মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৬ জুলাই, ২০২০

অশুভ শক্তি করোনা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী

অশুভ শক্তি করোনা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী।

প্রাণঘাতী করোনা এবং সুপার সাইক্লোন আম্পান মোকাবেলায় আপামর মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- বর্তমান পরিস্থিতিতে অন্যান্য দিনের মত আজও দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে করোনার ভয়াল থাবা থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে সেনা সদস্যরা নিয়মিত টহল জোরদার করেছে। গাড়ি থামিয়ে তাদেরকে সচেতনতামূলক পরামর্শ প্রদানসহ নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিশেষ করে ঈদকে সামনে রেখে গণপরিবহন, কোরবানির পশুর হাট এবং মার্কেট/বিপনী বিতানগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

অন্যদিকে, ঘুর্ণিঝড় আম্পান মোকাবেলার অংশ হিসেবে উপকূলীয় সাতক্ষীরা এবং খুলনার বিভিন্ন পয়েন্টে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি খাবার স্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফ্রি চিকিৎসা সেবা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

যশোর সেনানিবাস সূত্রে জানা যায়, দেশপ্রেম ও মানবিকতার সঙ্গে সাধারণ মানুষের জন্য এমন প্রাণান্তকর প্রচেষ্টা করোনা এবং আম্পান দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে।
ছবিতে.

একই রকম সংবাদ সমূহ

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব