Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে ঘোনাকে হারিয়ে স্বাগতিকদের জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরার ঘোনাকে হারিয়ে স্বাগতিকরা জয় লাভ করেছে। রবিবার (৩০ আগস্ট) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশ বনাম কেঁড়াগাছি ফুটবল একাদশের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। প্রথমার্ধের ২৪ মিনিটে কেঁড়াগাছির ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার রাজ একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। বিরতির পর খেলা শুরুর ৯ মিনিটে ঘোনার ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়ারবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটায় টুম্পার আত্মহত্যায় বাধ্যকারীদের শাস্তির দাবিতে র্যালী ও মানববন্ধন

সাতক্ষীরার পাটকেলঘাটায় মৌসুমী সাহা টুম্পার আত্মহত্যায় বাধ্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকাল ১১টায় পাটকেলঘাটা থানার কুমিরা বাজার মোড় হতে পাঁচরাস্তা মোড়ে এসে র্যালী শেষের মাধ্যমে মানববন্ধন পালিত হয়েছে। এসময় আত্নহত্যায় বাধ্যকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনন্দ টিভির সাতক্ষীরা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, দৈনিক কালের চিত্রের পাটকেলঘাটা প্রতিনিধি ও দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শেখ সানজিদুল হক ইমন, সাতক্ষীরা প্রেসের জেলা প্রতিনিধি মোহাম্মদ আল মামুন ইসলাম,বিস্তারিত পড়ুন
তালায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

তালা থানা পুলিশ রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামি মানরুল সরদার (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সে উপজেলার বালিয়াদহ গ্রামের আফসার সরদারের ছেলে। থানা পুলিশ জানায়, রোববার থানার এসআই নাসির ও শামিমের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার বালিয়া বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানার নারী-শিশু ও মাদকদ্রব্যসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
৩০ আগস্ট, ২০২০
করোনা মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

করোনা মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনায় মানুষের দুর্দশা ও অসহায়ত্ব বদলে দিয়েছে জীবনের পথ ও দৃষ্টিভঙ্গি। সেনাসদস্যদের দূরদর্শিতা, অঙ্গীকার ও দেশপ্রেমের স্বীকৃত সাহসে বলীয়ান হয়ে করোনার বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে মাননীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে কর্মহীন অসহায়বিস্তারিত পড়ুন
আশুরায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি সাময়িক বন্ধ

পবিত্র আশুরা পালন উপলক্ষে দেশের সর্ববৃহত্তম বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এপথে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাতায়াত সচল হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল। বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, আশুরা উপলক্ষে সরকারী ছুটিতে আমদানি রফতানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে পূনরায় বাণিজ্য সচল হবে।বিস্তারিত পড়ুন
আরো খবর
কেশবপুর থানার কনস্টেবল মশিউরের অবসরজনিত বিদায় সংবর্ধনা

যশোরের কেশবপুর থানায় কর্মরত কনস্টেবল মশিউর রহমান চাকুরী হতে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকালে কেশবপুর থানায় অনুষ্ঠিত বিদায় সংবর্দনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, এসআই পিন্টু লাল দাস, এসআই সুপ্রভাত মন্ডল, এসআই মিজানুর রহমান প্রমুখ। কনস্টেবল মশিউর রহমান তার চাকুরী জীবন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করায় থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন কনস্টেবল মশিউর রহমানের দীর্ঘায়ু কামনাবিস্তারিত পড়ুন
নড়াইলে শিশুপুত্রকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ভেসে উঠলো পুলিশ সদস্যের লাশ

নড়াইলের লোহাগড়া উপজেলার সীমান্তবর্তী কালনাঘাটে নৌ ভ্রমণে এসে মধুমতি নদীতে পড়ে যাওয়া ছয় মাসের শিশুপুত্রকে উদ্ধারে নদীতে ঝাঁপ দেয়া পুলিশ সদস্য (কনস্টেবল) আবু মুসা রেজওয়ানের (২৮) মরদেহ পাওয়া গেছে। নিখোঁজের দুইদিন পর রোববার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে মহিষাপাড়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে মুসার শিশুপুত্রকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত মুসার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামে। তিনি ঢাকায় পুলিশবিস্তারিত পড়ুন
‘স্বাধীনতা এনে দিয়েছেন, এটাই জাতির পিতার অপরাধ ছিল?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারবালায় যেভাবে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছিল তেমনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে যেন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল। কারবালার হত্যাকাণ্ডেও নারী শিশুদের হত্যা করা হয়নি কিন্তু ১৫ আগস্ট নারী শিশুরাও রক্ষা পায়নি। জাতির পিতার অপরাধটা কী ছিল- একটি দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, একটি জাতিকে আত্ম-পরিচয়ের সুযোগ করে দিয়েছেন? এটাই কী তার অপরাধ ছিল? রবিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায়বিস্তারিত পড়ুন
নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে মহিলাসহ আটক-১৫

নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে মহিলাসহ আটক হয়েছে ১৫জন। সংঘর্ষ এড়াতে তাদের আটক করা হয়। জানা গেছে, নড়াইলের মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ওই গ্রামে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন। পুলিশ সংঘর্ষ এড়াতে মহিলাসহ ১৫ জনকে আটক করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলহাটা গ্রামে দীর্ঘদিন ধরে গ্রাম্য কোন্দল বিরাজমান। ওই গ্রামের এক পক্ষের নেতৃত্ব দেন সাবেক সেনাবিস্তারিত পড়ুন
কেশবপুরের ভেরচী ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়ানুষ্ঠান
যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ২নং ভেরচী ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা শনিবার সন্ধ্যায় ভেরচী বাজরের মুক্তিসংঘ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ২নং ভেরচী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন

