Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
হাইকমিশনের অনুমতি নিয়ে
বেনাপোল দিয়ে ভারতে গেল আটকে পড়া ৫৬৫ যাত্রী

ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারনে দীর্ঘদিনপর নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ভারতীয় হাইকমিশনের অনুমতি নিয়ে করোনার মধ্যে ভারতে গেল বাংলাদেশে আটকে পড়া ৫৬৫ নাগরিক। মহামারী করোনা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ায় করোনা প্রতিরোধে ভারত ও বাংলাদেশে পাসপোর্ট যাত্রী গমনাগমনে নির্দেশনা দেয় দু দেশের সরকার। দেশব্যাপি দেওয়া হয় লকডাউন। এসময় বাংলাদেশ আটকা পড়ে বিপুল সংখ্যক ভারতীয় যাত্রী। তবে ভারতে আটকা পড়া বাংলাদেশী যাত্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারলেও আটকা পড়ে ভারতীয় নাগরিকেরা। অবশেষে ১৬৫দিনবিস্তারিত পড়ুন
তালা আ.লীগের সভাপতি সম্পাদকসহ তিন ইউপি চেয়ারম্যানের সুস্থতা কামনা লুৎফুল্লাহ এমপি’র

তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার করোনা সনাক্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দু’জনের শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নিতে ২১ আগস্ট দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান সাতক্ষীরার-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এদিকে, তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান করোনায় আক্রান্ত হয়ে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় আরো ৫ ব্যক্তির করোনা শনাক্ত

কলারোয়ায় নতুন করে আরো ৫ ব্যক্তির করোনা পজিটিভি শনাক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) আসা রিপোর্টে এ তথ্য জানা গেছে। নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন, পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক (৬৫), তার পুত্র আরিফ মাহমুদ (৩০), হেলাতলা গ্রামের মোহরজান (৪০), পৌরসভার মুরারীকাটি গ্রামের নাহিদুর রহমান (৩০) ও লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের সাজেদুর রহমান (২৯)। এদিন পর্যন্ত নতুনসহ করোনায় আক্রান্ত মোট ৯৭ জনের মধ্যে ইতোমধ্যে ৭৫ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। আর ২বিস্তারিত পড়ুন
২১ আগস্ট স্মরণে কলারোয়ায় আলোচনা ও দোয়ানুষ্ঠান

রক্তাক্ত বিভীষিকাময় ২১আগস্ট ’বঙ্গবন্ধু এভিনিউ’তে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌরসদরের পশুহাট সংলগ্ন দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভায় উপজেলা আ.লীগের সিনিয়র সভাপতি আলহাজ্ব মাস্টার খায়বার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ.লীগের শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য এস এম আমজাদ হোসেন,বিস্তারিত পড়ুন
বৃদ্ধ ভিক্ষুককে নিজ চেম্বারে সেবা দিলেন ডা. সুব্রত ঘোষ

“হেলদী সাতক্ষীরা” অর্থাৎ সুস্থ-সবল-নীরোগ সাতক্ষীরা গড়তে “অর্থের অভাবে কোন রোগীর মৃত্যু নয়” -এই নীতিতে সামনে রেখে করোনাকালের এই দুঃসময়ে সাতক্ষীরাবাসীকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরার আহবায়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ। নিজস্ব চেম্বারে আর সকল রোগীর মতনই তিনি সেবা দেন চিকিৎসা নিতে আসা ভিক্ষুক হেকমতউদ্দিনকে। প্রচন্ড গায়ে ব্যথা নিয়ে আসা হেকমতউদ্দিনকে পরম মমতায় মাস্ক পরিয়ে দেনবিস্তারিত পড়ুন
শার্শায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্টের বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শার্শা উপজেলার নাভারনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার বিকালে নাভারন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান। আরো বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলক সরদার, সাংগঠনিকবিস্তারিত পড়ুন
বিয়ের ৩ মাস না পেরুতেই মণিরামপুরে স্বামীর আত্মহত্যা!

মণিরামপুরে আশরাফ হোসেন (২০) নামে এক তরুণ দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার ভোরে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্বজনরা। এই ঘটনায় নিহতের চাচা আবুল কাশেম শুক্রবার সকালে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন। আশরাফ হোসেন উপজেলার কুলটিয়া ইউনিয়নের দহকুলা গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে। চাচা আবুল কাশেম জানান, তিনমাস আগে একই ইউনিয়নের পচামাগুরা গ্রামের জনৈক মুন্নি খাতুনকে ভালোবেসে বিয়ে করেন আশরাফ। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী একই খাটেবিস্তারিত পড়ুন
বেনাপোলে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

“কি করে ভুলবো বলো ২১ শে আগষ্টের কথা” আজও বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে দেশরত্ন শেখ হাসিনা সেই কষ্টের কথা” এই স্লোগানে ২০০৪ সালের ২১ শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসমাবেশে ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বন্দর নগরী বেনাপোলে। শুক্রবার (২১ আগস্ট) বিকালে বেনাপোল সোনালী ব্যাংকেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে রুহুল হক এমপি’র প্রয়াত স্ত্রীর মাগফিরাতে দোয়ানুষ্ঠান

সাবেক মন্ত্রী, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ.ফ.ম রুহুল হকের প্রয়াত স্ত্রী ইলা হকের রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা সাবেক ছাত্রনেতা ওমর ছাকি পলাশের উদ্যোগে আশাশুনি উপজেলার ৩নং কুল্যা ইউনিয়নের কচুয়া বায়তুন নূর জামে মসজিদে ওই দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। একইসাথে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মাহবুবুল আলম।বিস্তারিত পড়ুন
আরো খবর
২১শে আগস্ট শহীদদের স্মরণে কেশবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,বিস্তারিত পড়ুন

