শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে শিশুপুত্রকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ভেসে উঠলো পুলিশ সদস্যের লাশ

নড়াইলের লোহাগড়া উপজেলার সীমান্তবর্তী কালনাঘাটে নৌ ভ্রমণে এসে মধুমতি নদীতে পড়ে যাওয়া ছয় মাসের শিশুপুত্রকে উদ্ধারে নদীতে ঝাঁপ দেয়া পুলিশ সদস্য (কনস্টেবল) আবু মুসা রেজওয়ানের (২৮) মরদেহ পাওয়া গেছে।

নিখোঁজের দুইদিন পর রোববার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে মহিষাপাড়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তবে মুসার শিশুপুত্রকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহত মুসার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামে। তিনি ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, পুলিশ সদস্য মুসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় কালনাঘাটে সপরিবারে ট্রলারে নৌ ভ্রমণে আসেন পুলিশ সদস্য মুসা। তাদের বহনকারী ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা লেগে কোল থেকে তার শিশুপুত্র মধুমতি নদীতে পড়ে যায়। সন্তানকে উদ্ধার করতে মুহূর্তেই নদীতে ঝাঁপ দেন মুসা। একপর্যায়ে মুসাও নিখোঁজ হন। শনিবার (২৯ আগস্ট) ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর সদস্যরা নিখোঁজ মুসা ও তার শিশুপুত্রের সন্ধানে দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তীব্র স্রোতের কারণে ব্যর্থ হন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়