সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী নড়াইলের মেয়ে রেশমা নাহার রত্না মৃত্যু

শুক্রবার ৭ আগস্ট সকালেও ১৮ কি.মি. দৌড়ালেন। কিন্তু ঘরে আর ফেরা হলো না, পর্বতারোহী রেশমা নাহার রত্নার নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সিকদার (বীর বিক্রম) এর কনিষ্ঠ কন্যা। তাঁরা ৩ ভাই ও ৪ বোন। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনের সড়কে সাইকেলে বাসায় ফেরার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক ও উচ্চতর পর্বতারোহণবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মানবসেবায় মুদি ব্যবসায়ি আমিনুর রহমান

কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তাঘাট, ব্রিজ- কালভার্ট মেরামতসহ উন্নয়নমূলক কর্মকান্ড, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ফণী, বুলবুল, আম্পানে অসহায় মানুষদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন এমনি একজন উপজেলার রায়পুর বাজারের মুদি ব্যবসায়ি আমিনুর রহমান। শুক্রবার বিকেলে রায়পুর থেকে নিজদেবপুর ইট সোলিং রাস্তার বীর মুক্তিযোদ্ধা নুর আহম্মাদ এর বাড়ির সম্মুখে সংস্কার কাজ শুরু করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাজসেবক আমিনুর রহমান উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত জিয়াদ আলি কারিগরেরবিস্তারিত পড়ুন

আরো খবর

মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সাথে এমপি শাহীন চাকলাদারের মতবিনিময়

যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন যশোর-৬ আসনের নব নির্বাচিত এমপি শাহীন চাকলাদার। শুক্রবার বিকালে কেশবপুর পৌরসভা হলরুমে মধুসূদন সংস্কৃতি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্ববায়ক হারুন অর রশীদ-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহীন চাকলাদার এমপি বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়িতে মধুসূদন সংষ্কৃতি বিশ্ববিদ্যালয় গোটা যশোরবাসির প্রাণের দাবি। এ দাবি বাস্তবায়নে আমি আপনাদের পাশে থাকবো। সংস্কৃতি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য সাংবাদিকবিস্তারিত পড়ুন

৭ আগস্ট, ২০২০

করোনা ও আম্পান মোকাবেলায় সাধারণ মানুষের পাশে যশোর সেনানিবাস

করোনা ও আম্পান মোকাবেলায় সাধারণ মানুষের পাশে রয়েছে যশোর সেনানিবাস। প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে দুর্বিষহ দিন কাটাচ্ছে দেশের মানুষ। বিভীষিকাময় এমন পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পাশে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে দেশের দক্ষ, চৌকস ও অকুতোভয় সেনাবাহিনী। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় কোয়ারেন্টাইনে থাকা মানুষদের খোঁজ খবর নেওয়া ও বিভিন্ন গুরুত্বপূর্ণবিস্তারিত পড়ুন

সাংবাদিক রাজিব’র সুস্থতা কামনা কলারোয়া সীমান্ত প্রেসক্লাবের

যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সহ.সম্পাদক সাংবাদিক আহসানুর রহমান রাজিব’র আশু সুস্থতা কামনা করেছেন কলারোয়ার বালিয়াডাঙ্গার সীমান্ত প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সীমান্ত প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিদাতারা হলেন সীমান্ত প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পত্রদূতের সাংবাদিক মোঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সাংবাদিক হাবিবুর রহমান সোহাগ, সহ সভাপতি খায়রুল আলম (কাজল সরদার) , সহ সভাপতি ও জয়যাত্রা টেলিভিশনের সাংবাদিকবিস্তারিত পড়ুন

দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুর গণির মৃত্যুতে বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের শোক

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর গণির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিটিএফ মেডিকেল ইনস্টিটিউট পরিবার। মহরুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরার কদমতলাস্থ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে পরিচালিত প্যারামেডিকেল ও নার্সিং শিক্ষার প্রতিষ্ঠান বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান, অফিস ম্যানেজার আরিফুল ইসলাম, সেলিম হোসেনসহ ইনস্টিটিউটের সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ। প্রতিষ্ঠানটির প্রশাসনিকবিস্তারিত পড়ুন

নড়াইলে করোনা উপসর্গে উপ-সহকারি মেডিকেল অফিসারের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর উপজেলার গোবরা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারি মেডিকেল অফিসার মোঃ ইয়ানুর হোসেন বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। মোঃ ইয়ানুর হোসেন নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকার মো: ইউনুস শেখের ছেলে। নড়াইল জেলায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনো ডাক্তারের মৃত্যু হলো। নড়াইল আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মশিউর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়ানুর হোসেন গত কয়েকদিন যাবত জ্বর, শ্বাসকষ্ট,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক জিললুর রহমানের পিতার মৃত্যু

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা সংবাদদাতা মুহা. জিললুর রহমান এর পিতা সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব মো: ইউনুচ আলী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মরহুমের বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তার স্ত্রী, দুই ছেলে ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা করোনা জয়ী নজরুল ইসলামকে মানবাধিকার ফাউন্ডেশনের ফুলের শুভেচ্ছা

করোনা জয়ী পূর্ণ সুস্থ হয়েছে। ২২লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, গণমানুষের নেতা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলামকে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বিএমএফ)বেসন সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬আগষ্ট) সন্ধ্যায় নজরুল ইসলামের বাসভবনে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বিএমএফ) জেলা শাখার সভাপতি এ্যাড. মো. আজহারুল ইসলাম, সহ-সভাপতি অতুল কুমার ঘোষ, এস এম বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক নাট্যশিল্পী মো.আরিফুজ্জামানবিস্তারিত পড়ুন

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে আত্মনিয়োগ করতে হবে: শাহীন চাকলাদার এমপি

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে তার স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। বাঙালি জাতির ইতিহাসে ১৫ আগস্ট এক কলঙ্কিত অধ্যায়। দেশের স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ঘাতকচক্রের হাতে ধানমন্ডির নিজ বাসভবনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান শহীদ হন। একই সঙ্গে শহীদ হন বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছাবিস্তারিত পড়ুন