Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে গিয়ে আবির নামের এক যুবকের অকাল মৃত্যু হয়েছে। সাবেক নড়াইল পৌর মেয়র জুলফিকার আলীর ভাইয়ের ছেলে আবির চিত্রা নদীতে ডুবে মারা গিয়েছেন। সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় চিত্রা নদীতে গোসল করতে যেয়ে নিখোঁজ হন। এরপরে নদীতে নড়াইল ফায়ার সার্ভিস ও খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দিয়ে তল্লাশি করে নদীতে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। আবিরের (২২) এই অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নড়াইলে শিল্পী এসএম সুলতানের (লাল মিয়া) জন্মদিন পালিত

জন্মবার্ষিকী উপলক্ষে সংগ্রহশালা চত্বরে সোমবার সকালে কোরআনখানি ও দোয়া মাহফিল এবং শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। যার রঙ তুলিতে দারিদ্র-ক্লিষ্ট ও খেটে খাওয়া মানুষগুলো হয়েছেন পেশিবহুল। শ্রমজীবী মানুষগুলো শক্তিশালী ও দৃঢ় মনোবলের অধিকারী; তিনি বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান। তবে নড়াইলবাসীর কাছে ‘লাল মিয়া’ হিসেবে সমধিক পরিচিত তিনি। তার পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। খ্যাতিমান এই চিত্রশিল্পীর ৯৬তম জন্মদিন ছিলো আজ। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ওবিস্তারিত পড়ুন
আম্ফানে ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা বিষয়ে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সভা

সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগ ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিট কার্যালয়ে সাবেক সেক্রেটারী শেখ নুরুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সদস্য সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, এস.এম শওকত হোসেন, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন- উর-রশিদ, শেখ আব্দুর রশিদ ও ইউনিট অফিসার মো. হায়দার আলী প্রমুখ।বিস্তারিত পড়ুন
যবিপ্রবির ল্যাবে ৩ জেলার ৬৭ জনের করোনা পজিটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১০ আগস্ট সোমবার ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে যশোরের ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের, মাগুরার ৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের, নড়াইলের ৯ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষণ দলের সদস্য অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা পজিটিভ এবংবিস্তারিত পড়ুন
দেবহাটার সরকারি খান বাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষের দায়িত্বে অধ্যাপক সাবীর হোসেন

দেবহাটা উপজেলার সখিপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সিনিয়ারিটির ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র মোহন দাশের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোল্লা সাবীর হোসেন। তিনি ১১ আগস্ট ২০২০ তারিখ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। কলেজের শিক্ষক মিলনায়তনে ১০ আগস্ট সোমবার বেলা ১১ টা হতে একাডেমিক বোর্ড মিটিং পরবর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গণিত বিভাগীয় প্রধান, প্রতিষ্ঠাকালীন ১১ জনের শেষ শিক্ষকবিস্তারিত পড়ুন
আশাশুনিতে তাণ্ডবের ঘটনায় ১৪ জনের জামিন, তিনজন জেল হাজতে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার তেতুলিয়া গ্রামের খোলপেটুয়া নদীর চরভরাটি জমিতে বসবাসকারি দু’ নারীর বাড়িতে কওমী মাদ্রাসার ছাত্র ও গ্রামবাসিদের বর্বোরচিত হামলা, ভাঙচুর, লুটপাট ও মারপিটের মামলায় ১৪ জনের জামিন মঞ্জুর ও তিন জনের জামিন না’মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার এজাহারভুক্ত ১৭জন আসামী সাতক্ষীরার আমলী আদালত-৮ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে বিচারক ইয়াসমিন নাহার উভয়পক্ষের শুনানী শেষে এ আদেশ দেন। জামিন না’মঞ্জুর হওয়া আসামীরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলারবিস্তারিত পড়ুন
জাতীয় শোক দিবস উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা প্রেসক্লাববিস্তারিত পড়ুন
আরো খবর
কেশবপুরে আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে ঘুর্নিঝড় আম্পায়নে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সাগরদাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সোমবার সকালে প্রধান অতিথি হিসাবে ঘুর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ্থ ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার ওবাইদুল পারভেজ, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান শেখ আব্দুস সবুর, সংরক্ষিত ইউপি সদস্য মনোয়ারা বেগম,বিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরের দুই কৃতি সন্তান ডিজিটালাইজ করলো যশোর জেলা আইনজীবী সমিতি

নির্মিত হলো ঐতিহ্যবাহী যশোর জেলা আইনজীবী সমতির কম্পিউটার অটোমেশন সিস্টেম। যশোর কেশবপুরের দুই কৃতি সন্তান (প্রকৌশলী) রিংকু ও উত্তম কুমার ডিজিটালাইজ করল যশোর জেলা আইনজীবী সমিতি। তাদের সাফল্যের কথা শুনে এলাকাবাসীসহ কেশবপুরবাসী আনন্দিত। যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাথরা গ্রামের অজেত মোড়লের ছেলে রিংকু মোড়ল, পরিতোষ কুমার করএর ছেলে উত্তম কুমার কর। তারা দুই জনই তথ্য প্রযুক্তি প্রকৌশলী। সফটওয়ারটির তৈরিতে সম্পূর্ন পরিকল্পনা ও কোয়ার্ডিনেশনের দায়িত্ব পালন করেন রিংকু মোড়ল এবং প্রধানবিস্তারিত পড়ুন
জামিন পেলেন মেজর সিনহার সহযোগী সিফাত, তদন্তভার র্যাবে

মাদক ও হত্যা মামলায় জামিন পেয়েছেন কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের সহযোগী সিফাত। সোমবার (১০ আগস্ট) শুনানি শেষে কক্সবাজারের চিফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ জামিন আবেদন মঞ্জুর করেন। একইসাথে সিফাতের বিরুদ্ধে করা দুটি মামলার তদন্তভার পুলিশের কাছ থেকে র্যাবে দেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এর আগে রবিবার জামিন পান সিনহার আরেক সহযোগী শিপ্রা। গতকাল সিফাতেরও জামিন আবেদন করা হয়। বিচারক তামান্না ফারার আদালতে সিফাতের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

