Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দোলনা থেকে বাচ্চা চুরির চেষ্টায় সন্তানকে রক্ষা করলেন মা

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের উত্তর পাড়া নওশেরা আলীর ছেলে আবুল কালাম এর স্ত্রী সাহানাজ আক্তার গত ২৬ অক্টোবর ২০২৩ ইং খুলনার একটি ক্লিনিকে সিজারের অপারেশনের মাধ্যমে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। এটি তাদের প্রথম সন্তান, বাবা মা আদর করে নাম রাখেন কানিজ আক্তার। কানিজ জন্মের প্রায় ১ মাস পরে বাবার ভিটা কলারোয়ায় তাকে আনা হয়। ভালোই চলছিলো তাদের সংসার হঠাৎ গত ১০ জানুয়ারি ২০২৩ সন্ধ্যায় শিশু কানিজেরবিস্তারিত পড়ুন
জামালপুরে গরু চোর সিন্ডিকেটের অর্থদাতাকে ইসলামপুর থেকে গ্রেপ্তার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে গরু চোর সিন্ডিকেটের অর্থদাতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বকশীগঞ্জ থানার উপপরিদর্শক মো. তারিকুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে ইসলামপুর পৌর এলাকার পলবান্ধা থেকে শাহজাহান ওরফে সোনা মিয়াকে (৪৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোনা মিয়া ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি এলাকার মৃত হাসর উদ্দিনের ছেলে। সে ইসলামপুর কামিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, গত ১১ নভেম্বরবিস্তারিত পড়ুন
নওগাঁয় রাস্তার পাশ থেকে মরাদেহ উদ্ধার

রহমতউল্লাহ আশিক, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় আজিজার রহমান (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজার এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজিজার রহমান জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাফের আলীর ছেলে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে স্থানীয়রা পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজারের এলাকার রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। এরপর পুলিশবিস্তারিত পড়ুন
নড়াইলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ননী ফল

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে ভারত থেকে চারা এনে বাগান গড়ে তোলেন বাগান বাণিজ্যিকভাবে ননী ফল চাষ। নড়াইলে ননী ফলের চাষ করে সাড়া ফেলেছেন রবিউল বাণিজ্যিকভাবে ননী ফল চাষ করে সাড়া ফেলেছেন নড়াইলের উদ্যোক্তা রবিউল ইসলাম (৪২)। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ফল ও চারা ক্রয় করতে রবিউলের বাগানে ভিড় করছেন ক্রেতারা। তবে যোগান সীমিত হওয়ায় চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃষি বিভাগ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইলবিস্তারিত পড়ুন
শেখ হাসিনাকে অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ সময় আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক জয়ে শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এ বিজয়ে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান,বিস্তারিত পড়ুন
সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত থাকবে: শেখ হাসিনা

জনগণের রায়ে আওয়ামী লীগের টানা জয়ের ফলে বাংলাদেশের সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দর্শনার্থী বইতে স্বাক্ষরের সময় তিনি লেখেন ‘আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী লেখেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। এই বিজয় জনগণের বিজয় এবং গণতন্ত্রেরও বিজয়। তিনিবিস্তারিত পড়ুন
জনপ্রিয় নাট্য পরিচালক ও নাট্যকার শিমুল সরকারকে কুপিয়ে জখম

রাজশাহীর বাঘায় নাট্যকার, নাট্য পরিচালক ও সাংবাদিক শিমুল সরকারকে লোহার রড়, চা পাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ভোটের দিন ৭ জানুয়ারী আনুমানিক রাত ৯.১৫ টায় উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট বাজারে স্মৃতি স্টুড়িও’র সামনে তাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার পরের দিন ৮ জানুয়ারী তার ছোট ভাই ফরহাদ হোসেন বাদি হয়ে ৬ জনকে আসামী এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। শিমুলবিস্তারিত পড়ুন
স্বপন সভাপতি, জেহের সহ-সভাপতি
সাতক্ষীরা সদর ইউসিসিএ নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেড (ইউসিসিএ) এর কমিটি গঠন উপলক্ষে নির্বাচন সম্পন্ন হয়েছে। (১১ জানুয়ারি) বৃহস্পতিবার বিনাপ্রতিদ্বন্দ্বীতায় উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্বপন কুমার শীল, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো: জেহের আলী। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন-অসিত কুমার মন্ডল, মো: মাহমুদ আলী গাজী, মো: রাহাতুল্লাহ সরদার, মো: হাবিবুর রহমান, তহমিনা মোসলেম ও অর্চনা দে। নির্বাচন কমিটির সভাপতি মো: করিমুল ইসলাম, সদস্য মো: আবু তালেব ও মো: নজরুল ইসলাম কর্তৃকবিস্তারিত পড়ুন
দেবহাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিপি) আয়োজনে দারিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক। উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিআরডিপি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো)বিস্তারিত পড়ুন
দেবহাটায় শতাধিক পরিবারে কম্বল বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটি ৪৫৭৬ টি শিশুর মাঝে কম্বল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের উদ্যোগ উপজেলার ৫টি ইউনিয়নে এ কম্বল প্রদান করা হয়। দেবহাটা ফুটবল মাঠে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশবিস্তারিত পড়ুন

