Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সন্তানের লিঙ্গ পরিচয় জানাতে গোটা বুর্জ খলিফা ভাড়া নিলেন দম্পতি! (ভিডিও)

শখ মেটাতে কত কী-ই না করে থাকে মানুষ। এবার জন্মের আগেই সন্তানের লিঙ্গ পরিচয় জানাতে বুর্জ খলিফা ভাড়া নিলেন দুবাইয়ের এক দম্পতি। জানা যায়, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন আনাস ও আসালা মারওয়ারা নামের এক দম্পতি। সন্তানের লিঙ্গ পরিচয় জানানোর জন্য তারা আয়োজন করেছিলেন এক জমকালো অনুষ্ঠানের। অনুষ্ঠানকে আরও খানিকটা চমকপ্রদ করতে ভাড়া নেন পৃথিবীর সবচেয়ে উঁচু বহুতল ভবন বুর্জ খলিফা। সঠিক সময়ে বুর্জ খলিফায় শুরু হয় কাউন্ট ডাউন। সমস্ত আলোবিস্তারিত পড়ুন
উঠে গেল নিষেধাজ্ঞা, দেশের জার্সিতে মাঠে নামতে পারবেন মেসি

আবার স্বস্তিতে লিওনেল মেসি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফের একবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাকে। আগামী ৮ অক্টোবর আর্জেন্টিনার হয়ে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটিতেই মাঠে ফিরতে পারবেন লিওনেল মেসি। এর আগে গত কোপা আমেরিকায় কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন তিনি। তবে কনমেবল প্রধান আলেজান্দ্রো ডমিঙ্গোয়েজের সঙ্গে আলোচনার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসির নিষেধাজ্ঞার মেয়াদ শেষ। এর ফলে আবারও মাঠে নামতে মেসির জন্যবিস্তারিত পড়ুন
সাংগঠনিক রদবদল সোনিয়া গান্ধীর, পরামর্শ দিতে ছয় সদস্যের কমিটি গঠন

সংগঠনকে ঢেলে সাজালেন কংগ্রেসের অন্তবর্তকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। বদল করা হয়েছে দলের নীতি নির্ধারক কমিটি অর্থাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে। তেমনি বদল ঘটানো হয়েছে ‘অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি’ (এআইসিসি)’এর কয়েকটি সাধারণ সম্পাদক পদেও। এর পাশাপাশি পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা বদল করা হয়েছে। গত মাসেই নেতৃত্ব বদল চেয়ে সোনিয়াকে চিঠি লেখেন ২৩ জন বিক্ষুব্ধ নেতা। এরপরই সংগঠনে এই রদবদল সোনিয়ার। এই বিক্ষুব্ধদের অনেকে যেমন বাদ পড়েছেন তেমনি কেউ কেউ নতুন সংগঠনেবিস্তারিত পড়ুন
গ্যাস লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণ হতে পারে : সিআইডির ডিআইজি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা থানায় করা মামলার তদন্ত করছে সিআইডি। শনিবার পশ্চিম ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির ডিআইজি মাঈনুল হাসান বলেছেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে তদন্ত করব। যাদের অভিযুক্ত পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি গ্যাস লিক থেকে ঘটতে পারে। এখানে গ্যাস, বিদ্যুৎসহ সব প্রকার প্রাসঙ্গিক বিষয় খতিয়ে দেখা হবে। এখানকার এভিডেন্স নিয়ে আমরা আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট দিয়েবিস্তারিত পড়ুন
মা হলেন শুভশ্রী, ছেলের নাম যুবান চক্রবর্তী

রাজ-শুভশ্রীর পরিবারে এল খুশির খবর। পুত্র সন্তানের জন্ম দিলেন শুভশ্রী গাঙ্গুলী। ছেলের নাম রাখা হয়েছে যুবান চক্রবর্তী। শনিবার দুপুর ১টা ৩৩ মিনিটে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে জন্ম হয় রাজ-শুভশ্রীর সন্তানের। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। শনিবার সকালেই অনুরাগীদের শুভ সকাল জানিয়ে শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাজ। খুব সম্ভবত, ছবিটিবিস্তারিত পড়ুন
মাত্র দু’জন যাত্রী নিয়ে কাতারযাত্রা! ব্যাখ্যা দিলো বিমান

মাত্র দুইজন যাত্রী নিয়ে সম্প্রতি ঢাকা ছেড়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইটটি কাতারের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। তবে কী কারণে দুজন যাত্রী নিয়ে বিমানের ওই যাত্রা তার ব্যাখ্যা দিয়েছে বিমান। সংস্থাটির ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত সোমবার (৭ সেপ্টেম্বর) লেবাননে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত আনতে ঢাকা-দোহা-বৈরুত-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করে। ঢাকা-দোহা ফ্লাইটে মূলতবিস্তারিত পড়ুন
ক্রমশ পড়ে যাচ্ছে মাথার চুল, সমাধান মিলতে পারে যেসব খাবারে

মাথা থেকে চুল পড়া নিয়ে চিন্তার শেষ নেই। উত্তাপ, দূষণ, বিভিন্ন ধরনের রাসায়নিক, আরও অনেক কারণেই চুল পড়তে পারে মাথা থেকে। তবে খাদ্য তালিকায় বিশেষ কিছু খাবারের সংযুক্তি ঘটালে অনেকাংশেই সমাধান মিলতে পারে এই সমস্যার। ১. অধিক প্রোটিন- চুলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হলো প্রোটিন। তাই এমন ধরনের খাবার খেতে হবে যার মধ্যে প্রোটিন রয়েছে। যেমন- ডিম- ডিমের মধ্যে প্রোটিন ও বায়োটিন রয়েছে। বায়োটিনে রয়েছে ভিটামিন-ডি যা কেরাটিনের উৎপাদনে সক্রিয়ভাবে কাজবিস্তারিত পড়ুন
সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা না থাকা সকল দুর্নীতির কারণ
বাংলাদেশ কংগ্রেসের আলোচনা সভা

জেলা প্রশাসকের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ করা, নির্বাচনের দিন দলীয় ক্যাম্প ও জনসমাগম নিষিদ্ধ করা এবং নির্ধারিত স্থান ছাড়া পোস্টার টানানো ও সভা বন্ধের দাবীতে বাংলাদেশ কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা না থাকায় সর্বক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা ভর করছে। ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়নে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কংগ্রেসের ভাইচ-চেয়ারমান এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
ফেসবুকের অনেক স্ট্যাটাস একসঙ্গে ডিলিট করবেন যেভাবে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমটি নতুন একটি টুল নিয়ে এসেছে, যার মাধ্যমে পুরনো অনেক পোস্ট ডিলিট করা যাবে একসঙ্গে। যেভাবে অনেক পোস্ট একসঙ্গে ডিলিট করবেন- একসঙ্গে অনেক পোস্ট ডিলিটের কাজটি ডেস্কটপে ফেসবুক ব্যবহার করে ডিলিট করা যাবে না। এটি শুধু ফেসবুকের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ থেকেই করা যাবে। * প্রথমে ফেসবুক অ্যাপ চালু করে, সেখান থেকে প্রোফাইলে গিয়ে ডান পাশে থাকা থ্রি ডট মেন্যুতে ক্লিক করতে হবে। * এরপর Activity Log থেকেবিস্তারিত পড়ুন
শ্বশুর বাড়ির বারান্দা থেকে ‘ঝাঁপিয়ে আত্মহত্যা’ সাবেক এমপিপুত্রের

রাজধানীর কাঁঠালবাগানের একটি ভবনের নবম তলা থেকে পড়ে আসিফ ইমতিয়াজ খান নামের একজন আইনজীবীর মৃত্যু হয়েছে। ব্যারিস্টার আসিফ (৩৩) সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তার বাবা সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম খান। পুলিশ বলছে, শুক্রবার ভোরে কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটে শ্বশুরবাড়ির বারান্দা থেকে লাফিয়ে পড়ে তিনি ‘আত্মহত্যা’ বলে তার স্ত্রী-স্বজনরা জানিয়েছেন। তবে এই মৃত্যুর জন্য আসিফের স্ত্রীকে দায়ী করছে তার পরিবার। কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, “আসিফের শ্বশুরবাড়িরবিস্তারিত পড়ুন

