রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফোনের ক্যামেরা নিয়ন্ত্রণ করে নজরদারি করছে ইনস্টাগ্রাম!

ফটোশেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ওপর গোপন নজরদারির অভিযোগ এল অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান ফেসবুকের বিরুদ্ধে। এটি কোনও সাধারণ নজরদারি না, গোপনে ব্যবহারকারী হ্যান্ডসেটের ক্যামেরার নিয়ন্ত্রণ নিয়ে সব কিছুই দেখছে বলে অভিযোগ উঠেছে।

অনেকের ধারণা- যখন অ্যাপটি ব্যবহার করা হয়, তখনই হয়তো এ অনধিকার চর্চা বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হতো। কিন্তু এখানেই শেষ না। ব্যবহারকারীরা যেই মুহূর্তে অ্যাপ ব্যবহার থেকে বিরত ছিল, তখনও তাদের স্মার্টফোনের ক্যামেরা অ্যাপের নিয়ন্ত্রণে ছিল।

ব্লুমবার্গের প্রতিবেদনে এ ঘটনা জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসেছে ফেসবুক। নজরদারির ব্যাপারটি অস্বীকার করলেও দায় পুরোপুরি এড়িয়ে যায়নি। এ ধরনের ঘটনার জন্য তারা বাগ বা কারিগরি ত্রুটিকে দায়ি করেছে।

সম্প্র্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা ব্রিটানি কন্ডিটি সানফ্রান্সিসকোর ফেডারেল কোর্টে অভিযোগ তুলে জানান- তিনি ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহারের সময় খেয়াল করেন, তার অজান্তেই হ্যান্ডসেটের ক্যামেরার নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ ডেটা অন্য কেউ সংগ্রহ করছে। আর এত কিছু এ অ্যাপ ছাড়া অন্য কারও পক্ষে সম্ভব না।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের