Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা জেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগের ভার্চুয়াল উদ্বোধনী

বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হলে সমাজের সকল স্তরের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হবে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মাঠ প্রশাসনে কর্মরতদের আন্তরিকভাবে কাজ করতে হবে।’ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ফরহাদ হোসেন বলেন, শেখ হাসিনার সরকার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরন্তর কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সরকারিবিস্তারিত পড়ুন
মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় চালু হলো অনলাইন হেলথ সার্ভিস

মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় চালু হলো অনলাইন হেলথ সার্ভিস। “স্বাস্থ্য আপনার, সুরক্ষার দায়িত্ব আমাদের”- শ্লোগানকে ধারণ করে সুস্থ, সবল, নীরোগ সাতক্ষীরা গঠনের লক্ষ্যে অনলাইন হেলথ সার্ভিসের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও চিকিৎসা বিষয়ক অনলাইন পোর্টাল “চিকিৎসক বার্তা” -এর আয়োজনে ১ সেপ্টেম্বর থেকে সাতক্ষীরায় শুরু হয় অনলাইন স্বাস্থ্যসেবা, সাতক্ষীরা। ভিডিও কনফারেন্স তথা অনলাইন ভার্সুয়াল মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন
বেস্ট টিমের মিলি সাতক্ষীরা জেলা মহিলা আ.লীগ থেকে বহিস্কার

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতির পদ হতে বেস্ট টিমের আহবায়ক এড. শাহানাজ পারভীন মিলিকে বহিস্কার করা হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদা আক্তার বানু ও সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কার করা হয়। উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে, এড. শাহানাজ পারভীন মিলি মহিলা আওয়ামীলীগে দলীয় পদ ব্যবহার জেলা ব্যাপি সংগঠণ বিরোধী এবং সন্ত্রাসী কর্মকান্ড করে আসছেন। বারবিস্তারিত পড়ুন
বেস্ট টিমের মিলি-মোস্তাফিজ কারাগারে ॥ মাদক টেস্টে পজিটিভ!

এক ট্রলি চালকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং সাতক্ষীরা জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যের স্বামীর ছবি ব্যবহার করে অবৈধ বেস্ট টিম নামে ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে সম্মানহানী করার অভিযোগে বেস্ট টিমের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী অ্যাড. শাহানাজ পারভিন মিলির বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা সদরের পরানদহ গ্রামের আলমগীর হোসেন ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতারা রুবি বাদি হয়ে যথাক্রমে রোববার ওবিস্তারিত পড়ুন
করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে দুই ব্যক্তির মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পৃথক সময়ে তারা মারা যান। তারা হলেন- তালা উপজেলার তৈলকূপা গ্রামের কালিপদের পুত্র সমদ্বীপ (৩৫) ও সদর উপজেলার কামারবাশা গ্রামের মোস্তফা মামুনের স্ত্রী আকলিমা খাতুন (৫৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তালার সমদ্বীপ গত ২১ আগস্ট। মঙ্গলবার বেলা ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনের দাবীতে পৌরসভার সামনে অবস্থায় কর্মসূচি

জরুরিভাবে সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনের দাবীতে সাতক্ষীরা পৌরসভার সামনে অবস্থান ও স্মারকলিপি পেশ করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ১১টা থেকে বৃষ্টি উপেক্ষা করে প্রায় দুই ঘন্টার অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির বক্তারা বলেন, প্রতিবছরের মত এবারও সাতক্ষীরা পৌরসভার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে রয়েছে। এইসব এলাকায় বসবাসকারী মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। অনেকের ঘরের মধ্যেই পানি উঠেছে। মানুষের রান্না-খাওয়া,বিস্তারিত পড়ুন
শার্শার নাভারণে অস্ত্র-গুলি সহ আটক-১

যশোরের নাভারণ পুরাতন বাজার এলাকা থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ বাহার আলী (৩৪) নামে এক যুবককে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। আটক বাহার সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, নাভারণ পুরাতন বাজার এলাকার একটি বাড়িতে অস্ত্র বেচাকেনা হচ্ছে। এমন সংবাদে পুলিশ আশিক নামে একজনের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির ভাড়াটিয়া বাহারকেবিস্তারিত পড়ুন
নড়াইলের মধুমতি নদীতে বাবার পর পাওয়া গেল শিশুপুত্রের মরদেহ

নড়াইলের মধুমতি নদীতে বাবার পর পাওয়া গেল শিশুপুত্র আনাস’র মরদেহ। নড়াইলের মধুমতি নদীতে কালনাঘাট নামক স্থানে গত ২৮ আগস্ট শুক্রবার অসাবধানতাবশত ট্রলার থেকে শিশুপুত্র নদীর পানিতে পড়ে গেলে তাৎক্ষনিক পুত্রকে উদ্ধার করতে তার বাবা পুলিশ সদস্য মুসা নদীতে ঝাঁপ দেন। এরপর পিতাপুত্র দু’জনেই নিখোঁজ হন। ওই ঘটনায় পুলিশ সদস্য মুসার লাশ পাওয়ার ৪৮ ঘন্টা পর মঙ্গলবার বেলা ১২ সময় কালনা ঘাট থেকে দেড় কিলোমিটার দূরে ইতনা গ্রামের একটি ঘাটে ভেসে উঠেছেবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল ম্যাচে সাতক্ষীরার খলিলনগর জয়ী

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরার খলিলনগর ফুটবল একাদশ জয়লাভ করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরার খলিলনগর বনাম কেঁড়াগাছির মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। প্রথমার্ধের খেলায় উভয় দল গোল শূন্য নিয়ে বিরতিতে যায়। বিরতির পর খেলা শুরুর ২৫ মিনিটে খলিলনগরের ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার নাজমুল ১টি গোল করে দলকে এগিয়ে নেন। এরপর উভয় দলের খেলোয়াররা মুহুর্মুহু আক্রমণ পাল্টাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ট্রলি চালকের মামলায় বেস্ট টিমের মোস্তাফিজ ও তার স্ত্রী অ্যাড. মিলি গ্রেফতার

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গ্রেফতার হলেন ফেসবুক বেইজড সংগঠন বেস্ট টিম, সাতক্ষীরার আহবায়ক ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য অ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি ও তার স্বামী বেস্ট টিম, সাতক্ষীরার এডমিন মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত দেরটার দিকে সাতক্ষীরা জেলা গেয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরা শহরের নিউমার্কেটস্থ সাতক্ষীরা ফার্মেসী সংলগ্ন বাসা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা থানার এসআই হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেবিস্তারিত পড়ুন

