সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় নিখোঁজের ১০দিন পর সেপটিক ট্যাংক থেকে ছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজের ১০দিন পর স্কুলছাত্র মইনুল ইসলামের (১৫) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলার বাকালে আব্দুস সবুরের পরিত্যক্ত ইটভাটার একটি সেফটিক ট্যাঙ্ক থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। নিহত মঈনুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরকী গ্রামের সুরত আলীর ছেলে ও সে সাতক্ষীরার ভোকেশনাল স্কুলের নবম শ্রেণীর ছাত্র। গ্রেপ্তারকৃতের নাম হুমায়ুন কবীর (৩৬)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের নলতায় নবকিরণ ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ^বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থীদের স্বমন্বয়ে গঠিত নবকিরণ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে অস্বচ্ছল পরিবার থেকে যে সকল মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি হতে পারেনা তাদেরকে আর্থিক সহায়তার মাধ্যমে ভর্তির সুযোগ সহ গরীব, অসহায় এবং দূর্যোগে মানুষের পাশে দাড়ানো এই সংগঠনের কাজ। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলার নলতা অডিটোরিয়োমে এই নবকিরণ ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, উপহার প্রদান এবং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানবিস্তারিত পড়ুন

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে কালিগঞ্জের বৃদ্ধার মৃত্যু

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বয়স্ক মহিলার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাতটায় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ২৮ জুলাই বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে (২) ভর্তি হন কালিগঞ্জের বাজারগ্রামের বৃদ্ধা ফাতেমা খাতুন। পরদিন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনোবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় মহাসড়কে ট্রাকের সার্ভিসিং, আঘাত দ্রুতগতির মটরসাইকেলের, নিহত ২

তালার পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে রাস্তার পাশে সার্ভিসিংয়ে রাখা ট্রাকের পিছনে ধাক্কা লেগে মটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত দুই জন খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কর্মরত ছিলেন। রবিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন মহাশ্মশানের সামনে মহাসড়কের উপর এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনা আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে কেএম রোকানুজ্জান লিটু মোল্যা (৪৫) ও একই উপজেলারবিস্তারিত পড়ুন

মণিরামপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মণিরামপুরে বিষধর সাপের কামড়ে হামিম নামে সাড়ে তিন বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কদমবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের ইয়াসিন হোসেনের ছেলে। ইয়াসিন হোসেন বলেন, রাত সাড়ে আটটার দিকে হামিমকে নিয়ে আমার স্ত্রী ঘরে খাটের ওপর শুয়ে ছিল। হঠাৎ নড়াচড়া দিয়ে ওঠে হামিম। তখন খাটের ওপর থেকে একটি সাপ (পাথুরে কালাস) নেমে যেতে দেখা যায়। ছেলেকে সাপে কেটেছে ভেবে রাতে তাকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যান বাবু ও তিন চিকিৎসকসহ ৪৭ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরায় নতুন করে সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ তার পরিবারের ৪ জন, তিন জন চিকিৎসক ও দুই জন স্বাস্থ্যকর্মীসহ ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সোমবার পর্যন্ত মোট ৮৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোটবিস্তারিত পড়ুন

মহিলাসহ তাবলীগ জামায়াতের আরো ১৭ জনকে বেনাপোল দিয়ে ফেরত

করোনা ভাইরাসের কারনে ভারতে আটকে থাকা আরও ৮ মহিলা সহ তাবলীগ জামায়াতের ১৭ জনকে বেনাপোল দিয়ে ফেরত পাঠালো ভারত। রবিবার রাত ৮টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করেন। ফেরত আসা ব‍্যক্তিরা ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের ১৪ দিনের জন্য ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাবলীগ জামায়াতের এসব সদস্যরা ভারতে ৪ মাস জেল খেটেছে বলে জানা গেছে। সূত্রেবিস্তারিত পড়ুন

১০ আগস্ট, ২০২০

করোনাকালে বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ সেনাবাহিনীর

করোনাকালে মানবসেবা মূলক কর্মযজ্ঞতার অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ মহামারী করোনাকালীন এই কঠিন সময়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করণ ও প্রসূতি মায়েদের দূর্ভোগ কমানো এবং দুস্থ মানুষের সেবায় নিজেদেরকে সম্পৃক্ত করে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়- জাতির জনক বঙ্গবন্ধু শেখবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর সমাধিসৌধে যবিপ্রবি পরিবারের শ্রদ্ধা নিবেদন

শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) পরিবার। সেখানে বৈশ্বিক মহামারী করোনা থেকে বিশ্ব সম্প্রদায় যেন মুক্তি পায়, এ জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। সোমবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। যবিপ্রবি ক্যাম্পাস থেকে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ারবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ উপজেলা সদরে দূর্যোগ সচেতনতায় স্থায়ী ঘোষনা স্থান উদ্বোধন

কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে বিভিন্ন দূর্যোগ সচেতনতায় স্থায়ী ঘোষনা স্থানের উদ্বোধন করা হয়েছে। ১০ আগস্ট বিকালে ইউনিয়নের ভদ্রখালি বাজারে কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে স্থায়ী ঘোষনা স্থানের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজ্জামেল হক রাসেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউপি সচিব বিষ্যজিৎ, ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম, শেখ খাইরুল ইসলাম, কাজী মোস্তফা, আব্দুল গফ্ফার, মনিরুল ইসলাম, আজিবর রহমান, কুশিলিয় ইউনিয়নের যুব-স্বেচ্ছাসেবক টিম লিডার আমিরুলবিস্তারিত পড়ুন