Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৩১ আগস্ট, ২০২০
সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা অব্যাহত

গোপালগঞ্জের মোকসেদপুরে সেনাবাহিনীর উদ্যোগে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মহামারী করোনাকালীন এই কঠিন সময়ে প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিয়ে তাদের দূর্ভোগ কমানোর লক্ষ্যে মানবতার সেবায় নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জিওসি,বিস্তারিত পড়ুন
তালার গোনালী পোস্ট অফিসের নামে জনবল নিয়োগ হলেও কার্যক্রম নেই! বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী

সাতক্ষীরার তালা উপজেলার গোনালী এলাকার সাধারণ মানুৃষের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণে গোনালী বাজার ব্রাঞ্চ পোস্ট অফিসের অধিনে ইউডিএ নিয়োগ হলেও কোন অফিস নির্মাণ না হওয়ায় স্থবির হয়ে পড়েছে অফিস সংশ্লিষ্ট সকল কার্যক্রম। ইউডিএ সরকারি বেতন-ভাতাদি উত্তোলনসহ সকল সুযোগ-সুবিধা গ্রহন করলেও পোস্ট অফিসের কোন কার্যক্রম পরিচালনা করছেননা। ফলে এলাকাবাসী পোস্ট অফিস সংক্রান্ত সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ঠিক আগের মতই। এমন পরিস্থিতিতে সচেতন এলাকাবাসী গোনালীতে একটি স্থায়ী পোস্ট অফিস প্রতিষ্ঠারবিস্তারিত পড়ুন
নড়াইলের পাখিমারা ডর-বল্লাহাটি রাস্তাটি চলাচলের অনুপোযোগী

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা থেকে ডর-বল্লাহাটি পর্যন্ত রাস্তাটি একেবারেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। মনে হচ্ছে এটা ধানরোপন করা জমি। কিন্তু বাস্তবে তা নয়। এটা মানুষ ও যানবাহন চলাচলের রাস্তা। জানা যায়, উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা থেকে ডর-বল্লাহাটি পর্যন্ত রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। তারপরও বাধ্য হয়ে প্রতিদিন শত-শত মানুষ এরাস্তা দিয়ে মেইন সড়কে উঠে পার্শ্ববর্তী গোপালগঞ্জ, বিভাগীয় শহর খুলনা, জেলা সদর,উপজেলা ও নড়াগাতী থানায়বিস্তারিত পড়ুন
কেশবপুরের খবর (৩১ আগস্ট ২০২০)

ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত যশোরের কেশবপুর পৌর সভার ২ নং ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌরসভার ২ নং ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় কালারবায়সা মোড়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতিবিস্তারিত পড়ুন
নড়াইলে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

নড়াইলে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশি অভিযুক্ত অপুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির চিকিৎসায় এগিয়ে এসেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেড। নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার দিনমজুর মা-বাবার কাজে গেলে বাড়ির পাশে খেলছিলো চাঁর বছরের শিশুটি। সুযোগ সন্ধানী প্রতিবেশী বখাটে অপু তাকে মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এসময় শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। মুহুর্তের মধ্যে খবরটিবিস্তারিত পড়ুন
দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কলারোয়া বিএনপি’র বিবৃতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ দলের অগ্রযাত্রা ও শুভেচ্ছা কামনা করে বিবৃতি দিয়েছেন। দেশে সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারের প্রতি দাবিও জানিয়েছেন তারা। সাথে সাথে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামানাসহ দেশনেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের সুস্থতা কামানা করেছেন। এ ছাড়া সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদেরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের বাঁশতলা বাজারে সরকারি সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের করে অভিযোগ

কালিগঞ্জের বাঁশতলা বাজারে সরকারী সম্পত্তি জবরদখল করে বহুতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজার সংলগ্নে কার্পেটিং সড়কের পাশে। স্থানীয় সুত্রে জানা গেছে, দক্ষিণ শ্রীপুর ইউপি সদস্য, ফতেপুর গ্রামের মৃত ছামসুর রহমান মেম্বরের পুত্র কামালউদ্দীনের নেতৃত্বে খাস সম্পত্তি দখল করে নায়েব নন্দ বাবু’র যোগসাজসে দুইতলা ভবন নির্মান কাজ চালিয়ে যাচ্ছে, আরও জানা যায়, সরকারি জনতা ব্যাংকের বাঁশতলা বাজার শাখার ম্যানেজার কে কবজা করে অদ্য ভবনে শাখা বসানোর পাঁয়তারা চালাচ্ছেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ার গয়ড়া থেকে শার্শার গোগা সড়কে সংস্কারের অভাবে দুর্ভোগ চরমে

সীমান্তবর্তী কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া থেকে শার্শার গোগা সড়কটি দির্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের অভাবে রাস্তার পিচ ও পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাটি কলারোয়ার চন্দনপুরের গয়ড়া থেকে বেনাপোল যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। সরেজমিনে দেখা গেছে ও ভুক্তভোগীরা জানান, ওই রাস্তার ভবানীপুর, দাদখালী অংশে প্রায় আধা কিলোমিটার রাস্তা পানির নিচে ডুবে রয়েছে। পানির ওপর দিয়েই চলাচল করছে যানবাহন। ২০০৩ সালের দিকে রাস্তাটি পাকাকরণ করাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ’১৮ বছর’ পূর্তিতে প্রতিবাদ সভা

কলারোয়ায় আওয়ামীলীগের আয়োজনে শেখ হাসিনার গাড়িবহরে হামলার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিকালে পাবলিক ইনস্টিটিউট চত্ত্বরে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ীবহরে হত্যার উদ্দেশ্যে বিএনপি’র ববোর্চিত হামলার ’১৮ বছর’ পূর্তিতে এদিনে দ্রুত বিচারের দাবীতে ওই সভার আয়োজন করে দলটি। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি, সাবেকবিস্তারিত পড়ুন
করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে কালিগঞ্জের ৩ ব্যক্তির মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে একই দিনে কালিগঞ্জের ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) পৃথক সময়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন- কালিগঞ্জ উপজেলার মৌতলার বুদলি গ্রামের মন্তাজউদ্দিনের স্ত্রী ফিরোজা খাতুন (৭০), একই উপজেলার মৌতলা গ্রামের আব্দুল্লাহ’র পুত্র জমাত আলী (৭০) ও একই গ্রামের মৃত জিয়ামুদ্দিনের পুত্র নেসার আহমেদ (৬৫)। তারা সকলেই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।বিস্তারিত পড়ুন

