Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

নড়াইল শহরের আনসার অফিসের পাশে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালক নুরুজ্জামান মারা গেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নুরুজ্জমানের বাড়ি শহর সংলগ্ন নাকসী এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, নুরুজ্জামান গ্যারেজ থেকে ইজিবাইক নিয়ে বের হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান তিনি। সংসারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রীসহ পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
দৈনিক পত্রদূত’র ম্যানেজার এর ভাইয়ের মৃত্যুতে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের শোক

দৈনিক পত্রদূত’র ম্যানেজার এসএম রফিকুল ইসলামের ভাই এসএম আইয়ুব আলী (৬৫) আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য ছিলেন। দীর্ঘদিন রোগে ভুগে তিনি সোমবার বিকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহিৃরাজিউন)। আইয়ুব আলীর মৃত্যুতে সাতক্ষীরার কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় শাড়ীসহ আটক-৩

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় শাড়ীসহ আটক হয়েছে ৩জন। নড়াইলের লোহাগড়ায় ভারতীয় শাড়ি সহ ৩ পাচারকারীতকে আটক করে নড়াইল গোয়েন্দা এস আই মিল্টন কুমারের চৌকিস টিম। দিবাগত সোমবার (৩০আগস্ট) রাত ১২ ঘটিকার সময় লোহাগড়া থানাধীন লোহাগড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের এস আই মিলটন কুমার দেবদাসের নেতৃত্বে অভিযান চালিয়ে লোহাগড়া বাজারের বটগাছের পাশে পাকা রাস্তার উপর থেকে একটি প্রাইভেটকার সহ ১১৭ টি ভারতীয় শাড়ি আটক করা হয়। এখন যার বাজার মুল্যবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটার পাঁচপাড়ার ব্যবসায়ী আব্দুল খালেক আর নেই

দুরারোগ্য ক্যান্সারের কাছে হার মেনে পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের ব্যবসায়ী ও ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক সোমবার সকালে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহে—-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন তিনি বাড়িতে শয্যাশায়ী ছিলেন। বাদ যোহর সহস্রাধিক লোকের অংশগ্রহণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেষ বারের মত দেখতে তার বাড়িতে যান সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।বিস্তারিত পড়ুন
আশাশুনির হাজরাখালিতে পানি উন্নয়ন বোর্ডের রিং বাধঁ নিয়ে মানবাধিকার ফাউন্ডেশনের বিবৃতি

আশাশুনির হাজরাখালিতে পানি উন্নয়ন বোর্ডের রিংবাধঁ নিয়ে মানবাধিকার ফাউন্ডেশন প্রেস বিবৃতি দিয়েছে। আশাশুনি উপজেলার হাজরাখালি নদী ভাঙ্গনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রিং বাধঁ নিয়ে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বিএমএফ) মহাসচিব রবিউল ইসলাম সোহেলের স্বাক্ষরিত ওই প্রেস বিবৃতি দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের অসাবধানাতার কারনে একটি ভাঙ্গন কবলিত এলাকায় পরিনত হয়েছে। গত ২০মে থেকে প্লাবিত হলেও পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনসাধারণ অন্যন্য এলাকা গুলো রিংবিস্তারিত পড়ুন
বাংলাদেশের ‘জামাইবাবু’
‘বন্ধু’ প্রণবের মৃত্যুতে বুধবার বাংলাদেশে শোক

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, বাংলাদেশের ‘অকৃত্রিম বন্ধু’ প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার সোমবার রাতে এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার বাংলাদেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তিন সপ্তাহ দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় মারা যান ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর গত ১০ অগাস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেনবিস্তারিত পড়ুন
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ, বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, বাংলাদেশের বন্ধু প্রণব মুখোপাধ্যায় আর নেই। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিন সপ্তাহ দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় মৃত্যু হয় ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে সব পক্ষের শ্রদ্ধা পাওয়া এই রাজনীতিবিদের। বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর গত ১০ অগাস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রণব। অস্ত্রোপচার করতে গিয়ে তার শরীরে করোণাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এক পর্যায়ে তিনি চলে যান গভীর কোমায়। সেখান থেকেবিস্তারিত পড়ুন
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম-পদ বদলের প্রস্তাব নিয়ে ইসির মত বদল

ব্যাপক সমালোচনার মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম-পদবির ইংরেজি শব্দ পাল্টে বাংলা পারিভাষিক শব্দ ব্যবহারের প্রস্তাব নিয়ে মত বদলেছে নির্বাচন কমিশন। ফলে প্রস্তাবিত ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনা আইন-২০২০’ আইনে সিটি করপোরেশন-পৌরসভা-ইউনিয়ন পরিষদের নাম, মেয়র ও চেয়ারম্যানের নতুন বাংলা রূপ করার প্রস্তাব রাখা হচ্ছে না। সোমবারের ‘মুলতবি কমিশন সভায়’ এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে ইতোমধ্যে নাম-পদবির বাংলা রূপান্তর নিয়ে একজন নির্বাচন কমিশার ‘নোট অব ডিসেন্ট’ও দিয়েছিলেন।বিস্তারিত পড়ুন
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে এস এম কামালের শোক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিঁনি বলেন, “প্রণব মুখার্জির মৃত্যুতে শোক ও বিনম্র শ্রদ্ধা। ভারতের সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জি মারা গেছেন। সোমবার বিকেলে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রণব মুখার্জির মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি।”
কলারোয়ায় নতুন আরো ২ ব্যক্তির করোনা শনাক্ত ।। বর্তমানে আক্রান্ত ৯

কলারোয়ায় নতুন করে আরো ২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) হাসপাতালের তথ্য মতে নতুন আক্রান্তরা হলেন পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের মৃত দলিল উদ্দিনের পুত্র আনসার আলী (৬৫) ও বাগআঁচড়ার ফজলুর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৫৫)। হালিমা খাতুন কলারোয়া হাসপাতালে নমুনা দিয়েছিলেন। নতুনসহ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০৭ জনে দাঁড়ালো। তবে ইতোমধ্যে ৯৪ জন সুস্থ হওয়ায় তাদেরকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। আর ৪ জন পূর্বেই মৃত্যুবরণ করেছেন। ফলে বর্তমানেবিস্তারিত পড়ুন

