Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় করোনা উপসর্গে একদিনে ৪ ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরায় করোনা সন্দেহে বা উপসর্গে একদিনে ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। এরমধ্যে দুই জন মহিলা ও দুই জন পুরুষ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পৃথক সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে তারা সম্প্রতি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ এলাকার ওমর হোসেনের স্ত্রী তাহমিনা খাতুন (৫৫) গত ৮ সেপ্টেম্বর ভর্তির পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সর্পদেবী মনসা পূজা অনুষ্ঠিত।। বসেনি ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

বৃহস্পতিবার হিন্দু শাস্ত্রানুযায়ী সর্প দেবী মা মনসা পূজা অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরায়। শহরের পলাশপোলে প্রাচীনতম বটবৃক্ষতলে অনুষ্ঠিত এই পূজায় শত শত নারী ও পুরুষভক্ত দুধ কলা ও অন্যান্য উপকরণ দিয়ে মা মনসার পূজা দেন। এ সময় সর্প দেবীকে তুষ্ট করতে মনসার পালা গান অনুষ্ঠিত হয়। প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে সাতক্ষীরার পলাশপোলে প্রাচীনতম গুড়পকুরপাড়ের এই বটবৃক্ষ তলায় বসে মা মনসার পূজা ও একই উদ্বোধন করা ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। কিন্তু এবার করোনাবিস্তারিত পড়ুন
বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, হিন্দু ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক ভাবেই চলবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান,বিস্তারিত পড়ুন
আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন: প্রধানমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেকের সমালোচনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেকে অনেক সমালোচনা করে, কিন্তু আমি মনে করি, স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। সেসময় তাৎক্ষণিক যে কাজগুলো করার কথা ছিল, সেটা তারা যথোপযুক্তভাবে করেছে দেখেই আমরা করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। সেই কথা সবসময় মাথায় রাখতে হবে। প্রত্যেকে নিজের ঝুঁকি নিয়ে কাজ করেছে। অনেক ডাক্তার, নার্স মারা গেছে। বৃহস্পতিবার গণভবন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্ষিক কর্মসম্পাদনবিস্তারিত পড়ুন
অবশেষে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিদেশ ভ্রমণ বাতিল

ব্যাপক সমালোচনার মুখে অবশেষে খিচুড়ি রান্না শিখতে কর্মকর্তাদের বিদেশ সফরের বিষয়টি বাতিল করতে বলেছে পরিকল্পনা কমিশন। বলা হয়েছে, করোনার কারণে স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে কোনো প্রকল্পেই বিদেশ ভ্রমণ খাত রাখা হচ্ছে না। প্রাইমারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় একটি প্রকল্পে বিদেশে গিয়ে ডিম-খিচুড়ি, সবজিসহ অন্যান্য খাবার রান্না ও প্রসেসিং শিখতে পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছিল। এছাড়া দেশে একই বিষয়ে প্রশিক্ষণের জন্য আরও চাওয়া হয়েছিল ১০ কোটি টাকা। কমিশন পুরো বিষয়টিই বাতিল করতেবিস্তারিত পড়ুন
পেঁয়াজ রফতানি শুরু করতে ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি

পেঁয়াজ রফতানি শুরু করতে ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বিবেচনায় নেয়ার কথা উল্লেখ করেই বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশনের কাছে পাঠানো চিঠিতে এ অনুরোধ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চিঠিতে বলা হয়েছে, ‘পেঁয়াজ রফতানির নীতিমালায় ভারত হঠাৎ করে পরিবর্তন এনে এমন ঘোষণা দেয়ায় বাংলাদেশকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। কারণ এতে বাংলাদেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে সরাসরি প্রভাব পড়েছে।’ এ বছরের ১৫বিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দর দিয়ে আরো ৯৩ মেট্রিক টন ইলিশ গেলো ভারতে

তিনদিনে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ১৯৭ দশমিক ৯ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করা হয়েছে। সর্বশেষ বুধবার ৯৩ দশমিক ৬ মেট্রিক টন ইলিশের চালান কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। কাস্টমস ও বন্দর সূত্রে জানা যায়, পূজা উপলক্ষে প্রতিশ্রুতি অনুযায়ী ১ হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশের মধ্যে গত তিন দিনে ১৯৭ দশমিক ৯ মেট্রিক টন ইলিশ মাছ রফতানি হয়েছে ভারতে। গত সোমবার ৪১ দশমিক ৩ মেট্রিকবিস্তারিত পড়ুন
অনলাইনে পাওয়া যাবে টিসিবির ৩০ টাকার পিঁয়াজ : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দেশে পিঁয়াজের বাজার হঠাৎ অস্থির হয়ে ওঠায় ই-কমার্স সাইটের মাধ্যমে অনলাইনে টিসিবির পিঁয়াজ বিক্রির কথা চিন্তা করছে সরকার। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবি কখনো বছরে ১০ থেকে ১২ হাজার মেট্রিক টনের বেশি পিঁয়াজ আনে না। তিন-চার মাস তারা দুই হাজার তিন হাজার টন করে বিক্রি করে। এবার আমরা আগে থেকেই চিন্তা করেছিলাম ৩০ থেকে ৪০ হাজার টন আনব।বিস্তারিত পড়ুন
কলারোয়ার লাঙ্গলঝাড়ায় মাতৃত্বকালীন ভাতাভোগীদের প্রশিক্ষণ

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় দরিদ্রমার জন্য মাতৃত্বকালীন ভাতাভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দারিদ্র্য পরিবারের মা ও প্রসূতিদের মাতৃত্বকালীন ভাতা প্রদান করে সরকার। সেই ভাতাভোগীদের প্রশিক্ষণের আয়োজন করে কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পরিষদের সভাকক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুজ্জামান, শরিফুদৌল্যাহ, সাহিদা খাতুন, আবু তাহের,বিস্তারিত পড়ুন
কেশবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেফতার

কেশবপুরের ধর্মপুর গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ধর্ষক মোমিন সরদারকে পুলিশ গ্রেফতার করেছে। স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধর্মপুর গ্রামের প্রতিবন্ধী কিশোরী কন্যা (২০) তাল কুড়ানোর জন্য প্রতিবেশি বদরুদ্দিন সরদারের গাছতলায় যাওয়ার পথে প্রতিবেশি মৃত আরশাদ সরদারের পূত্র মোমিন সরদার (৪৫) তাকে জোরপূর্বক মাছের ঘেরের টোংঘরে নিয়ে ধর্ষণ করে। সে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের আপনজনদের নিকট ঘটনা খুলে বলে। গভীর রাত পর্যন্ত কিশোরীর রক্তক্ষরণ বন্ধ না করতেবিস্তারিত পড়ুন

