Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জুলফিকার আলী, কলারোয়া: কলারোয়ায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর প্রস্তুতি মুলক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার পাল, জেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ আমানুল্ল্যাহ আমান,প্রধান শিক্ষক হরি সাধন, প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সহকারী শিক্ষকবিস্তারিত পড়ুন
যশোরের বেনাপোলে অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার

মোঃ ওসমান গনি, (বেনাপোল): যশোরের বেনাপোল বাইপাস সড়কের কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বেলা সাড়ে ১২টার সময় এ ককটেলগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়রা কালো স্কচটেপ মোড়ানো ৪টি ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল গুলো উদ্ধার করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত তথ্যটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: সারাবছর অভাব যাদের নিত্য সঙ্গি তাদের আবার ভালো থাকা? ভালো থাকার মিথ্যা নাটক চলছে মধ্যবিত্ত ও নিন্মমধ্যবিত্ত পরিবারগুলোতে। ২/৫ শত টাকা মজুরির টাকায় সংসার তো দুরের কথা ছেলে মেয়েদের বায়না মেটাতেই শেষ। কিভাবে যে তাদের পরিবার চলছে সেটি শুধু ঐ পরিবারের কর্তাই বলতে পারবে। গ্রামের মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত এমন কোন পরিবার নেই যে তাদের সমিতি নেই। পরিবার চালাতে ও ধার দেনা মেটাতে বাধ্য হয়ে চড়া সুদে নানাবিস্তারিত পড়ুন
টফি-তে রেকর্ড গড়ল ‘অন্তর্জাল’, দুই সপ্তাহে ভিউ ১ কোটি মিনিট

সম্প্রতি দেশের ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি-তে মুক্তি পাওয়া ঢালিউড-এর প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ মাত্র দুই সপ্তাহে এক কোটি মিনিট ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। মিম, সিয়াম, সুনেরাহ অভিনীত ও দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি ২১ ডিসেম্বর ২০২৩-এ টফি অ্যাপে প্রিমিয়ার হওয়ার পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের সিনেমায় সাইবার ক্রাইম থ্রিলার ধারা এত দিন চালু ছিল না। সময়ের সাথে তালমিলিয়ে এই ধারার সিনেমা বানানোটা ছিলো প্রাসঙ্গিক একই সাথে চ্যালেঞ্জিংও।বিস্তারিত পড়ুন
কেশবপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এমপি আজিজুল ইসলাম

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম বলেছেন, কেশবপুর উপজেলায় কোন সন্ত্রাসী কর্মকান্ড করা যাবে না। কোন চাঁদাবাজী করা যাবে না। কোন মাদক ব্যাবসা ও মাদক সেবন করা যাবে না। ঘের দখল, টেন্ডারবাজী-সহ কোন দখলবাজি করা যাবে না। নিয়োগ বাণিজ্য করা যাবে না। কেশবপুরে মেধা যাচাইয়ের ভিত্তিতে চাকুরী হবে। অন্যায়ভাবে কাউকে হয়রানি করা যাবে না। কেশবপুরে কেউ কোন খারাপ কাজ করলে তার কোনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৮টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সুন্দরবন টেক্সটাইল মিলস্ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক শেখবিস্তারিত পড়ুন
নির্বাচনী চ্যালেঞ্জে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের সফলতা

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরার পুলিশ সুপার পদে রদবদল করা হয়। নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। জেলার পুলিশ সুপার হিসেবে এটাই ছিল তার প্রথম পদায়ন। ফলে নতুন কর্মস্থলে নির্বাচনের মাত্র ২৪দিন পূর্বে এই যোগদান ছিল চ্যালেঞ্জী। বিশেষ করে সাতক্ষীরা মত জায়গায় বিরোধী দলের বর্জন এবং সহিংস কর্মসূচির মধ্যে জাতীয় নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে সুষ্ঠু শান্তিপূর্ণভাবেবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগর মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্ত! এমপির হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় কম্পিউটার ল্যাব অপারেটর ও গবেষণাগার/ ল্যাব সহকারী পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। নিয়োগ পরীক্ষা হওয়ার আগেই জানা যাচ্ছে কোন পদে কে চাকরি পেতে যাচ্ছেন। আবেদনকৃত প্রার্থীদের পরীক্ষা দিতে আগ্রহ নেই বলে অনেকে জানিয়েছেন। এব্যাপারে সাতক্ষীরা ৪ আসনের নব নির্বাচিত এমপি আতাউল হক দোলনসহ জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। মাদ্রাসা সূত্রে জানাবিস্তারিত পড়ুন
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। সেখানে বক্তব্য দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানবিস্তারিত পড়ুন
মন্ত্রীপরিষদ থেকে বাদ পড়েছেন হেভিওয়েট কয়েক নেতা

শেখ হাসিনার মন্ত্রিসভায় বরাবরই চমক থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। পঞ্চম মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন সামন্ত লাল সেনের মতো জীবনে কখনো রাজনীতি না করা ব্যক্তি। আবার বাদ পড়েছেন হেভিওয়েট কয়েক নেতা। নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন বর্তমান মন্ত্রিসভার ১৪ জন পূর্ণমন্ত্রী, ১২ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী। বাদ পড়াদের তালিকায় কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের মতো হেভিওয়েট মন্ত্রীরাও রয়েছেন। বাদপড়া প্রতিমন্ত্রীদের মধ্যেবিস্তারিত পড়ুন

