সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত ১

জমিজমা সংক্রান্ত বিরোধে সাতক্ষীরা তালায় দুই পক্ষের সংঘষের্র ঘটনায় রইজ ফকির (৩৫) নামে এক জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রইজ ফকির।

রইজ ফকির জেঠুয়া গ্রামের রেজাউল ফকির ছেলে।

এদিকে সংঘর্ষের ঘটনায় তালা থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।

আতিয়ার পক্ষের মামলা নং ১, তারিখ ৩/৮/২০ এবং জাকির পক্ষের মামলা নং ২, তারিখ ৪/৮/২০ ইং।

স্থানীয় জানান, তালা উপজেলার নেহালপুর গ্রামের আতিয়ার রহমানের সাথে ২৭ শতক জমি নিয়ে প্রতিবেশি জাকির শেখ’র দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রবিবার (২ আগষ্ট) সকালে জাকিরের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী দিয়ে ঐ জমি দখল করতে যায়। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়।

আহতদের প্রথমে তালা তালা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আহতদের মধ্যে রইজ ফকিরের অবস্থা আশংক্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
এবিষয়ে সংশ্লিষ্ট জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, বিষয়টি মিমাংসার জন্য আগামী শনিবার ইউনিয়ন পরিষদে দিন ধার্য ছিল। এরমধ্যে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রইজ ফকির মারা গেছেন।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, মারা যাওয়ার বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা