রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রাণসায়ের খালের বাঁধ অপসারণের দাবিতে পানিবন্দি মানুষের মানববন্ধন

সাতক্ষীরার প্রাণসায়ের খাল বেঁড়িবাঁধ অপসারণের দাবিতে ৪ ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষের দ্বিতীয় দিনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা টু যশোর সড়কের সার্কিট হাউজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে লাবসা ইউপি মেম্বর গোলাম কিবরিয়া বাবুর সভাপতিত্বে বল্লী ইউপি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, লাবসা ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম বাপ্পী, ৬নং ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউপি মেম্বর মনিরুল ইসলাম মনি, ব্যবসায়ী রিয়াজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, আবুল বাসার সহ ৪ ইউনিয়নের পানিবন্দি মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে লাবসা ইউপি মেম্বর গোলাম কিবরিয়া বাবু সহ বক্তারা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে প্রাণ সায়ের খাল খননের আগেই খালে বেঁড়িবাধ দেওয়ায় পানি নিষ্কাশন না হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার ৪টি ইউনিয়ন লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি নিষ্কাশন না হওয়ায় বাড়ি-ঘর, ফসলী জমি, মৎস্য ঘের, পুকুর, বিল পানিতে তলিয়ে গেছে। গবাদি পশু, হাঁস-মুরগী রাখার কোন জায়গা নেই। পানিতে তলিয়ে গেছে পাকা রাস্তা। ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে ৪টি ইউনিয়নের প্রায় সকল গ্রামের মানুষের। মানবেতর জীবন যাপন করছে জলাবদ্ধতায় পানিবন্দী মানুষেরা। এছাড়াও জলাবদ্বতা সৃষ্টি হয়েছে পুলিশ লাইন সংলগ্ন এলাকাসহ পৌর কয়েকটি নিন্ম অঞ্চল। বর্ষা মৌসুমে খাল খননের নামে প্রাণসায়ের খালে ভেঁড়িবঁাধ দেওয়ায় ৪টি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছে।

প্রাণসায়ের খাল বেঁড়িবাঁধ দেওয়ার কারণে পানিবন্দি হয়েছে লাবসা, আগরদাড়ী, বল্লী ও ঝাউডাঙ্গা ইউনিয়নের মানুষ। প্রাণসায়ের খাল ভেঁড়িবঁাধ অপসারণ না করা পর্যন্ত এসব ইউনিয়নের পানিবন্দি মানুষ রয়েছে আতঙ্ক। প্রাণসায়ের খাল ভেঁড়িবঁাধ অপসারণ না হলে পানিবন্দি মানুষের ঘরবাড়ির ছেড়ে রাস্তায় বসবাস করতে হবে। আরও চরম দুর্ভোগে পড়বে এসব ইউনিয়নের পানিবন্দি মানুষ। প্রাণসায়ের খাল ভেঁড়িবঁাধ অপসারণ হলে তাহলে এসব ইউনিয়নে জলাবদ্বতা থাকবে না। অনতিবিলম্বে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কছে প্রাণ সায়ের খালের উপর দেওয়া বেঁড়িবাঁধ দ্রুত অপসারণের জোর দাবি জানান মানববন্ধন থেকে এসব ইউনিয়নের পানিবন্দি মানুষ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

‘যুবার হাতেই দিন বদল’—এই স্লোগানকে সামনে রেখে সেবাদানকারীদের সঙ্গে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ যেসব আদালতে বিচারক নেই, সেসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক