্ধার করলো ডিসি-এসপি

নড়াইলে জমি লিখে নিয়ে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ মাকে দেড় বছর আগে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। দীর্ঘ দেড় বছর ওই অসহায় অশিতীপর বৃদ্ধা নড়াইল জেলার বিভিন্ন অঞ্চলে এবাড়ি ওবাড়ি ঘুরে পার করেছেন। জীবনযাপন করেছেন নির্মম জীবন। বর্তমানে হারিয়ে ফেলেছেন চলার শক্তিটুকুও। তাই সর্বশেষ কোন উপায় না পেয়ে গত ১২ দিন আগে বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতান কমপ্লেক্স সংলগ্ন সুলতান ঘাটের উপর রাখা শিল্পী সুলতানের নৌকার নিচে মানবেতরবিস্তারিত পড়ুন
কলারোয়ার কামারালী হাইস্কুলের প্রাক্তন ছাত্র মন্টু আর নেই

কলারোয়া উপজেলার কামারালী হাইস্কুলের প্রাক্তন ছাত্র হাসান রেজা মন্টু (৩০) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না———-রাজিউন)। শনিবার ভোর ৬ টার দিকে নিজ বাড়ি কামারালী সানা পাড়ায় তিনি মৃত্যু বরণ করেন। মন্টু ওই গ্রামের শহিদুল্লাহ সানার ছেলে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা,দুই ভাই এক বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জোহর নামাজের পর মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। জানাযা নামাজ পরিচালনা করেন মরহুমের মামাত ভাই আবু তাহের। এ সময় উপস্থিতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে হোটেল শ্রমিক একাদশের জয়লাভ

কলারোয়ায় হোটেল শ্রমিক ফুটবল একাদশ ও সড়ক পরিবহন শ্রমিক ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট সরকারী হাইস্কুল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হোটেল শ্রমিক ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে। খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে হোটেল শ্রমিক ফুটবল একাদশের খেলোয়াড় রাহুল একটি গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আর কোন গোল হয়নি। ফলে হোটেল শ্রমিক ফুটবলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রাণসায়ের খালের বাঁধ অপসারণের দাবিতে পানিবন্দি মানুষের মানববন্ধন

সাতক্ষীরার প্রাণসায়ের খাল বেঁড়িবাঁধ অপসারণের দাবিতে ৪ ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষের দ্বিতীয় দিনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা টু যশোর সড়কের সার্কিট হাউজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে লাবসা ইউপি মেম্বর গোলাম কিবরিয়া বাবুর সভাপতিত্বে বল্লী ইউপি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, লাবসা ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম বাপ্পী, ৬নং ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউপি মেম্বর মনিরুল ইসলাম মনি, ব্যবসায়ী রিয়াজুল ইসলাম, আব্দুর রাজ্জাক,বিস্তারিত পড়ুন
কলারোয়ার লাঙ্গলঝাড়ায় পিচ ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা

কলারোয়ায় লাঙ্গলঝাড়া পিচ ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে অগ্রগতি সংস্থার পিচ কনসোর্টিয়াম প্রকল্পের ব্যবস্থাপনায় লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ততা নিশ্চিত করণ-উগ্রবাদ প্রতিরোধে সামাজিক উদ্যোগে লেখাপড়া-খেলাধুলায় মনোনিবেশ সমৃদ্ধ জীবন উন্নত করণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুইজ প্রতিযোগীতায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জমিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভা

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এ.এ.এম ওযায়েরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা আলতাফ হোসাইনবিস্তারিত পড়ুন
মনিরামপুরের মোবারকপুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ

‘খেলাধূলায় বাড়ে বল-মাদক ছেড়ে খেলতে চল’-এ শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরে ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি জননেতা আবুল ইসলাম। শনিবার বিকালে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ কালে আবুল ইসলাম বলেন, খেলাধুলা শরীরচর্চা করার একটি উত্তম পন্থা। শরীর সুস্থ থাকলে মন-মানুষিকতাও ভাল থাকে, মন থাকে প্রফুল্ল। তাছাড়া যারা খেলাধুলার সাথে যুক্ত থাকে-তারাবিস্তারিত পড়ুন
আশাশুনিতে বন্যাকবলিত দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় বন্যাকবলিত দুস্থপরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ব্রাইটেন বাংলাদেশ। ঘুর্ণিঝড় আম্ফান পরবর্তী সময়ে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় বন্যা হবার কারনে দীর্ঘ তিন-চার মাস যাবৎ এই অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় ২৫শে সেপ্টেম্বর, শুক্রবার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামের বন্যাকবলিত ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন “ব্রাইটেন বাংলাদেশ”। খাদ্য তালিকায় এক সপ্তাহের খাদ্য সামগ্রী হিসেবে শুকনা খাবার চিড়া,মুড়ি,গুড়,বিস্কুট ছিলো।এছাড়াও খাবার স্যালাইন সরবরাহ করা হয়।বিস্তারিত পড়ুন
৯৮ যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি, দেখে নিন তালিকা

এবার ৯৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার উপ-সচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এই পদোন্নতিতে নিয়মিত ব্যাচ হিসেবে ১৩তম ব্যাচকে বিবেচনায় নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ৯৮ কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি। অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১৩০টি। বর্তমানে অতিরিক্ত সচিব পদে আছেন ৫১৩ জন। এ পরিস্থিতিতে ৯৮বিস্তারিত পড়ুন

