শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে ৫টি বিশ্ব রেকর্ডের একমাত্র মালিক ধোনি

মহেন্দ্র সিং ধোনি, যিনি ক্রিকেট বিশ্বে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে পরিচিত। মহাকাব্যিক ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে ইতি জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্র। তবে বিদায় নিলেও বিশ্ব ক্রিকেটে ভারতীয় এই উইকেটকিপার-ব্যাটসম্যান যে প্রোজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন তা বলাই বাহুল্য।

এক ধোনির হাত ধরে ক্রিকেটে কি-না পেয়েছে ভারত।
তার নেতৃত্বে টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদও পেয়েছে ক্রিকেট বিশ্বের বৃহত্তম দেশটি৷

সমকালীন ক্রিকেটের রেকর্ড বইয়ের অনেকটা জায়গায়ই ‘ক্যাপ্টেন কুল’ ধোনির দখলে। ১৬ বছরের ক্যারিয়ারে অসংখ্য অর্জনের মধ্যে কিংবদন্তি এই ক্রিকেটারের রয়েছে এমন পাঁচটি রেকর্ড, যা ক্রিকেট ইতিহাসে আর কারও নেই!

ধোনির সেই রেকর্ডগুলো কী? দেখে নিন এখানে-

১. বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি আলাদা আইসিসি ট্রফি জিতেছেন ধোনি। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি।

২. সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও ধোনির ঝুলিতে। মোট ৩৩২টি ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। ২০০টি ওয়ানডে, ৬০টি টেস্ট এবং ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে দলের দায়িত্ব কাঁধে খেলেছেন মাহি, যা রেকর্ড। এই তালিকায় তার পরে রয়েছেন রিকি পন্টিং। ৩২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।

৩. অধিনায়ক হিসেবে দলকে সবচেয়ে বেশিবার ফাইনালে পৌঁছে দেওয়ার কৃতিত্বও ধোনির দখলে। ছয়টি মাল্টি-ন্যাশনাল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল খেলেছে দল। যার চারটিতেই জয়ী ভারত।

৪. ওয়ানডেতে সবচেয়ে বেশি নট-আউট থাকার রেকর্ডও ধোনির ঝুলিতেই। মোট ৮৪টি ম্যাচে অপরাজিত থেকেছেন তিনি। তার পরই রয়েছেন দক্ষিণ আফ্রিকার শন পোলক। ৭২টি ম্যাচে নট-আউট ছিলেন তিনি।

৫. আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের মালিকও মাহি। ৩৫০টি ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়ে ১২৩টি স্টাম্প করেছেন তিনি। আর তার ডিআরএস নিয়ে কোনো প্রশ্নই চলে না। ভারতীয় হিসেবে সবচেয়ে বেশিবার ডিসিশন রিভিউ সিস্টেমে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন