বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ১১ দোকানকে জরিমানা

হেলাল উদ্দিন, মনিরামপুর: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমতি না থাকাসহ নানা অভিযোগে যশোরের মনিরামপুর বাজারের ১১টি মিষ্টির দোকানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর মালিককে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে নিউ রাজিয়া হোটেল, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নিউ দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দ্বীপ রেস্টুরেন্ট, দাদাভাই মিষ্টান্ন ভান্ডার, বিপ্লব মিষ্টান্ন ভান্ডার, অভিনন্দন সুইটস, সাতক্ষীরা ঘোষ ডেইরি, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-১, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-২ ও সঞ্জিত হোটেল।

এদের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিজাতীয় খাদ্য উৎপাদন ও পরিবেশনের কারণে সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কুন্ডুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ১০ প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসিল্যান্ড আলী হাসান বলেন- মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনিরামপুর বাজারের বিভিন্ন মিষ্টির হোটেলে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে দেখা গেছে- হোটেলগুলো বিএসটিআইয়ের অনুমতি না নিয়ে দই উৎপাদন করছে। তাদের পণ্যের বিক্রির মোড়কীকরণ নিবন্ধন নেই। পণ্যের মোড়কে নেই নিট পরিমাণ।

এসব অভিযোগে নিউ রাজিয়া হোটেলের মালিক রজব আলী, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক জামিল হোসেন, নিউ দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক গৌতম ঘোষ, দ্বীপ রেস্টুরেন্টের মালিক দিলিপ কুমার ঘোষ, দাদাভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক মনোরঞ্জন ঘোষ, বিপ্লব মিষ্টান্ন ভান্ডারের মালিক বাসুদেব কণ্ডু, অভিনন্দন সুইটসের মালিক নান্টু ঘোষ।

সাতক্ষীরা ঘোষ ডেয়ারির মালিক সুজন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-১ মালিক তপন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-২ মালিক শিশির কুমার ঘোষ প্রত্যেককে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলী হাসান বলেন- অভিযানে দেখা গেছে মাছ বাজারের পাশে অবস্থিত সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কণ্ডু অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও পরিবেশন করছেন। এ জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় বিএসটিআইয়ের পরিদর্শক মাহমুদুল হাসান, মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) কানু চন্দ্র উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক