Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শার্শায় গণপরিবহনে অতিরিক্ত যাত্রীবহন ও ডাবল ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা

যশোরের শার্শা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। রোববার বিকালে উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে এ অভিযান পরিচালনা করেন। স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে অতিরিক্ত যাত্রীবহন এবং ডাবল ভাড়া আদায়ের অভিযোগে ৩টি বাসকে দন্ডবিধি-১৮৬০ অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়। বাসগুলো সাতক্ষীরা-যশোর রুটে চলাচল করে। এছাড়া মোটর সাইকেলে তিনজন আরোহন করায় এবং মাস্ক পরিধান না করায় আরও ৩টি মামলায় ৭শ’ টাকা জরিমানা করা হয়। জনসেবায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলায় আনসার সদস্যসহ ৭ জনের করোনা শনাক্ত, এ পর্যন্ত ৯০৩

সাতক্ষীরায় নতুন করে এক আনসার সদস্যসহ ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৯০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে। সূত্র: পত্রদূত
মনিরামপুরের রাজগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

মনিরামপুরের রাজগঞ্জে ঝন্টুপদ বিশ্বাস (৬৪) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে স্বজনরা তার শোয়ার ঘর থেকে লাশটি উদ্ধার করেন। বৃদ্ধ ওই ঘরের জানালার সাথে রশি জড়িয়ে গলায় ফাঁস দিয়েছেন। ঝন্টুপদ মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউপির মাহাতাবনগরের মৃত কালীপদ বিশ্বাসের ছেলে। তার আত্মহননের প্রকৃত কারণ জানা যায়নি। এই ঘটনায় মৃতের ছেলে জয়দেব বিশ্বাস বাদি হয়ে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন। ঝাঁপা ক্যাম্পের আইসি এসআই ওয়াসিম আকরাম জানান,বিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে শতাধিক কলা গাছ কেটে এ কেমন শত্রুতা!

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে কে বা কারা আব্দুল কাদেরের কলা ক্ষেতের প্রায় শতাধিক কলা গাছ শত্রুতামূলক ভাবে কেটে দিয়েছে। তিনি জানান, আমি শনিবার (১৫ আগস্ট) বিকালে লোকমুখে খবর পাই আমার ক্ষেতের কলা গাছগুলো কেটে দেওয়া হয়েছে। তাৎক্ষনিক ক্ষেতের ভিতরে যেয়ে দেখি প্রায় শতাধিক কলা গাছ মাজা থেকে কাটা অবস্থায় রয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করবেন বলে জানান ক্ষতিগ্রস্থ্য ক্ষেত মালিক আব্দুল কাদের। তিনি আরো বলেন, প্রায় বছর খানেক আগে রাজগঞ্জ এলাকারবিস্তারিত পড়ুন
ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে মুছে ফেলতে পারেনি: এমপি শাহীন চাকলাদার

যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, মহান স্বাধীনতার রূপকার। ১৯৪৮ সালে ভাষার দাবিতে গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বসহ ১৯৫২ এর মহান ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮ এর সামরিক শাসনবিরোধী আন্দোলন, ৬২ শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন, ৬৬ এর ৬-দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচনসহ বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ওবিস্তারিত পড়ুন
করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে পাইকগাছার এক ব্যক্তির মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে নিখিল দত্ত (৬৫) খুলনার পাইকগাছার এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। নিখিল দত্ত পাইকগাছা থানার কাটিপাড়া এলাকার রমেন দত্তের পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিখিল দত্ত গত ২ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইতোমধ্যে উক্ত মৃতবিস্তারিত পড়ুন
করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে শার্শার বাগআঁচড়ার এক মহিলার মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে আমেনা খাতুন (৫৫) শার্শার বাগআঁচড়ার এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার ১৬ আগস্ট বেলা সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। আমেনা খাতুন বাগআঁচড়ার আব্দুস সামাদের স্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমেনা খাতুন গত ১১ আগস্ট তারিখে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রবিবার ১৬ আগস্ট বেলা সাড়ে ৩টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইতোমধ্যে উক্ত মৃতবিস্তারিত পড়ুন
১৬ আগস্ট, ২০২০
শ্যামনগরে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

সাতক্ষীরার শ্যামনগরে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক করোনা আক্রান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারী করোনায় প্রথম সারির যোদ্ধা হিসেবে সেবা ও ত্যাগের মহিমা নিয়ে প্রতিনিয়ত অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের প্রতিটি সেনাসদস্য। এরই ধারাবাহিকতায় ১৬ আগস্ট (রবিবার) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার করোনাবিস্তারিত পড়ুন
খুলনা এনইউবিটি’তে জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবস ২০২০ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উদ্যোগে রবিবার বেলা ১১টায় এক অনলাইন অলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন, প্রফেসর ড.আনোয়ারুল হক জোয়াদ্দার। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে আগামী দিনে যুব সমাজকে দেশ পরিচালনা করেত হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন
যে ৫টি বিশ্ব রেকর্ডের একমাত্র মালিক ধোনি

মহেন্দ্র সিং ধোনি, যিনি ক্রিকেট বিশ্বে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে পরিচিত। মহাকাব্যিক ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে ইতি জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্র। তবে বিদায় নিলেও বিশ্ব ক্রিকেটে ভারতীয় এই উইকেটকিপার-ব্যাটসম্যান যে প্রোজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন তা বলাই বাহুল্য। এক ধোনির হাত ধরে ক্রিকেটে কি-না পেয়েছে ভারত। তার নেতৃত্বে টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদও পেয়েছে ক্রিকেট বিশ্বের বৃহত্তম দেশটি৷ সমকালীন ক্রিকেটের রেকর্ড বইয়ের অনেকটা জায়গায়ই ‘ক্যাপ্টেন কুল’ ধোনিরবিস্তারিত পড়ুন

