সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার কেঁড়াগাছি‌ দঃপাড়া স্কুল মোড়ের ভঙ্গুর কালভার্টে ভোগান্তি চরমে

কলারোয়ার কেঁড়াগাছি দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড়ের কালভার্টটি দ্রুত সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কালভার্টটি গাড়াখালি থেকে তলুইগাছার সীমান্তের মেইন রোডের উপরে হওয়ায় পণ্যবাহী যানবাহনসহ জনসাধারণের যেকোন প্রকার বাহন নিয়ে চলাচল করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে নষ্ট হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। এ বিষয়ে কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন হাবিলের কাছে জানতে চাইলেবিস্তারিত পড়ুন

করোনায় বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক কলারোয়ার মতিয়ারের মৃত্যু

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মতিয়ার রহমান (৫২) নামের ওই চিকিৎসকের মৃত্যু হয়। মতিয়ার শার্শার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুরে। তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। ডাক্তারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বিচার দ্রুত নিষ্পত্তি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় জেলা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে এ কর্মসূচি পালন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জমি বিষয়ে আলোচিত সোনাভান বিবি’র মৃত্যুতে থানায় হত্যা মামলা

কলারোয়ায় জমি সংক্রান্ত বিষয়ে আলোচিত মামলার বাদী সোনাভান বিবি’র অস্বাভাবিক মৃত্যুর অভিযোগটি অবশেষে হত্যা মামলা হিসাবে দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে মরহুমার ভাইপো রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের (ধারা ৩০২/৩৪, যার নং-২১/২৯-০৮-২০ ইং) করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহারাব হোসেন জানান, বাদী মরহুমার ভাতিজা রফিকুল ইসলাম মৃত সোনাভান বিবির অপর ভাইপো ইসরাফিল, জাহাঙ্গীর ও আলমগীর হোসেনসহ ৫ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তিনিবিস্তারিত পড়ুন

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে ঝিকরগাছার এক ব্যক্তির মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে ঝিকরগাছার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে দিকে তিনি মারা যান। মৃত ব্যক্তি হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া গ্রামের মৃত আব্দুল ওহাব সরদারের পুত্র অজিয়ার রহমান (৬০)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অজিয়ার রহমান গত ৩০ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনা মারা যান। ইতোমধ্যে উক্তবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ভারত অংশে পড়ে থাকা গুলিবিদ্ধ লাশ নিয়ে গেছে বিএসএফ

যশোরের শার্শা সীমান্ত থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২ টায় শার্শা সীমান্তের বিপরীতে ভারতের বাশঘাটা ক্যাম্পের এসএফ বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা কৃষক আলমগীর হোসেন জানান, তারা সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পায় ভারত সীমান্তের তার কাটার বেড়ার পাশে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। কিছুক্ষন পরে বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় বিএসএফ সদস্যরা তারবিস্তারিত পড়ুন

শার্শায় আন্ত:জেলা ডাকাত দলের সহযোগী আটকঃ স্বর্ণালঙ্কার টাকা উদ্ধার

যশোরের শার্শায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতির স্বর্ণ অলংকার বিক্রয়ের মুলহোতা তৌহিদুর রহমান কালুকে (৪৫) আটক করেছে পুলিশ। এসময় তার নিকট থেকে ডাকাতি করা ২ ভরি ৮ আনা স্বর্ণ ও ১ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। সোমবার (৩১ আগষ্ট) দুপুরে নাভারন তার নিজ দোকান থেকে তাকে আটক করা হয়। আটক কালু শার্শা উপজেলার নাভারণ বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও তন্নী জুয়েলার্সের মালিক। নাভারণ “খ” সার্কেলের সহকারীবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ রুবেল হোসেন (২৮) নামে এক মাদকনবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন র‍্যাব-৬। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২ টার সময় বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রাম থেকে আটক করা হয়। আটক রুবেল বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের মোসারফ হোসেনের ছেলে। যশোর র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হোসাইন বিকাল ৪ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বারোপোতা গ্রামে অভিযানবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে কাঁচা তরকারিসহ নিত্যপণ্যের দাম চড়া, হিমশিম ক্রেতারা

মনিরামপুরের রাজগঞ্জে গত কয়েক দিনের অতিমাত্রার বৃষ্টিপাত ও করোনার কারণে দফায় দফায় দাম বৃদ্ধি পাচ্ছে কাঁচা তরকারিসহ নাত্যপণ্যের। যা কিনতে যেয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সোমবার বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা তরকারি চাহিদার তুলনায় বাজারে অনেক কম। ব্যবসায়ীরা তাদের দোকানে যে পরিমাণ কাঁচা তরকারি রাখতে চাচ্ছেন, সে পরিমাণ রাখতে পারছে না। ব্যবসায়ীরা বলছেন, আমরা পাইকারি বাজার থেকে যে ভাবে কিনে আনি, সেই ভাবেই আমরা বিক্রি করছি। বেশি দামের পণ্য সামগ্রীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ছাত্রদলের অধীনস্থ ১৩টি ইউনিট কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলা ছাত্রদলের অধীনস্থ ১৩টি ইউনিট কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার (৩১আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের দিক নির্দেশনায় ও ছাত্রদল খুলনা বিভাগীয় টিমের তত্বাবধায়নে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব ও সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আহ্বায়ক কমিটিতে: সদর উপজেলার মনঞ্জুরুল আলম বাপ্পীকে আহ্বায়ক ও সোহেল রানাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরা শহর শাখায় আয়ুববিস্তারিত পড়ুন