শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে কাঁচা তরকারিসহ নিত্যপণ্যের দাম চড়া, হিমশিম ক্রেতারা

মনিরামপুরের রাজগঞ্জে গত কয়েক দিনের অতিমাত্রার বৃষ্টিপাত ও করোনার কারণে দফায় দফায় দাম বৃদ্ধি পাচ্ছে কাঁচা তরকারিসহ নাত্যপণ্যের। যা কিনতে যেয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

সোমবার বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা তরকারি চাহিদার তুলনায় বাজারে অনেক কম। ব্যবসায়ীরা তাদের দোকানে যে পরিমাণ কাঁচা তরকারি রাখতে চাচ্ছেন, সে পরিমাণ রাখতে পারছে না।

ব্যবসায়ীরা বলছেন, আমরা পাইকারি বাজার থেকে যে ভাবে কিনে আনি, সেই ভাবেই আমরা বিক্রি করছি। বেশি দামের পণ্য সামগ্রী কিনতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

জানা গেছে, চলতি ভাদ্র মাসের অতিমাত্রার বৃষ্টিপাতের কারণে ক্ষেতের সবজি নষ্ট হয়ে গেছে। যা আছে সেটাই কৃষকরা বাজারে তুলছে।

ব্যবসায়ীরা আরো জানান, অতিসামান্য পরিমাণ কাঁচা তরকারি বাজারে আসছে। যে কারণে দাম বেশি। রাজগঞ্জ বাজারে বেগুন ৭০-৮০টাকা, আলু ৩৫ টাকা, কাঁচা কলা ৬০টাকা, পটল ৬০টাকা, কচুরমুখি ৪০টাকা, ডাটা ২০-২৫টাকা, কারকোল ৫০টাকা, উচতে ৬০টাকা, পেঁপে ৩৫টাকা, বরবটি ৬০টাকা, ওল ৪০টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, বাঁধা কপি ৬০টাকা, পেঁয়াজ ৪০টাকা, কাঁচাঝাল ২০০টাকা, রসুন ১২০টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে।

এদিকে, দাম বেড়েছে সয়াবিন তেল, চিনি, মসলাসহ সকল প্রকারের মুদি জিনিসপত্রের দাম প্রতিকেজিতে বেড়েছে ৫ থেকে ১৫ টাকা। মাছ বাজারেও মাছের দাম বর্তমানে বেশি। তার উপর খেটে খাওয়া মানুষের নিয়মিত কাজ না থাকায় মহা সংকটে আছে তারা।

সবদিক মিলিয়ে সাধারণ মানুষের হিমশিম খাওয়া অবস্থা বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা