রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাইবান্ধায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, এ ঘটনায় ওই নারীর স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে শনিবার রাতে থানায় মামলা হয়েছে। রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত ছবি রানী পাল (২৮) সাদুল্লাপুর উপজেলার রসুলপুর বৈরাগীপাড়ার বৈদ্যনাথ পালের স্ত্রী। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নবীপুর গ্রামের বুদ্ধিশ্বর পালের মেয়ে তিনি।

মামলার নথিতে বলা হয়েছে, প্রায় ১০ বছর আগে তাদের বিয়ে হয়। বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও পরিবারের লোকজন ছবিকে নির্যাতন করে আসছিলেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করে। পরে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালায়।

ওসি মাসুদ বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার