Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আ.লীগ নেতা হত্যাচেষ্টা: স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক আটক

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় পরকীয়া প্রেমিকসহ তার স্ত্রী মিলি আক্তারকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের মনিপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময় পৃথক স্থান থেকে গ্রেফতার হন মিলির পরকীয়া প্রেমিক সাইদুর রহমান জাহিদকে। তাদের মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট রাতে ঘুমন্ত অবস্থায় ইলিয়াসবিস্তারিত পড়ুন
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে। রবিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আতিকুর রহমান এর অনুমতিক্রমে সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি হাসানুর রহমান হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ এর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট কমিটি রবিবার ৩০/০৮/২০২০ ইং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সাতক্ষীরা জেলায় যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন- সভাপতি হাসানুর রহমান হাসান,বিস্তারিত পড়ুন
ভারতে ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা চালুর অনুমতি দিলো কেন্দ্র

আগামি ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো চালুর অনুমতি দিল কেন্দ্র। আজ কেন্দ্রের তরফে আনলক-৪ এর নির্দেশিকা জারি করে মেট্রো চালুর বিষয়ে জানানো হয়েছে। যদিও কী ভাবে চালানো হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। অন্য দিকে স্কুল কলেজ, সুইমিং পুল, ইন্ডোর থিয়েটার সিনেমা হল এই পর্বেও খুলছে না বলে নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে ২১ সেপ্টেম্বরের পর থেকে অনলাইন শিক্ষাদানের জন্য ৫০ শতাংশবিস্তারিত পড়ুন
আশুরার মর্মবাণী ধারণ করে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পবিত্র আশুরা একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও ভাবগাম্ভীর্যপূর্ণ। হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হজরত মুহম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (র.)বিস্তারিত পড়ুন
এইচএসসি পরীক্ষা নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান

করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার দিন-তারিখ নিয়ে ফেইসবুকে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসি পরীক্ষা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে শনিবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, “সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সোশ্যাল মিডিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া ফেইসবুক পেইজ ও প্রোফাইল খুলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং এইচএসসি ও সমমানেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জমি নিয়ে আলোচিত সেই সোনাভান বিবি’র মৃত্যু ।। লাশ উদ্ধার

কলারোয়ায় জমি নিয়ে আলোচিত সেই সোনাভান বিবি (৬৫) মারা গেছেন। মৃত্যু নিয়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। শনিবার (২৯ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের দক্ষিন বহুড়া গ্রামে ভাইপোর বাড়িতে তিনি মারা যান (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)। তিনি ওই গ্রামের মৃত হাজের বিশ্বাসের কন্যা। এদিকে, সোনাভান বিবির মৃত্যুর পর দাফন প্রস্তুতির সময় তার মৃত্যু অস্বাভাবিক হয়েছে এমনটি দাবি করে মরহুমার ভাইপো রফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নতুন আরো ২ ব্যক্তির করোনা শনাক্ত ।। বর্তমানে আক্রান্ত ৭

কলারোয়ায় নতুন করে আরো ২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) হাসপাতালের তথ্য মতে নতুন আক্রান্তরা হলেন, পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের মফিজুল ইসলামের পুত্র জাহিদুর রহমান (৬০) ও যুগিখালী ইউনিয়নের হামিদপুর গ্রামের ফারুক হোসেন (৫২)। নতুনসহ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০৫ জনে দাঁড়ালো। তবে ইতোমধ্যে ৯৪ জন সুস্থ হওয়ায় তাদেরকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। আর ৪ জন পূর্বেই মৃত্যুবরণ করেছেন। ফলে বর্তমানে উপজেলায় ৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ

কলারোয়ায় মুজিববর্ষ উপলক্ষে সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে ‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরসভাধীন ঝিকরায় সমিতির সদস্যদের মাঝে ৩০০’শ ৭০পিচ ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ৩ জন সঞ্চয়কারীকে পুরষ্কৃতও করা হয়। সীমান্ত বহুমুখী সমিতির সভাপতি বাবু গঙ্গা মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন
কলারোয়ার ধানদিয়া প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়া বাজারে ধানদিয়া প্রেসক্লাবের উদ্বোধন করা হয়েছে। কলারোয়া ও তালা উপজেলার পাটকেলঘাটার সংযোগস্থল ধানদিয়া পার্শ্ববর্তী এলাকার সাংবাদিকদের নিয়ে ওই সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফিতা কেঁটে ধানদিয়া প্রেসক্লাবের উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম। তিনি তার বক্তব্যে বলেন, ‘সংবাদ ও সাংবাদিকতা সবসময় নিরপেক্ষ হওয়া বাঞ্ছনীয়। সমাজের দর্পন হিসেবে সব সাংবাদিকদের কাজ করতে হবে। তারাই পারে সমাজে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি কলেজে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

কলারোয়া সরকারি কলেজে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ উন্নয়ন উপলক্ষে ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে শনিবার কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। ছাত্রলীগ নেতা রেজওয়ান জামিলের উদ্যোগে এবং সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শিপন ও সিজানের সার্বিক তত্ববধায়নে আয়োজিত ওই কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় কলেজ চত্বরের বিভিন্ন স্থানে নানানবিস্তারিত পড়ুন

