সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয়

কলারোয়ার সোনাবড়িয়া ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়েছে। সরকার কর্তৃক অনুমোদিত ডিলারের মাধ্যমে মঙ্গলবার (২৫আগস্ট) বেলা ২টার দিকে বিরামহীন ভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা সাধারণ এই সকল পণ্য ক্রয় করেন। ট্রেডিং কপোর্রেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয়কালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়ায় সরকারী অনুমোদিত টিসিবি ডিলার আজাহারুল ইসলাম, সাংবাদিক ফারুক হোসেনসহ ক্রেতা সাধারনগণ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে নিয়ে কলেজ ছাত্র লাপাত্তা!

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও তার পুত্র সন্তানকে নিয়ে কলেজ ছাত্রের লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। ওই যুবকের নাম সাজ্জাদ হোসেন শাওন (১৮)। সে বোয়ালিয়া গ্রামের আশরাফ আলীর পুত্র ও সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র। আর মহিলার নাম ময়না খাতুন (৩৫)। তিনি একই এলাকার মালয়েশিয়া প্রবাসী কুতুবউদ্দিনের স্ত্রী। তার সাথে থাকা পুত্র সন্তানের নাম প্রান্ত (০৭)। স্থানীয় সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আকবর আলীর পুত্রবিস্তারিত পড়ুন

করোনা প্রতিরোধে কলারোয়া পৌরসভায় হ্যান্ড ওয়াশিং প্রদান ও আলোচনা সভা

কলারোয়া পৌরসভা ও প্রাকটিকাল অ্যাকশনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড ওয়াশিং ডিভাইজ প্রদান ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, রফিকুল ইসলাম, আকিমুদ্দীন আকি, পৌর সচিব তুষার কান্তি দাস, সিনিয়র সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, বিদ্যুৎ উপ- সহকারী প্রকৌশলী এস এমবিস্তারিত পড়ুন

আগামি ইউপি নির্বাচন

নির্বাচনী আমেজ শুরু হয়েছে মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নে

আগামি বছরের মার্চ মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষনায় মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এ ইউনিয়নের প্রায় অর্ধ ডজন চেয়ারম্যান প্রার্থী ও অর্ধ শতাধিক মেম্বার প্রার্থী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণার কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা। অনেক সম্ভাব্য প্রার্থী ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে ও মোড়ে মোড়ে ফেস্টুন ব্যানার টানিয়েছেন। তবে এ ইউনিয়নের সাধারণ ভোটাররাও গভীর হিসাব-নিকাশ করছেন। এবার হিসাব-নিকাশ করেই ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন বলে অনেকবিস্তারিত পড়ুন

আপগ্রেডেশন মিটিং না করলে করোনা ছড়িয়ে দেবার হুমকি যবিপ্রবি শিক্ষকের!!

অধ্যাপক পদে আপগ্রেডেশনের সুপারিশ না করলে বিভাগে করোনা ছড়িয়ে দেওয়া হবে বলে বিভাগীয় চেয়ারম্যানকে হুমকি প্রদান করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হাসান। জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন রেজিষ্ট্রার বরাবর লিখিত অভিযোগ করলে রেজিষ্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ড. নাজমুল হাসানকে অবহিতকরনের জন্য চিঠি দেন যা সম্প্রতি প্রতিবেদকের নিকট পৌছেছে। গত ২২ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

২৫ আগস্ট: যবিপ্রবি ল্যাবে ৫৭ জনের করোনা পজিটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৫ আগস্ট মঙ্গলবার সকালে ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে যশোরের ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের, মাগুরার ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের, নড়াইলের ৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষণ দলের সদস্য, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২০২ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা পজিটিভবিস্তারিত পড়ুন

শার্শায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ইকোপার্কের ভিতর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে খিদির আলী (৪৫) নামে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫আগস্ট) দুপুরে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বলেন, একটি সুত্রে জানতে পারি ছোট নিজামপুর ইকো পার্কের ভিতর থেকে বালু উত্তোলন করে এক ব্যবসায়ী অন্যাত্র বিক্রি করছে।বিস্তারিত পড়ুন

নড়াইলে প্রতিপক্ষের হাতে খুনের ঘটনায় ১৭ বাড়ি ভাংচুর!

নড়াইলের বাশঁগ্রাম ইউনিয়নের কামালপ্রতাপ গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মল্লিক (৭০) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছে। সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। মঙ্গলবার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনার জের ধরে কামালপ্রতাপ ও পার্শ্ববর্তী আমাদা গ্রামে ১৭ বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। জানা গেছে, দীর্ঘ বছর ধরে কামাল প্রতাপ গ্রামে সেকেন্দার মুন্সি, বাবুল শেখ, সাইফুল মোল্যা গ্রুপের সাথে বিদ্যুৎ জমাদ্দার, শেখ রেজাউল করিম টুলু,বিস্তারিত পড়ুন

২৫ আগস্ট, ২০২০

করোনা মোকাবেলায় সাধারণ মানুষের সুরক্ষার লড়াইয়ে যশোর সেনানিবাস

করোনা মোকাবেলায় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লড়াইয়ে যশোর সেনানিবাস মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। করোনা যুদ্ধে বিপন্ন মানুষের ভেতর শক্তি ও সাহস জুগিয়ে সাধারণ মানুষের সুরক্ষার জন্য ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় বাজারগুলোতে মাইকিং এর মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে। গণপরিবহনসহ অন্যান্য যানবাহন যাতে করোনাকালীন সময়ে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য সেনাসদস্যদের তৎপরতা অব্যাহত রাখারবিস্তারিত পড়ুন

নাভারনে র‌্যাবের অভিযান ৪৫ লিটার মদ সহ গ্রেফতার-১

শার্শার নাভারনে র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪৫ লিটার চোলাই মদ ও নগদ ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা সহ শার্শা থানাধীন উত্তর বুরুজ বাগান গ্রামের মৃত আরব আলীর ছেলে শহিদ আলী (৫৮)কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার গোপন সংবাদ পেয়ে শার্শা থানাধীন নাভারন সাতক্ষীরা মোড় সংলগ্ন তরিকুল ইলেকট্রনিক্স এর সামনে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৪৫ লিটার দেশীয় চোলাই মদ সহ শহিদ আলীকে হাতেনাতে গ্রেফতার করে। যশোরবিস্তারিত পড়ুন