শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কেশবপুর থানার কনস্টেবল মশিউরের অবসরজনিত বিদায় সংবর্ধনা

যশোরের কেশবপুর থানায় কর্মরত কনস্টেবল মশিউর রহমান চাকুরী হতে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার সকালে কেশবপুর থানায় অনুষ্ঠিত বিদায় সংবর্দনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, এসআই পিন্টু লাল দাস, এসআই সুপ্রভাত মন্ডল, এসআই মিজানুর রহমান প্রমুখ। কনস্টেবল মশিউর রহমান তার চাকুরী জীবন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করায় থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন কনস্টেবল মশিউর রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

দোয়ানুষ্ঠান

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ২নং ভেরচী ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা শনিবার সন্ধ্যায় ভেরচী বাজরের মুক্তিসংঘ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। ২নং ভেরচী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগনেতা রাকিবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমার দে, সাধারণ সম্পাদক গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাৎ হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মাসুদুর রহমান, ছাত্রলীগনেত্রী রেহেনুমা তাবাসুম ঐশী, প্রভাষক জাহাঙ্গীর ফকির, ইউপি সদস্য মাজাহারুল ইসলাম, গৌরীঘোনা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফারদিন আহম্মেদ শুভ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, ওয়ার্ড আওয়ামী লীগনেতা জাহিদুর রহমান, শফিকুল ইসলাম শফি, খোরশেদ আলম প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মতিয়ার রহমান।

উপজেলা চেয়ারম্যানের রোগমুক্তি কামনা

যশোরের কেশবপুরে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম এর রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় ডাকবাংলো রোডে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কেশবপুর আলিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মুন্না, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইস্কেন্দার ইসলাম পারভেজ, খুলনা বিএল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজু, উপজেলা ছাত্রলীগনেতা শাহরিয়ার হাবিব, সবুজ হাসান সোহাগ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ (ঢা.ম.উ) এর সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবলীগ নেতা কাওছার হোসেন রুবেল, মাসুম বিল্লাহ, সাতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, হাসানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সুমন রায়হান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মুস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক মান্নাফ হোসেন মুন্না, সাগরদাঁড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আমিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মন্টু, মজিদপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জুয়েল আব্দুল্লাহ, খুলনা বিএল কলেজ ছাত্রলীগের সদস্য সোহেল রানা প্রমুখ। দোয়া অনুষ্ঠানে ১৫ আগস্ট ও ২১ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

পৌর মেয়রের গণসংযোগ

যশোরের কেশবপুর পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে পৌর মেয়র রফিকুল ইসলাম প্রতিদিন গণসংযোগ করে চলেছেন। রবিবার তিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাবাসপোল এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, বিআরডিবির চেয়ারম্যান মদন সাহা অপু, সমাজসেবক আবুল কালাম প্রমুখ।
গণসংযোগকালে পৌর মেয়র রফিকুল ইসলাম পৌরসভার অসম্পন্ন উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য আগামী নির্বাচননে তঁার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি