Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় ছেলেকে বাঁচাতে বাবা নিহত, ভাইস চেয়ারম্যান আটক

সাতক্ষীরার তালা সদরের নলবুনিয়া বিলে মাছ ব্যবসায়ী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সঠিক বিচারের দাবিতে সকালে তালা উপজেলা সদরে বিক্ষোভ করেছে নিহতের স্বজনেরা। নিহতের স্বজনেরা জানান, নলবুনিয়া বিলে সরকারি খাল থেকে জেয়ালা গ্রামের সেলিম নিকারী মাছ ধরে বাড়ি ফিরছিল। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা উপজেলাবিস্তারিত পড়ুন
নড়াইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ, আটক-৩

নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তানিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। তানিয়া বাহির গ্রামের গোলাপ মোল্যার মেয়ে। পুলিশ ও এসিডদগ্ধ তানিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে বাহির গ্রামের প্রতিবেশী মৃত মোস্তফার ছেলে জুয়েল ব্যবসা করার জন্য তানিয়ার কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নেন। তানিয়া তার পাওনা টাকা ফেরত চাইলে জুয়েল নানাবিস্তারিত পড়ুন
এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার ২০২০- এর এ্যাডমিশন ফেয়ার

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে ফল সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট, ২০২০) থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে আগস্ট ২৯, ২০২০ পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের এ্যাডমিশন অফিস খোলা থাকবে। একই সাথে অনলাইনেও ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে। ফেয়ার চলাকালীন সময় টিউশন ফির উপর অতিরিক্ত ১০% ছাড়সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে। উলেখ্য এনইউবিটি খুলনা এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রয়াত আ.লীগ সভাপতির কবর জিয়ারত করলেন এমপি রবি

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল খায়ের সরদারের কবর জিয়ারত করলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টায় সদরের ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামে মরহুম আবুল খায়ের সরদার এর বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। পরে সদর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল খায়ের সরদারের কবর জিয়ারত করেন। এসময় এমপি রবিসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথেবিস্তারিত পড়ুন
মণিরামপুরের সাবেক এমপি টিপু সুলতান তৃতীয় মৃত্যু বার্ষিকী ১৯ আগস্ট

১৯ আগস্ট আওয়ামীলীগের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খান টিপু সুলতানের তৃতীয় মৃত্যু বার্ষিকী। ২০১৭ সালের ১৯ আগস্ট দিবাগত রাত ৯টা ২৮ মিনিটে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন অ্যাডভোকেট টিপু সুলতান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। টিপু সুলতানের জন্ম ১৯৫০ সালের ১৩ ডিসেম্বর, নানা বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়ার জমিদার বাড়ি। টিপু সুলতান যশোর সম্মিলনী ইনস্টিটিউশনে দশমবিস্তারিত পড়ুন
আমড়া খেতে পারেন, রয়েছে বহু গুন

আমড়ায় প্রচুর পরিমাণ ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম আর আঁঁশ আছে, যেগুলো শরীরের জন্য খুব দরকারি। হজমেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তেল ও চর্বিযুক্ত খাদ্য খাওয়ার পর আমড়া খেয়ে নিতে পারেন; হজমে সহায়ক হবে। আমড়ায় প্রচুর ভিটামিন সি থাকায় এটি খেলে স্কার্ভি রোগ এড়ানো যায়। বিভিন্ন প্রকার ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধেও লড়তে পারে আমড়া। অসুস্থ ব্যক্তিদের মুখের স্বাদ ফিরিয়ে দেয়। সর্দি-কাশি-জ্বরের উপশমেও আমড়া অত্যন্ত উপকারী। শিশুর দৈহিক গঠনে ক্যালসিয়াম খুব দরকারি। ক্যালসিয়ামেরবিস্তারিত পড়ুন
বার্সা ছাড়ছেন মেসি, জানিয়েছেন ক্লাবকে!

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন মেসি! এরই মধ্যে তার সিদ্ধান্তের কথা নাকি ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা। এমন সংবাদ দিয়েছেন ব্রাজিলীয় সাংবাদিক মার্সেলো বেকলার। এর আগে নেইমারের পিএসজিতে যাওয়ার খবরটিও প্রথম প্রকাশ করেছিলেন এই সাংবাদিক। টুইটারে এক ভিডিও বার্তায় মার্সেলো বলেছেন, বার্সেলোনাকে মেসি জানিয়ে দিয়েছেনে এই গ্রীষ্মেই ক্লাব ছাড়তে চান তিনি। তবে ক্লাব ভালো দল তৈরি করবে এমন কোনও পরিকল্পনা থাকলে সিদ্ধান্ত বদলাতেও পারেন মেসি। মার্সেলো জানিয়েছেন, ক্লাববিস্তারিত পড়ুন
করোনার মধ্যেও ভ্রমণে নিরাপদ যেসব দেশ

করোনা আবহে জীবনযাত্রার ধরন সবারই যেন পাল্টে গিয়েছে। বাড়ির বাইরে কোথাওই গেলে সর্বক্ষণ একটা ভয় বা আতঙ্ক থাকে। মাস্ক, গ্লাভস পরার হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখা আবশ্যক। মাথায় টুপি এবং ফেস শিল্ড পরলে আরও ভাল। কিন্তু এভাবে আর কতদিন, এটাই প্রশ্ন অধিকাংশ মানুষের। গত প্রায় ৫ মাস ধরে এমন জীবনে অস্থির হয়ে উঠেছেন সাধারণ মানুষ। বেড়াতে যেতে কার না ভাল লাগে। দৈনন্দিন জীবনের কাজের চাপ থেকে মুক্তি পেতেই দেশে-বিদেশে পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গেবিস্তারিত পড়ুন
বিএনপি ক্ষমতায় থাকাকালীন একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলা করেছিল: শাহীন চাকলাদার এমপি

বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন তারেক রহমানের নির্দেশে ২০০৫ সালে ১৭ আগস্ট একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলা করেছিল। তারা বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দলীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা করেছিল। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তার আদর্শকে মুছে ফেলতে পারেনি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ অভিন্ন সত্ত্বায় পরিণত হয়েছে। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তার নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবেবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না : নজরুল ইসলাম

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবার বর্গের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় শহরের সুলতানপুর এলাকায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ নজরুল ইসলাম। শেখ রাসেল জাতীয় শিশুবিস্তারিত পড়ুন

