সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৮ জনকে আসামী করে মামলা

নড়াইলের লোহাগড়া পৌরসভার খলিশাখালি গ্রামের মাতুব্বর জলিল মোল্যার হাত-পা বিচ্ছিন্ন’র ঘটনায় অবশেষে থানায় মামলা দায়ের করা হয়েছে। নৃশংসতার শিকার জলিলের স্ত্রী আম্বিয়া বেগম বাদী হয়ে ১৮ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখন পর্যন্ত এজাহারভুক্ত কোন আসামী আটক করতে পারেনি। আসামীরা হলো, সাহিদ কাজী, মশিয়ার শেখ, ফয়সাল তালুকদার, সজিব শেখ, সোহেল কাজী, বাকা তালুকদার, মফিজ তালুকদার, লাবলু কাজী, আলম শেখ, মিজান কাজী,ইমন, ইমরান তালুকদার, আমিনুর তালুকদার, আশিকবিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভটিজিং এর ঘটনায় ইউপি চেয়ারম্যানকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। জানা গেছে, উপজেলার সাপলেজা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট চলাকালীন শতশত দর্শনার্থীদের পাশাপাশি মাঠ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাদে স্কুল অ্যান্ড কলেজ পড়ুয়া ছাত্রীরাসহ বেশ কিছু নারী দর্শনার্থী খেলা উপভোগ করছিল। এ সময় ওই ছাদে থাকা স্থানীয় খোকন নামে এক মাছ ব্যবসায়ীর মেয়ে ইভটিজিং এর শিকার হয়ে টুর্নামেন্ট আয়োজকদের জানালে মুহূর্তের মধ্যেইবিস্তারিত পড়ুন

সিনহার মাকে প্রধানমন্ত্রীর ফোন, বিচারের আশ্বাস

পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মা নাসিমা আখতারকে ফোন করে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী বিকালে সিনহার মাকে টেলিফোন করে সান্ত্বনা দেন এবং তার খোঁজ খবর নেন। “তিনি নিহতের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন এবং সেই সঙ্গে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।” ফোনবিস্তারিত পড়ুন

ভাড়া বাড়িতে স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হবে না

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই সে রকমের প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আর এমপিও প্রদান করা হবে না। ইতোমধ্যে ভাড়া বাড়িতে স্থাপিত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও প্রদান করা হয়েছে, তাদের আগামী পাঁচ বছরের মধ্যে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠান স্থানান্তর করতে হবে। মঙ্গলবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ এর উপর আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেল কলেজে হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা প্রদান

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা প্রদান করা হয়েছে। নাভানা গ্রুপের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামের নিকট এটি হস্তান্তর করেন আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. মানস কুমার মন্ডল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুর রহমান প্রমূখ।বিস্তারিত পড়ুন

তালায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত ১

জমিজমা সংক্রান্ত বিরোধে সাতক্ষীরা তালায় দুই পক্ষের সংঘষের্র ঘটনায় রইজ ফকির (৩৫) নামে এক জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রইজ ফকির। রইজ ফকির জেঠুয়া গ্রামের রেজাউল ফকির ছেলে। এদিকে সংঘর্ষের ঘটনায় তালা থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। আতিয়ার পক্ষের মামলা নং ১, তারিখ ৩/৮/২০ এবং জাকির পক্ষের মামলা নং ২, তারিখ ৪/৮/২০বিস্তারিত পড়ুন

শাশার বাগআঁচড়ায় বাজারের থলি থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ১

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ২০ বোতল ফেনসিডিল সহ আব্দুস সালাম (১৮) নামে এক যুবককে আটক করেছে। মঙ্গলবার বিকালে টেংরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকালে টহলরত অবস্থায় টেংরা পাকারাস্তার ওপর আব্দুস সালাম পুলিশের সামনে পড়ে। তার গতিবিধি সন্দেহজনক হলে তার গতিরোধ করা হয়। এসময় সেবিস্তারিত পড়ুন

জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে সাতক্ষীরায় আ.লীগের সভা

স্বাধীনতার মহান স্থপতি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ঘোষিত আংশিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের পুরাতন আইনজীবী ভবনে সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাধীনতার মহান স্থপতি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকবিস্তারিত পড়ুন

শ্যামনগরে চিংড়ি ঘের দখল চেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ায় চিংড়ি ঘের জবরদখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগর উপজেলার মৃত সুধির মাঝির ছেলে তপন কুমার মাঝি। তিনি বলেন, বিগত ০১/০১/২০১৯ হতে ৩১/১২/২০২৩ তারিখ পর্যন্ত শ্যামনগর উপজেলার আটুলিয়া মৌজার জেএল নং-১০৭, সিট নং-১০-এর অধীনে মালিক পক্ষ গোপাল চন্দ্র মাঝি, প্রশান্ত কুমার মাঝি ও দীনবন্ধু মাঝির নিকট থেকে পাঁচ বছরের জন্য চিংড়ি ঘের করার জন্য চুক্তিবদ্ধ (ডিড)বিস্তারিত পড়ুন

করোনাকালীন মানবিক সহায়তায় যশোর সেনানিবাস

করোনায় মানুষের দুর্দশা ও অসহায়ত্ব বদলে দিয়েছে জীবনের পথ ও দৃষ্টিভঙ্গি। সেনাসদস্যদের দূরদর্শিতা, অঙ্গীকার ও দেশপ্রেমের স্বীকৃত সাহসে বলীয়ান হয়ে করোনার বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় করোনাকালীন দেশের এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সামগ্রিক উৎপাদনের ওপর বিশেষ নজর দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সামনের দিনের খাদ্য সংকট ও মন্দা কাটাতেই কৃষি অর্থনীতিকে আরও মজবুত করতে কৃষি উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ের কৃষকদের সাধ্যমতো সহায়তা করে যাচ্ছে সেনাসদস্যরা। এজন্য তারাবিস্তারিত পড়ুন