সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে আরো এক ব্যক্তির মৃত্যু, একই দিনে মৃত্যু ৩

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে নুর ইসলাম (৬৫) নামে আরো এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যবরণকারী নুর ইসলাম পুরাতন সাতক্ষীরার মৃত আব্দুল মোতালিবের পুত্র। এর আগে একই দিন সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তালা উপজেলার আরো দুই ব্যক্তি করোনা উপসর্গে মারা যান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুর ইসলাম মঙ্গলবার (২৫ আগস্ট) জ্বর ও শ্বাসকষ্ট নিয়েবিস্তারিত পড়ুন

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে তালার দুই ব্যক্তির মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে তালা উপজেলার দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) পৃথক সময়ে চিকিৎসাধিন অবস্থায় তারা মারা যান। তারা হলেন- তালা উপজেলার খলিলনগরের বাঁশকাটি গ্রামের মৃত শরীফ হোসেনের পুত্র ইমান আলী গাজী (৯০) ও একই উপজেলার সেনেরগাতি এলাকার মৃত দিপেন্দ্রনাথের পুত্র প্রশান্ত (৪৮)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমান আলী গাজী গত ২১ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মহিতুল ইসলামের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে দোয়ানুষ্ঠান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী এএফএম মহিতুল ইসলামের ৪র্থ মৃত্যু বার্ষিকী কলারোয়ায় পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) প্রয়াতের বোনের বাড়ি কলারোয়া পৌর সদরের ঝিকরা জামে মসজিদে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেন তার ভাগ্নেরা। এশার নামাজের পর আয়োজিত দোয়ানুষ্ঠানপূর্ব আলোচনায় এএফএম মহিতুল ইসলামের কর্মময় জীবদ্দশার নানান বিষয়ে বক্তব্য রাখেন বক্তারা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াতের ভাগ্নে সাবেক পৌর কমিশনার মাগফুর রহমান রাজু, শ্রমিকলীগ নেতা মজনুর রহমান,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম ডাক্তারদের মাসব্যাপী রিফ্রেসার্স ট্রেনিং’র উদ্বোধন

কলারোয়ায় গ্রাম ডাক্তারদের মাসব্যাপী রিফ্রেসার্স ট্রেনিং সেশনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কলারোয়া পাইলট হাইস্কুলের হলরুমে সাতক্ষীরা জেলা সিভিল সার্জনের পরিচালনায় কলারোরোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে গ্রাম ডাক্তারদের মান উন্নয়নে সারা দেশের ন্যায় কলারোয়া উপজেলায় মাসব্যাপী ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়। রিফ্রেসার্স ট্রেনিং কোর্সের শুভ উদ্বোধন করেন কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির মহাসচিব গ্রাম ডাক্তার আমিনুল ইসলাম। বিশেষবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৪ আসামি আটক

কলারোয়ায় ৪ আসামিকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৩ জন সিআর মামলার ও ১ জন নিয়মিত মামলার আসামি। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ একাধিক টিম সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রায়টা উত্তর পাড়ার মৃত কুদরুতুল্লাহ সরদারের পুত্র মনিরুজ্জামান, কিসমত ইলিশপুর গ্রামের মৃত শেখ সয়িলের পুত্র শেখ আলামিন, কোমরপুর গ্রামের শহর আলী গাজীর পুত্র শাহাজাহান আলী ও দিগং দক্ষিনপাড়া গ্রামের মৃত জামাল বিশ্বাসের পুত্র আব্বাসবিস্তারিত পড়ুন

সংবাদ সম্মেলন

কলারোয়ায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার মিথ্যা মামলা, বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী

সাতক্ষীরার কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন আল মাসুদ বাবুর বিরুদ্ধে মিথ্যা ধর্ষন চেষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বর আমিরুল ইসলাম। তিনি উপজেলার মানিকনগর গ্রামের আজিবুর গাজীর ছেলে। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য বলেন, শালিসের রায় বিপক্ষে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে বির্তকিত বেবী আক্তার (৩৪) ইউপি চেয়ারম্যান ও মেম্বরসহ ৫ জনের নামে আদালতেবিস্তারিত পড়ুন

স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাতক্ষীরার মাছখোলা বাজারে মানববন্ধন

স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাতক্ষীরার মাছখোলা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে ‘অপরিকল্পিত মৎস্য ঘের বন্ধ কর, জলাবদ্ধতা নিরসন কর,’ বেতনা নদী পুন:খনন কর, জনমানুষকে রক্ষা কর’’-এই শ্লোগানকে সামনে রেখে মাছখোলাবাসীর আয়োজনের ও মাছখোলা ক্লাবের সভাপতি আলাউদ্দিনের উদ্যোগে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেন্বার মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবেবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্নহত্যা!

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় পারিবারিক কলহের জেরে গৃহবধু মৌসুমী সাহা টুম্পা (৩০) আত্নহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আত্নহত্যার পূর্বে তিনি একটি চিরকুট লিখে যান। সূত্রে জানা যায়, পাটকেলঘাটার পল্লীবিদ্যুৎ রোডের স্কুল শিক্ষক উৎপল সাহা তার স্ত্রী মৌসুমী সাহা ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করে আসছিল। কিন্তু শিক্ষক উৎপল ও তার পিতা অবঃ শিক্ষক দ্বীবন্ধুর মাঝে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বাকবিতন্ডা চলে আসছিল।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কয়লায় ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে কাজীরহাটের ড্র

কলারোয়ার কয়লায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ১-১ গোলে ড্র করেছে কাজীরহাট প্রগতী সংঘ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে কয়লা হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধের ১১ মিনিটে কাজীরহাটের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় জুয়েল গোল করে দলকে এগিয়ে নেন। ২৯ মিনিটে কয়লা ফুটবল একাদশের ১৭ নম্বর জার্সীধারি খেলোয়াড় সাইফুল গোল করে দলকে সমতায় ফিরিয়ে মধ্য বিরতিতে যায়। বিরতির পরে নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ১-১গোলে খেলাটি অমীমাংসিত ভাবে শেষবিস্তারিত পড়ুন

সদ্যপ্রয়াত সেক্টর কমান্ডার সি.আর দত্তের আত্মার শান্তি কামনায় সাতক্ষীরায় প্রার্থনা

মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম এঁর আত্মার শান্তি কামনা করে প্রর্থনা সভা করেছে সারাদেশে সাতক্ষীরার অধিবাসী চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সংগঠন ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরা। ২৫ আগস্ট তাঁর মৃত্যু দিনে পুরাতন সাতক্ষীরাস্থ মায়ের বাড়ি মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতিবিস্তারিত পড়ুন