সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় অসহায় মানুষের বাড়িতে সহায়তা সামগ্রী পৌঁছে দিলো সেনাবাহিনী

সাতক্ষীরা জেলায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ গরীব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে সেনাবাহিনী। ঈদকে সামনে রেখে বিপন্ন মানুষের পাশে থাকার প্রত্যয়ে রবিবার (২৬ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার মুন্সিপাড়ায় ৩৫টি পরিবারের বাড়িতে বাড়িতে পৌছে দেয়া হয় ওই সহায়তার প্যাকেট। প্রতিটি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১টি সাবান। সেসময় বাংলাদেশ সেনাবাহিনীর নিরন্তর সেবায় সন্তোষ প্রকাশ করেনবিস্তারিত পড়ুন

আরো খবর

কেশবপুরে হাসপাতালের স্টাফসহ ৩ জন করোনায় আক্রান্ত

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন স্টাফ ও একজন মহিলা নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলমগীর হোসেন জানান, রবিবারে প্রাপ্ত রিপোর্টে কেশবপুরে নতুন করে হাসপাতালের ২ জন স্টাফ ও একজন মহিলা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন কেশবপুর হাসপাতালের স্টাফ পংকজ কুমার ও ডুমুরিয়া উপজেলার ফরিদা বেগম। মহিলার বাড়ী কেশবপুরের বাইরে হওয়ায় তিনি বাদে অপর ২ জনের বাড়ী প্রশাসনের সহযোগীতায় লক ডাউনবিস্তারিত পড়ুন

নর্দান ইউনিভার্সিটিতে ‘কোভিড-১৯ চলাকালীন গ্রামীণ কৃষি অর্থনীতি বৃদ্ধির জন্য যুব উদ্যোক্তা’ শীর্ষক ওয়েবিনার

নর্দান ইউনিভার্সিটিতে ‘কোভিড-১৯ চলাকালীন গ্রামীণ কৃষি অর্থনীতি বৃদ্ধির জন্য যুব উদ্যোক্তা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ফেসবুক লাইভের মাধ্যমে এই ভার্চুয়াল সেমিনারের আয়োজন করা হয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর রেজিস্ট্রার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়- ডিজিটাল বাংলাদেশ গড়ার নিরন্তর প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একই সাথে প্রযুক্তির ব্যবহার ও শিক্ষিত তরুণরা দেশের কৃষি খাতে রীতিমতো বৈপ্লবিক পরিবর্তন আনতে শুরু করেছে। দেশেরবিস্তারিত পড়ুন

২৬ জুলাই, ২০২০

অশুভ শক্তি করোনা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী

অশুভ শক্তি করোনা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী। প্রাণঘাতী করোনা এবং সুপার সাইক্লোন আম্পান মোকাবেলায় আপামর মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়- বর্তমান পরিস্থিতিতে অন্যান্য দিনের মত আজও দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোরবিস্তারিত পড়ুন

২৬ জুলাই: যবিপ্রবির ল্যাবে ৪ জেলার ৮৪ জনের করোনা পজিটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘন্টায় ৩২০ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা পজিটিভ এবং ২৩৬ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। যবিপ্রবি জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ২৬ জুলাই ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ২৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের, মাগুরার ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের, সাতক্ষীরার ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের ও বাগেরহাটেরবিস্তারিত পড়ুন

৪ মামলায় ফের ২৮ দিনের রিমান্ডে সাহেদ

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে চারটি পৃথক মামলায় আরও ২৮ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। টানা ১০ দিনের রিমান্ড শেষে রবিবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সাহেদকে। আদালতে সাহেদের আরও ৪০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। করোনা রোগীদের চিকিৎসার নামে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ৬ জুলাই রাতে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাব। এতে করোনার সনদ দিয়ে সাধারণ মানুষেরবিস্তারিত পড়ুন

করোনার মূল উপসর্গ নিয়ে গোড়াতেই বড় ভুল হয়ে গেছে: গবেষণা

মহামারী করোনাভাইরাস যখন ভারতেপ্রথম থাবা বসাচ্ছিল, তখন বহু সংখ্যক করোনা রোগীকে চিহ্নিতই করা যায়নি। এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন দেশটির বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, বহু করোনা রোগীকে প্রথমে চিহ্নিতই করা যায়নি। কিন্তু কেন! বিশেষজ্ঞদের দাবি, প্রথমে ধরেই নেওয়া হয়েছিল করোনা মানেই রোগীর শরীরে প্রথম উপসর্গ হবে জ্বর। কিন্তু বাস্তবে দেখা যায় তা নয়, বহু করোনা রোগীর ক্ষেত্রেই জ্বরের উপসর্গ ছিলই না। আইসিএমআর এর গবেষণা শাখা ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চ সম্প্রতি একটিবিস্তারিত পড়ুন

নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে নড়াইল চৌরাস্তা এলাকায় অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন করা হয়। এদিকে আগামী দুই বছরের (২০২০-২০২২) জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এনটিভির নড়াইল প্রতিনিধি এম মুনীর চৌধুরী সভাপতি, বাংলা টিভির মাহবুবুর রশিদ লাবলু সাধারণ সম্পাদক ও একুশে টিভির ফরহাদ খানকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিবিস্তারিত পড়ুন

গোলাম রহমান ব্রাইটের কবিতা: “দূর নীলিমায়”

“দূর নীলিমায়” ডা. গোলাম রহমান (ব্রাইট) মেঘের উপরে দীপ্ত প্রভা আপন মহিমায় বিলীন দূর পবনে বিরহের কান্না উদ্বেলিত আর মলিন। স্বপনে হারায় লোকান্তরে যায় কল্পলোকে সব মেকি দূর নীলিমায় ধূম্রের কুণ্ডলী রহস্যের ইন্দ্রজাল দেখি। আকাঙ্ক্ষার বাঁধ নিরাশায় ভাঙ্গে অবাক চেয়ে থাকি নিদারুণ শূন্যতার ধুধু প্রান্তরে অশ্রু হারায় আঁখি। নিরুদ্দেশের পথে নিরুত্তাপ নদীতে প্রোমোদ তরী বয় চৈতন্যের গহীনে ভাবনা গুলো দিগন্তে পড়ে রয়। আলখেল্লা খুলে নিরব প্রহরে জীবনের গ্লানি ঢাকি অপরূপ আকাশ-বিস্তারিত পড়ুন

তৈমুর রহমান মৃধার কবিতা ‘অঙ্কিত রাজকন্যা’

অঙ্কিত রাজকন্যা তৈমুর রহমান মৃধা তোমাকে দেখেছি, আর এঁকেছি আমার কবি মনে এক রাজকন্যার ছবি। যার সৌন্দর্যের বন্যায় প্লাবিত আমার সুন্দর-পিপাসু হৃদয়-আঙিনা! তোমার মায়াবী মুখের নীরব চাহনি, আমি তাকে দিয়েছি। তোমার অকৃত্রিম রক্তিম ঠোঁটের আভা, আমি তাকে দিয়েছি। এঁকে দিয়েছি তার আঁখিদ্বয়, হুবহু তোমার স্বচ্ছ, জ্বলজ্বল, মায়া-টলমল কাজল-কালো আঁখির মত। তোমার কাঁধ ছুয়ে বুকে নেমে আসা রাশি রাশি এলোমেলো চুল, ভুল করিনি তার মাথায় এঁকে দিতে। এঁকেছি। তোমায় দেখেছি। এঁকেছি। অবশেষেবিস্তারিত পড়ুন