Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কাগজ কুড়িয়ে সাড়ে ১২ লাখ টাকা জমা, অতঃপর তা দিয়ে নিজের মূর্তি বানালেন যিনি!

কথায় আছে, চেষ্টা করলে কোনও কিছুই অসম্ভব না। আর সেই প্রবাদবাক্যকে সঠিক প্রমাণ করলেন ভারতের তামিলনাড়ুর সালেমের আত্থানুরপাট্টি গ্রামের বাসিন্দা এক ব্যক্তি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের মূর্তি বানাবেন। আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে খরচ করে ফেললেন ১১ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৬৮ হাজার টাকা। এটি ছিল তার সারাজীবনের জমানো পুঁজি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জানা গেছে, আগে রাজমিস্ত্রীর কাজ করতেন নালাথাম্বি নামের ওই ব্যক্তি। কিন্তু সেইবিস্তারিত পড়ুন
ভিপি নূরের মামলা প্রত্যাহারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। মঙ্গলবার সকাল থেকে শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র, যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ। বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদও করা হয়। ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, নূরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে, তা সরকারের উচ্চপর্যায়ের নির্দেশেবিস্তারিত পড়ুন
কলারোয়ার ধানদিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণ

কলারোয়ার ধানদিয়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণ করা হয়েছে। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাদ্যবান্ধব কর্মনুচির চাউল বিতরণ করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ডিলার মুক্তিযোদ্ধা জব্বার মোড়লের মাধ্যমে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাউল ৩৫৮টি পরিবারের মধ্যো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মৃনাল কান্তি জোসেফ ও আশরাফ হোসেন।
বাড়ির পাশে রাস্তা নেয়ার জন্য বাড়তি সড়ক না নির্মাণের নির্দেশ

কারও বাড়ির পাশ দিয়ে রাস্তা নিয়ে যাওয়ার জন্য বেশি সড়ক নির্মাণ করা যাবে না। এই ধরনের মানসিকতার বাইরে আসতে হবে। জমি সুরক্ষা করতে হবে। বেশি রাস্তা নির্মাণ করলে পানি চলাচলও বাধাগ্রস্ত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘উনার (প্রধানমন্ত্রী) প্রথম মন্তব্য ছিল জামালপুরেরবিস্তারিত পড়ুন
স্ক্রিপ্ট ভর্তি যৌনতা, অভিনেত্রীর ক্ষোভ

সময়টা এখন ওয়েব সিরিজের। বর্তমানে অনলাইন প্লাটফর্মগুলোর হাতধরে সারাবিশ্বেই ওয়েব সিরিজের জয়জয়কার। এমনকি বিশ্বসেরা সব সিনেমার পাশাপাশি এইসব সিরিজগুলো উঠে আসছে অস্কারসহ নামি দামি সব পুরস্কারের তালিকাতেও। তবে প্রায় সময়ই দেখা যায় প্রয়োজনে-অপ্রয়োজনে এসব সিরিজে অশ্লীল সংলাপ ও যৌন দৃশ্যের ছড়াছড়ি। নানা দেশের শিল্পী ও দর্শক সেগুলো ভালোভাবে গ্রহণ করলেও বাংলাদেশে সমালোচনার শিকার হতে হয়। সম্প্রতি বেশ কিছু ওয়েব সিরিজ অশ্লীলতার অভিযোগে মুক্তি দিয়েও সরিয়ে নিতে বাধ্য হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। যেতেবিস্তারিত পড়ুন
ভারতে করোনার দাপট চলছেই, ৫৫ লাখ ছাড়াল আক্রান্ত

ভারতে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৭৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে পিটিআই এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৩৩ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করে ৭৫ হাজার ৮৩ হাজার মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৩ জনে। করোনা আক্রান্তে বৈশ্বিক তালিকায় আগেবিস্তারিত পড়ুন
একটি দোকান চালাতে দৈনিক হাজার মাইলেরও দূরে যান তিনি

টালিয়া এলিস। অস্ট্রেলীয় এই নারী তার পরিবার নিয়ে থাকেন নিউ সাউথ ওয়েলসে। সেই জায়গা থেকে তিনি প্রতিদিন এক হাজার মাইলের বেশি দূরের স্থান কুইন্সল্যান্ডে যান। শুধু একটি দোকান চালানোর জন্য তাকে প্রতিদিন এতটা পথ পাড়ি দিতে হয়। এলিস পরিবার নিয়ে নিউ সাউথ ওয়েলসে নিজেদের একটি খামারে থাকেন। আর কুইন্সল্যান্ডের জনবিরল একটা স্থানে তাদের একটি মদের দোকান রয়েছে। সবচেয়ে সংক্ষিপ্ত পথে গেলেও খামারবাড়ি থেকে তার দোকানের দূরত্ব ১ হাজার ২০০ মাইল (১বিস্তারিত পড়ুন
সন্তান বুদ্ধিদীপ্ত হয় কার জিনে মায়ের না বাবার? জেনে নিন বৈজ্ঞানিক সত্য

বিশ্বের প্রতিটি বুদ্ধিদীপ্ত মানুষের বুদ্ধিমত্তার নেপথ্যে কার অবদান থাকে? মা না বাবার? এ নিয়ে ঝগড়া-তর্ক-বিতর্ক চলতেই থাকে! কারও মত বাবার, কারও মায়ের, কেউ কেউ দু পক্ষেরই সঙ্গ দেন! কিন্তু আসল সত্যিটা কী? গবেষণা বলেছে, একজন শিশুর বুদ্ধিমত্তা নির্ভর করে তার মায়ের জিনের ওপর! সেখানে বাবার জিনের কোনও ভূমিকা নেই। মায়ের জিন থেকেই শিশুর মস্তিষ্কে বুদ্ধিমত্তার বিকাশ ঘটে। দীর্ঘ বিতর্ক ও সমীক্ষা শেষে এই রায় দিয়েছেন বিজ্ঞানীরা। ডিম্বাণুতে তার উপস্থিতি একজোড়া। কিন্তুবিস্তারিত পড়ুন
ফোনের ক্যামেরা নিয়ন্ত্রণ করে নজরদারি করছে ইনস্টাগ্রাম!

ফটোশেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ওপর গোপন নজরদারির অভিযোগ এল অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান ফেসবুকের বিরুদ্ধে। এটি কোনও সাধারণ নজরদারি না, গোপনে ব্যবহারকারী হ্যান্ডসেটের ক্যামেরার নিয়ন্ত্রণ নিয়ে সব কিছুই দেখছে বলে অভিযোগ উঠেছে। অনেকের ধারণা- যখন অ্যাপটি ব্যবহার করা হয়, তখনই হয়তো এ অনধিকার চর্চা বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হতো। কিন্তু এখানেই শেষ না। ব্যবহারকারীরা যেই মুহূর্তে অ্যাপ ব্যবহার থেকে বিরত ছিল, তখনও তাদের স্মার্টফোনের ক্যামেরা অ্যাপের নিয়ন্ত্রণে ছিল। ব্লুমবার্গের প্রতিবেদনে এবিস্তারিত পড়ুন
৩ জেলা, ৯ উপজেলা ও ৬১ ইউনিয়নে আ.লীগের প্রার্থী যারা

তিন জেলা পরিষদ, ৯ উপজেলা পরিষদ ও ৬১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করে দলটি। সভা শেষে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। প্রার্থীদের নাম-

