সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

১৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

১৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোটবিস্তারিত পড়ুন

নড়াইলে লক্ষ্যমাত্রার চেয়ে পাটের চাষাবাদ, আশানুরূপ হয়নি ফলন

লক্ষ্যমাত্রার চেয়ে নড়াইলে পাটের চাষাবাদ বেশি হলেও ফলন ভালো হয়নি। নতুন পাট মানভেদে বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকায় এ বছর বোরো ধানের ভালো পেয়ে পাটচাষে ঝুঁকেছেন কৃষক। তাই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। চাষাবাদের শুরুতে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় পাটগাছ বেশি বড় ও পুষ্ট হয়নি। সঙ্গতকারণে ফলন ভালো হয়নি বলে জানিয়েছেন কৃষকেরা। তবে দাম ভালো পাওয়ার আশা তাদের। নড়াইল প্রতিনিধির রিপোর্ট। জানাচ্ছেন…লক্ষ্যমাত্রার চেয়ে এ বছর এক হাজার ৩২৫ হেক্টরবিস্তারিত পড়ুন

করোনাকালে লিবিয়া ফেরত অসহায় প্রবাসীরা দেখছে পরিবারের মুখ

চলছে করোনাকাল, গোটা বিশ্ব পরিবেশ স্থবির, স্থবির হয়ে পড়েছে মানুষের জীবন ও চলাচল।বিশ্বের অন্যান্য দেশ চলাচল ও যাতায়াত ব্যবস্থা মোটামুটি স্বাভাবিক হলেও-তুষের আগুনের মত জ্বলা-কখনও আশার আলো কখনও নিরাশার সাগরে ভেসে নানা সংকটের, আফ্রিকার যুদ্ধবিধস্ত অশান্ত দেশ লিবিয়ার পরিবেশ ও অসহায় প্রবাসীদের জীবন মান স্বাভাবিক হয়নি। স্বাভাবিক হয়নি সরকারি ভাবে যাতায়াত ব্যবস্থায় লিবিয়া প্রবাসী বাংলাদেশীদের দেশে ফেরার সু-মাধ্যম(বিমান চলাচল)। জানা গেছে, অসহায়দের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে দীর্ঘ দিনের ন্যায় লিবিয়ায় সেইবিস্তারিত পড়ুন

বয়সে ছাড় দিয়ে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

করোনাভাইরাস পরিস্থিতির কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের বিসিএস ছাড়া সরকারি চাকরিতে প্রবেশকালে নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে ২৫ মার্চকে ৩০ বছর ধরে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ২৫ মার্চের আগে নিয়োগের ছাড়পত্র গ্রহণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা সত্ত্বেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সব দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৫ মার্চ তারিখের প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণবিস্তারিত পড়ুন

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা

আরোপিত শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪ আগস্ট কওমি মাদ্রাসাসমূহের কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের জন্য কতিপয় শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করা হয়। কিন্তু আরোপিত শর্তসমূহ যথাযথভাবেবিস্তারিত পড়ুন

‘বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ’: সাতক্ষীরার ডিসি মোস্তফা কামাল

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি বাঙালি জাতির জন্য এক অবিচ্ছেদ্য অংশ, যাদের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।’ কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গায় যুদ্ধের স্মৃতিচারণ “রণাঙ্গনে ১৯৭১” ও দোয়া অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এ কথা বলেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে বালিয়াডাঙ্গা বাজারে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিপুল পরিমান মাদক দ্রব্য ধ্বংস

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাইপথে আসা জব্দকৃত বিপুল পরিমান মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন অধিদপ্তরে বৃহস্পতিবার বেলা ১১ টায় এক কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৮’শ টাকা মুল্যের উক্ত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল, ১৭ হাজার ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১ হাজার ৩৯৫ বোতল বিভিন্ন প্রকার মদ, দুই’ শ ৫৭ কেজি গাঁজা, ২২ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ৭ হাজার ৬৩৮ পিস বিভিন্ন প্রকার নেশাবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদীতে ফেনসিডিলসহ আটক ২

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের হিজলদী থেকে ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত ৩টার দিকে (বৃহস্পতিবার) হিজলদী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন পাকা রাস্তার পাশে আমবাগানের ভিতর থেকে ৩৭৪ বোতল ফেনসিডিলসহ ওই দুই ব্যক্তিকে আটক করে বিজিবি। আটককৃতরা হলো একই ইউনিয়নের গয়ড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে চঞ্চল (২০) ও বয়ারডাঙ্গা গ্রামের মতিয়ার গাজীর ছেলে মহাসিন (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হিজলদী বিওপি ক্যাম্পের হাবিলদার ওমর আলী। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মহিলাসহ ৮ ব্যক্তি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

কলারোয়ায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্ট ভূক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী ও ৪ জন ওয়ারেন্ট ভূক্ত আসামি রয়েছে। থানা সূত্র জানায়, পুলিশের পৃথক টিম বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত (১৬ ও ১৭ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে ৭ শত গ্রাম গাঁজাসহ রঘুনাথপুর গ্রামের ইসমাইল মোড়লের ছেলে ইছাক মোড়ল (৪০) ও বাকসা গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুর রহিম (৩০) কে, ৫ শত গ্রামবিস্তারিত পড়ুন

শার্শায় স্ত্রীর ওপর অভিমান করে ফেইসবুক লাইভে ঘোষণা দিয়ে স্বামীর আত্মহত্যা!

যশোরের শার্শায় স্ত্রীর ওপর অভিমান করে ফেইসবুক লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যার পথ ধরেছেন সদ্য বিদেশ ফেরত রফিকুল ইসলাম নামে এক যুবক। বৃহস্পতিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহত রফিকুল ইসলাম শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের দিদার হোসেনের ছেলে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, ‘গত বুধবার সন্ধ্যায় ফেইসবুক লাইভে আত্মহত্যার ঘোষণা দিয়ে বিষ পান করেন রফিকুল। পরে তার স্বজনরা উন্নত চিকিৎসারবিস্তারিত পড়ুন