শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩১ আগস্ট, ২০২০

সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা অব্যাহত

গোপালগঞ্জের মোকসেদপুরে সেনাবাহিনীর উদ্যোগে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মহামারী করোনাকালীন এই কঠিন সময়ে প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিয়ে তাদের দূর্ভোগ কমানোর লক্ষ্যে মানবতার সেবায় নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এর নির্দেশনায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন জেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে আসছে।

এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট ২০২০ (সোমবার) গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার সাবের মিয়া জসিম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সর্বমোট ০৬ জন সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তার এবং স্থানীয় ডাক্তারের সমন্বয়ে অসহায় ও দুস্থ মানুষের জন্য একটি অস্থায়ী ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়।

এই ক্যাম্পেইনের মাধ্যমে ৩৬৬ জন মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরনের পাশাপাশি স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পাশাপাশি চিকিৎসা সেবা নিতে আগত সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড, স্যানিটাইজার, সাবান এবং ত্রাণ বিতরণ করেন সেনা সদস্যরা।

এছাড়াও করোনা মোকাবেলায় সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, গণপরিবহন মনিটারিং, অসহায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণসহ বহুমূখী জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে, আম্পানে ক্ষতিগ্রস্থ খুলনার উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়