সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জিম করে পেশি বানানো পুরুষের জন্য দুঃসংবাদ!

জিম করে পেশি বানানো পুরুষদের জন্য এলো এক দুঃসংবাদ! গবেষকরা বলছেন, নারীরা সঙ্গী হিসেবে জিমে যাওয়া পেশিবহুল পুরুষদের চেয়ে হালকা মেদযুক্ত পুরুষদের বেশি পছন্দ করেন। ইউনিভার্সিটি অব সাদার্ন মিসিসিপির নতুন একটি গবেষণায় এমটি দাবি করা হয়েছে। এতে বলা হয়, নারীরা সন্তানের বাবা হিসেবে জিম করা পেটানো শরীরের চেয়ে হালকা মেদযুক্ত পুরুষদের বেশি যোগ্য বিবেচনা করেন। যদিও মনে করা হয়, জিম করা পেটানো শরীর (জিম বডস) বেশি আকর্ষণীয়। তবে এ ধরনের পুরুষরাবিস্তারিত পড়ুন

লাশকাটা ঘরে চুরি!

যে লাশকাটা ঘর শুনলেই গা ছমছম করে প্রায় ওঠে সবারই। ভয়ে সাধারণ মানুষ আশপাশেও যেখানে যায় না। কিন্তু সেই লাশকাটা ঘরেই যদি ঘরেই চুরির ঘটনা ঘটে, তবে তা সবাইকে অবাক করবে নিঃসন্দেহে। আর এমন অবাক করা ঘটনাটি ঘটেছে ঝালকাঠিতে। ঝালকাঠি শহরের পূর্বচাদকাঠির ব্র্যাক মোড়ে অবস্থিত সদর হাসপালের লাশকাটা ঘরটি গত শুক্রবার রাতে চুরি হয়েছে। চোর চুরি করে নিয়ে যায় মর্গের বিভিন্ন সরঞ্জাম। শুক্রবার সকালে লাশকাটা ঘরের তালা খোলা দেখে বিষয়টি ধরাবিস্তারিত পড়ুন

কেশবপুরে যুব মহিলা লীগের মতবিনিময় সভা

যশোরের কেশবপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুব মহিলা লীগের এক মতবিনিময় সভা শুক্রবার বিকালে ৭নং ওয়াডের্র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দীপক মুথার্জী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় কেশবপুরের এমপি শাহীন চাকলাদারের নির্দেশনায় যুব মহিলা লীগকে গতিশীল করতে উপজেলাবিস্তারিত পড়ুন

জীবিত আসামিকে বন্দুকযুদ্ধে নিহত দেখিয়ে চার্জশিট থেকে বাদ!

জীবিত ব্যক্তিকে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দেখিয়ে চট্টগ্রামে জয়নাল নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলার চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছিল। ‘নামে নামে জমে টানে’ বহুল প্রচলিত এই প্রবাদ থেকে নিজের মতো সুবিধা আদায়ের চেষ্টা করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর চন্দ্র রায়। তবে বিধিবাম। সিএমপির তদন্ত কমিটি তদন্ত কর্মকর্তার এই অপকর্মের সত্যতা পাওয়ায় এরই মধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রস্তুতি চলছে বিভাগীয় মামলা দায়েরের। দু-একদিনেরবিস্তারিত পড়ুন

কেশবপুর পৌর ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হাবিবের গণসংযোগ

যশোরের কেশবপুর পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে পৌর ২নং ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসাবে দলীয় মনোনয়নের প্রত্যাশায় হাবিবুর রহমান হাবিব ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। জানা গেছে, পৌরসভার ২নং ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব পৌরসভার আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণায় আগেভাগেই নেমে পড়েছেন। তিনি দলের নেতাকর্মী, ভোটার ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও তাদের পরিবার-পরিজনের খোঁজখবর নিচ্ছেন। এলাকার মানুষের আপদে-বিপদে পাশে থাকা-সহ নানা সামাজিকবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এস্পার। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ সময় রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশকে সহায়তা করার কথা জানান। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এস্পার শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। টেলিফোনে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীকে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।’ প্রেস সচিববিস্তারিত পড়ুন

বাংলাদেশকে ভ্যাকসিনের লক্ষাধিক ডোজ বিনামূল্যে দেবে চীন

করোনাভাইরাস মহামারি বিশ্বমঞ্চে চীনের আধিপত্য বিস্তার ও শত্রুকে কাছে টানার অনন্য এক উপায় হিসেবে হাজির হয়েছে। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোকে আশ্বস্ত করে চীন বলেছে, বেইজিংয়ের চারটি ভ্যাকসিন শেষ ধাপের ট্রায়ালে পৌঁছেছে। এর যেকোনও একটি ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হলে সবাই সেগুলো পাবে। এর অংশ হিসেবে বাংলাদেশকে এক লাখের বেশি ডোজ ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে বলে জানিয়েছে চীন। শুক্রবার মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ভ্যাকসিন নিয়েবিস্তারিত পড়ুন

নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পূর্বশত্রুতার জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ানকে (২৪) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে দিঘলিয়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। রেজওয়ান দিঘলিয়া গ্রামের শেখ সাইফুল ইসলামের ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ছাত্রলীগ নেতা রেজওয়ান বাড়ির পাশে রাস্তায় হাঁটছিলেন। এ সময়বিস্তারিত পড়ুন

বৃটিশ পার্লামেন্টের বাইরে অর্ধনগ্ন নারীদের বিক্ষোভ, গ্রেফতার

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বৃটিশ পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করছিলেন অর্ধনগ্ন বা টপলেস নারীরা। এসময় পুলিশ তাদের কয়েক ডজনকে গ্রেফতার করেছে। ‘এক্সটিংশন রিবেলিয়ন’ (এক্সআর)-এর ব্যানারে তারা সমবেত হয়েছিলেন। এসময় তাদের পরনে ছিল শুধু একটি ট্রাউজার। মুখে ছিল একটি মাস্ক পরা। তাতে ইংরেজিতে লেখা ছিল ‘ফোর সি’। এটা দিয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কি কি সমস্যা দেখা দেবে সে বিষয়ে ইঙ্গিত করা হয়। খবরে বলা হয়, বৃহস্পতিবার বৃটিশ হাউজবিস্তারিত পড়ুন

২০২২ সালে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হবে : রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, সিডিউল মতো কাজ এগোলে ২০২২ সালেই ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হবে। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হিলটপ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, কক্সবাজার-দোহাজারী রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। যেসব অংশে জটিলতা রয়েছে তাও দ্রুত শেষবিস্তারিত পড়ুন